You are viewing a single comment's thread from:

RE: ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালবাসায় বেঁধে যে রাখে।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনি একদম ঠিক কথাই বলেছেন ভাই।শুধু ভালবাসি-ভালবাসি করলাম কিন্তু যাকে ভালোবাসি তাকে সমাজের সম্মান দিলাম না, তাকে শ্রদ্ধা করলাম না,তাহলে সেই ভালোবাসা সত্যিই কোন মূল্য নেই।যাকে ভালবাসব তাকে অবশ্যই সম্মান,শ্রদ্ধা সবটাই করব।এদিকে বলছি তাকে ভালোবাসি কিন্তু সমস্ত হিংসে প্রতিদ্বন্দ্বিতা তার সাথেই চলছে, সেটা মোটেই কোন ভালোবাসা নয়। আপনি একটা পশুকে ভালবাসবেন, দেখবেন সে আপনাকে তার পরিবর্তে ভালোবাসাই দিচ্ছে।আপনি যদি ছোট থেকে একটা সিংহের বাচ্চা বা একটা বাঘের বাচ্চা কে বড় করেন সে কিন্তু বড় হয়ে আপনাকে খাবেনা। কিন্তু মানুষের মধ্যে এই সম্ভবনা ভীষণ।যাকে আজ ভালো করছেন, যাকে আজ পাগলের মত ভালবাসছেন, সেও হয়তো পেছনে ছুরি চালাতে পারে। তাই ভালোবাসার জন্য আগেই নিজেকে উজাড় না করে দিয়ে বরং ভালো করে সামনের মানুষটাকে চেনা উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38