টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্টঃ

টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি

PhotoCollage_1673171654787.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। তেলাপিয়া মাছ আমার কাছে অনেক ভালো লাগে তবে আমাদের বাসার আর কেউ তেমন খেতে চায় না।আমার মেয়ে তেলাপিয়া মাছ ভাজা অনেক পছন্দ করে। তাই আমি বেশির ভাগ সময় তেলাপিয়া মাছ ভেজে দেই কিন্তু মাথা গুলো আমি বেশির ভাগ সময় অন্য ভাবে রান্না করি।কয়েক দিন আগে এই মাছ গুলো এনেছিল, মাছ গুলো অনেক বড় ছিল। তাই আমি কিছু মাথা রেখে দিয়েছিলাম।তাই আজ টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করেছি খেতে অনেক মজা হয়েছে। আসলে সব সময় ভেজে খাওয়া হয় কিন্তু আজ টমেটো দিয়ে রান্না করতে অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খাবেন আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1673184042481.jpg

উপকরণপরিমাণ
তেলাপিয়া মাছ৫ পিস
আদাবাটা১ চামচ
টমেটো৫টি
ধনের পাতাপরিমাণ মতো
রসুন বাটা১চামচ
হলুদের গুঁড়োদেড় চামচ
মরিচের গুঁড়ো১চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1673171047264.jpg
প্রথম আমি মাছ গুলো কেটে ভালো করে ধুনিয়েছি। তারপর মাছগুলো কে লবন ও হলুদ দিয়ে মেখে নিয়েছি।

ধাপ-২

PhotoCollage_1673171075628.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াই হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।

ধাপ-৩

PhotoCollage_1673171135171.jpg

মাছ গুলো একপিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আরেক পিঠ ভাজার জন্য। এভাবে দুই পিঠ ভাজা হয়ে গেল নামিয়ে নেব।

ধাপ-৪

20230108_094045.jpg20230108_100243.jpg

এখন টমেটো গুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি।

ধাপ-৫

PhotoCollage_1673171163774.jpg
সেই তেলের ভিতর আরো কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পিঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পিঁয়াজের পেস্ট দিয়ে কিছু ক্ষণ নেড়ে চেড়ে আদাবাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দেব।

ধাপ-৬

PhotoCollage_1673171196731.jpg
সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে একটু পানি দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

ধাপ-৭

PhotoCollage_1673171228823.jpg

পানি ফুটে আসলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছু সময় জ্বাল দিয়ে নেব।তারপর কেটে ধুয়ে রাখা ধনের পাতা দিয়ে দেব। এখন জিরার গুঁড়ো দিয়ে দেব।

ধাপ শেষ

PhotoCollage_1673171270616.jpg
জিরার গুঁড়ো দিয়ে আর একটু জ্বালিয়ে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মজার টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 4 years ago 

আপু টমেটো আমার অনেক প্রিয় একটি সবজি।টমেটো সালাদ করে খেতে খুব ভালো লাগে।তেলাপিয়া মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। তবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে টমেটো দিয়ে মাছ রান্না করে আমাদেরকে ধাপে ধাপে দেখিয়েছেন। আপনি খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

আমারও প্রিয় আপু তেলাপিয়া মাছের ভাজা! ভাজি করে খেতে মজাই হয়! তবে একটু ভিন্ন স্বাদে খেতেও কিন্তু ভালো লাগে! টমেটো দিয়েও খেতে মনে হয় মজা হয়েছে! আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখালেন আপু।

 4 years ago 

জি ভাইয়া ভিন্ন স্বাদে খেতে অনেক মজা লাগে, ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

তেলাপিয়া মাছ ভাজি এবং টমেটো দিয়ে এভাবে ভুনা করলেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার তেলাপিয়া মাছ ভুনা রেসিপি দেখে লোভনীয় লাগছে। রেসিপি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগল, ধন্যবাদ আপু।

 4 years ago 

অনেকেই তেলাপিয়া মাছ খেতে পারে না। আমিও খুব একটা খেতে পারি না। তবে আপনার তৈরি করা রেসিপির কালার দেখে মনে হচ্ছে টমেটো দিয়ে দারুন ভাবে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। তেলাপিয়া মাছের ভুনা রেসিপি খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগে। আর আপনার তৈরি করা রেসিপির পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু মাছের মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

প্রশংসানীয় মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 4 years ago 

তেলাপিয়া মাছ খেতে আমারও খুব ভালো লাগে। আর আমার আম্মুকে দেখেছি তেলাপিয়া মাছ নিয়ে আসলে মাছের টুকরোগুলো আলাদাভাবে রান্না করে। কিন্তু মাছের মাথা দিয়ে বিভিন্ন সবজি রান্না করে। যে কোন সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনি যেভাবে রান্না করেছেন সেটা খেতেও আশা করি অনেক ভালো লাগবে।

 4 years ago 

জি আপু মাছগুলো খেতে অনেক মজা হয়েছিল এভাবে একদিন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ

 4 years ago 

টমেটো দিয়ে অনেক সুন্দর তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন আপু দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।‌‌ তবে আমি কখনো তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করিনি মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। বাসায় একদিন এভাবে তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে আপু

 4 years ago 

জি আপু একদিন অবশ্যই তৈরি করবেন, খেতে অনেক মজা, ধন্যবাদ আপু।

 4 years ago 

তেলাপিয়া মাছ আমার মেয়েরাও অনেক পছন্দ করে আপু।যদি ফ্রাই করে ডাল দিয়ে খেতে দেওয়া হয় তাহলে অনেক মজা করে খায়।আপনি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছেন খেতে অনেক সুস্বাদু হবে।এভাবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে।অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে।

 4 years ago 

জি আপু বাচ্চারা ফ্রাই করে খেতে অনেক ভালোবাসে, ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমার খুব পছন্দের একটা রেসিপি এটি,আমাদের পুকুরেই যেহেতু তেলাপিয়া মাছ চাষ করা হয় তাই মাঝে মাঝেই খাওয়া হয় এই মাছ।ভেজে খেতে ভালো লাগে বেশি।
শীতকালীন সবজি দিয়ে ভালো রেসিপি করেছেন।শুভ কামনা রইলো।

 4 years ago 

জি ভাইয়া অনেক ভালো লাগে, একদিন অবশ্যই তৈরি করবেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। তেলাপিয়া মাছ ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। তবে আমাদের ফ্যামিলির সবাই তেলাপিয়া মাছ খেতে অনেক পছন্দ করে। আর টমেটো দিয়ে এ ধরনের ভুনা করে মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে। এবং শীতকালে তরকারির সাথে ধনিয়া পাতা দিলে খেতে খুব ভালো লাগে। রেসিপিটির কালার দেখে বোঝা যায় খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 4 years ago 

আপনাদের সবার এই মাছ গুলো ভালো লাগে জেনে অনেক ভালো লাগল, জি আপু ধনে পাতা দিলে সত্যিই অনেক ভালো লাগে , ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37