You are viewing a single comment's thread from:

RE: "অনুভূতির দ্বার"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

মা-বাবা যে কি জিনিস তা একমাত্র হয়তো হারানোর পরেই অনেকে বুঝতে পারে । কত বড় যে ছাদ মাথার উপরে কত বড় যে একটা আশ্রয়, তা হয়তো যার নেই সে বেশি অনুভব করতে পারে। লেখাটা বুকের ভিতর দোলাচল দিয়ে গেল। দারুন হয়েছে। এখনো মাঝে মাঝে যখন মনে হয় যে মানুষ তো মরণশীল।প্রত্যেকেরই মা বাবা হয়তো একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে। আমার বুকের ভেতরটা এত হুঁ হুঁ করে ওঠে বলে বোঝাতে পারব না।কত রাত যে কেঁদেছি তা হয়তো নিজেও জানিনা। রোজ সকালে ঘুম থেকে উঠেই মায়ের পিঠে হাত বোলানো। বাবার সাথে বসে চা খাওয়া। আর ফ্রেশ হওয়ার পরে মুখ ধুয়ে মুখটা সব সময় মায়ের আঁচলে মোছা। এই জিনিসগুলো আমি চাই আমি যতদিন বেঁচে থাকব ততদিন যেন পাই।

Sort:  
 4 years ago 

একদম👍 মূল্যবান মতামত প্রকাশ করেছেন দিদি।মা-বাবা ছাড়া থাকার ভাবনাই আসে না মাথায়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37