You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার কারনে হৃদয়ের
কল্পনায় ভাসে যত স্বপ্ন
তোমার কারনে হৃদয়ের
সীমানায় আসে যত গল্প।

তোমার কারনে হৃদয়ের
অনুভূতি বাজায় প্রেমের সূর
তোমার কারনে হৃদয়ের
আবেগ মাতায় মনের সুখ।

তোমার কারণে হৃদয়ে বাজে
অগ্নিবীণার সুর
তোমার জন্য বুনেছি স্বপ্ন
ভবিষ্যতে অদূর
তোমার জন্য তপ্ত রৌদ্রের
শান্ত শীতল অনুভূতি
তোমার জন্যই এত যাতনাতে
মোর অভিসারে আকুতি

তোমার কারনে চন্দ্র সূর্য
মোর জীবন উজ্জ্বল
তোমার কারণে মরু জীবনে
অবিশ্রান্ত বর্ষণ অবিচল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42