You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪
কিছু কথা থাকে অপ্রকাশিত
চাইলেও যা প্রকাশ করা যায় না,
কিছু ব্যথা থাকে অসস্পষ্ট
চাইলেও যা বুঝানো যায় না।
হৃদয়ের কথা হৃদয়ে গভীরে
থাকে বন্দী, আলোর মুখ দেখে না কভু,
হৃদয়ের ব্যথা হৃদয়ের অন্ধকারে
থাকে লুকানো, দেখানো যায় না তা কভু ।
কিছু হৃদয় শত চেষ্টাতেও ছোঁয়া যায় না,
অনুভূতি গুলো ডুঁকরে ওঠে মনের ভেতরে।
ভালোবাসা যদিও বা হয় তীব্র,
লুকিয়ে রাখতে হয় তবু গহীন অন্তরে।
কিছু মানুষ চেনে হয়েও রয়ে যায় অচেনা
বিস্ময়ে কেঁপে উঠি অচকিতে-
এ কেমন খেলায় মেতেছি আমি জানি না,
সদাই চাই তোমাকে পেতে নিভৃতে।
কঠিন শব্দে কঠিন অনুভূতি, কবির মুখে ব্যথা-পড়তে গিয়ে কাঁপছে ঠোট-কি দারুণ যন্ত্রণা। হুম খুব সুন্দর লিখেছেন।