You are viewing a single comment's thread from:

RE: চা নেশা , নেশা চা।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসলে চা টা চিনে আবিষ্কার হয়েছিল উত্তেজক পানীয় হিসেবে। যা শরীরকে চাঙ্গা করবে। তবে চাইনিজদের না কখনো আমাদের মত চিনি,দুধ দিয়ে চা খাওয়ার অভ্যাস ছিল না। ওরা জাস্ট পাতাটাকে ফুটিয়ে লিকার চা টাই খেতো।কোনরকম মিষ্টি বা দুধ ছাড়াই। কিন্তু আমরা তো বাঙালি ইন্ডিয়ান বা বাংলাদেশি। যাই বলেন আমাদের কাছে চা হবে কড়া লিকার, দিয়ে ঘন দুধ দিয়ে,মিষ্টি দিয়ে। আবার ভারতের বিভিন্ন জায়গায় তো চা এর মধ্যে বেশ উঁচু করে মালাইও দিয়ে দেওয়া হয়। সে আলাদাই স্বাদ। যদিও এগুলো শরীরের পক্ষে মোটেই ভালো নয়।আপনার যেরকম দুবেলা চা খাওয়ার অভ্যাস আছে, আমারও সেরকম দুবেলা থেকে তিনবেলা চা খাওয়ার অভ্যাস আছে।দুধ চা অবশ্যই।র চা আমি মোটেই পছন্দ করি না। যাইহোক এভাবেই আমরা চা খেতে থাকব। বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন যে যা খুশি বলুক। 😁

Sort:  
 4 years ago 

হ্যা মালাই চা টার স্বাদ জাস্ট অতুলনীয়। এক্দম,এই রং চা বা র চা যে কেনো খায়!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38