You are viewing a single comment's thread from:

RE: শীতের অলস দুপুরে

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার লেখাটা পড়ে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। শীতকালে আমাকেও মা ছাদে পাঠিয়ে দিত। বইয়ের সাথে মাদুর দিয়ে বলতো ঘরে আর কাঁপতে হবে না। ছাদে গিয়ে পড়। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে এই জিনিসটা আছে।তাই তোমার আর আমার এই ব্যাপারটা মিল খুঁজে পেলাম। কিন্তু এখন আর সেই ভাবে ছাদে বসা হয় না। কারণ ছাদের উপরেও শেড দিয়ে দিয়েছে। যে কারণে রোদও পড়ে না। তাই বাড়ির সামনে একটা ছোট্ট উঠোনের মত আছে, সেখানেই রোদ পোহাই। সত্যি বলতে যে সময় যায় সেই স্মৃতি যেন আরও বেশি টানে। তাই হয়তো বলা হয় যে প্রত্যেকটা মুহূর্তকে বাঁচা উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60235.88
ETH 1578.52
USDT 1.00
SBD 0.42