RE: স্বরচিত কবিতাঃ"বুঝে নিতে শিখো" এবং নিজস্ব অভিব্যক্তি।
অপরিসীম ভালোবাসা থেকেই হয়তো এই কথাগুলো তৈরী হয়। এই কথাগুলোই বুঝতে সাহায্য করে মননের দিক থেকে একটা মানুষ তার ভালোবাসা তথা ভালোবাসার মানষদের প্রতি কতটা নির্ভরশীল হয়ে উঠতে পারে। কতটা একাগ্রতার সাথে ভালোবাসলে তার সমস্ত দোষগুলো গুণে রূপান্তরিত হয় বা আর অন্যায়গুলোকেও আমরা দেখেও কিছু করে উঠতে পারি না। এই ধরণের ভালোবাসা যারা পায় তারা সত্যিই ভাগ্যবান বা ভাগ্যবতী সন্তান বা বাবা-মা। আমার বাবাকে আমি খুব ভালোবাসি। মানুষ টা ঠকতে ঠকতে আজ বুঝেছে যে ওনাকে আগে যা যা বলতাম ওনার ভালোর জন্যই। কিন্তু তখন তোয়াক্কা করত না। আমার,মায়ের বদলে বাইরের লোকের কথায় গুরুত্ভাব বেশী দিতো। ফল স্বরূপ সবাই ওনাকে লুটে খেয়েছে। ভালোবাসাটা যে আমাদের স্বার্থহীন সেটা এই এখন বুঝতে শিখেছে। খারাপ লাগে। তীব্র ভালোবাসির পরও যখন অবুঝ ভাব করে এনারা। বাবারা কি এমনই হয়? আপনার লেখা দারুণ।