বাচ্চার জন্য জামা কিনার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বাচ্চার জন্য জামা কিনার মূহুর্ত

IMG_20240110_155700.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি কেনাকাটা পোস্ট নিয়ে। অনেকদিন হলো বাচ্চাদের সুতি কোন জামা কেনা হয় না। আসলে এখন শীতের দিন তো শুধু শীতের পোশাকে বেশি কেন হয়। তবে মাঝেমধ্যে সুতি জামার ও অনেক দরকার হয়। যাইহোক কয়েকদিন ধরে ভাবছি বাচ্চার জন্য দুটি ফ্রক কিনব কিন্তু যাবার মত সময় হয়ে উঠছে না। আসলে আরো দুদিন আগে গিয়েছিলাম কেনার জন্য। তবে এবার বাচ্চাদের পোশাক কেনার জন্য গিয়েছি কোন ভিড় ছিল না। এমন নিরিবিলি মার্কেট সব সময় ভালো লাগে। আসলে এমন পরিবেশ দেখে মনে হচ্ছিল ঈদের সময় যদি এমন থাকতো হাহাহা। যদিও এমনি সময় অনেক ভীর থাকে তবে সেদিন খুবই নিরিবিলি ছিল। যাইহোক তাহলে চলুন শুরু করে আমার আজকের পোস্ট।

IMG_20240110_152436.jpg

IMG_20240110_155700.jpg

IMG_20240110_154719.jpg

যদিও আমরা সকাল সকালে মার্কেটে গিয়েছিলাম। আসলে শীতের দিন সকাল বেলা বের হওয়ার অনেক কষ্টের। দশটার পরে গিয়েছিলাম। যেহেতু আমি সবসময় রায় প্লাজা থেকে বাচ্চাদের জামা নেওয়ার চেষ্টা করি। রায় প্লাজার অনেক দোকানের সাথে বেশ ভালোই পরিচিত আছে। যাই হোক আমরা রায় প্লাজায় ঢোকার পরেই প্রথম দোকানে সামনে একটু দাঁড়ালাম। আসলে দেকানদার গুলো কেবল খুলছে তারপর কিছু কিছু দোকান ঝাড় দিচ্ছে। আসলে শীতের দিন তাই হয়তো এখনো তেমন দোকানপাট খোলেনি।উনারা মাত্র দোকান ঝাড় দেবে তাই ভাবলাম অন্য দোকানে একটু দেখে আসি।

IMG_20240110_154536.jpg

IMG_20240110_154239.jpg

IMG_20240110_153554.jpg

তারপর আমি চলে গেলাম পাশের দোকানে। আসলে আমরা যাবার সাথে সাথে দোকানদার আমাদের বেশ কিছু জামা দেখাতে লাগলো।তবে জামা গুলো দেখে আমার কাছে ও অনেক ভালো লেগেছে। আসলে জামা কাপড় কিনতে গেলে জামা পছন্দ হলেও কালার পছন্দ হয় না আবার সাইজও পাওয়া যায় না। দোকানদার আমাদের বেশ ভালো কিছুই জামা দেখেছিল কিন্তু কালার নেই বলেই চলে। বেশি রয়েছে হলুদ আর হালকা গোলাপি এগুলো জামা তো অনেক আছে তাই চেয়েছিলাম এবার অন্য কোন কালার কিনতে। যেহেতু জামা পছন্দ হলেও কালারও সাইজ হলো না তাই আবার চলে গেলাম অন্য দোকানে জামা কেনার জন্য ।

IMG_20240110_153236.jpg

IMG_20240110_153222.jpg

IMG_20240110_153149.jpg

আসলে সকাল সকাল এভাবে নিরিবিলি মার্কেটে ঘুরতে অনেক ভালো লেগেছে। আবার যে দোকানে গিয়েছিলাম, সেখানে একই অবস্থা। আসলে ঈদের সামনে পছন্দ মতো জিনিস পাওয়া যায়। যাইহোক বাচ্চাদের জামা কিনতে গেলে অনেক ঘুরতে হয়। কি আর করা যে দোকানে যায় না কেন শুধু গোলাপি জামা চোখে পড়ে।আর দেখতে ও অনেক সুন্দর। তারপর একটা গোলাপি ফ্রক কিনলাম। আসলে দাম নিয়ে তো নতুন কিছু বলার নেই। এক টাকার তা পাঁচ টাকা।

IMG_20240110_153059.jpg

IMG_20240110_152605.jpg

IMG_20240110_155830.jpg

যেহেতু আমি দুটি ফ্রক কিনব তাই আবার আর একটু দেখতে লাগলাম। আসলে দেখতে দেখতে অনেক সময় চলে গেল। তারপর আরো দুটি জামা পছন্দ হলো তবে দাম নিয়ে পড়লাম একটু ঝামেলায়। আগে কিনেছিলাম ৬৫০ টাকা করে । তবে পড়ে কিনতে হলো ৭০০ টাকা করে। তবে যাইহোক জামা গুলো কিন্তু অনেক ভালো ছিল। আমার অনেক পছন্দ হয়েছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

দুই মেয়ের জন্য খুব সুন্দর সুতি ফ্রক কিনেছেন আপু।আসলে সুতি জামা অলটাইম দরকার। শীতে গরম কাপড়ের নিচে শুতি ফ্রক পড়লে আরামদায়ক হয়।একদমই ঠিক বলেছেন আপনি ড্রেস পছন্দ হলে কালার পছন্দ হয় না আবার কালার পছন্দ হলে সাইজে মেলে না।সব গুলো ফ্রকের ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপু। ভীর ছিলো না জন্য খুব ভালো করে দেখে শুনে কিনতে পেরেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু সুতি ফ্রক গুলো সব সময় লাগে, ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু,দোকানদাররা একেক সময় একেক দাম বলে থাকেন।আর সুতির জামাগুলি পরতে বেশ আরামদায়ক।বাচ্চাদের জন্য জামা কেনা আসলেই মুশকিল হয়ে যায়।আপনি সুন্দর দুটি জামা পছন্দ করেছেন। আশা করি আপনার মেয়েরা বেশ খুশি হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু দোকানদার একেক সময় একেক দাম বলে, ধন্যবাদ আপু।

 3 years ago 

বাচ্চাদের পোশাক কেনার দারুণ একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা। আপনার এই সুন্দর মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কেনাকাটা করতে গেলে জানো আমার একটা সমস্যা হয় কোনটা থেকে কোনটা নেব আর মাঝে মাঝে মনে হয় যেন পছন্দই হচ্ছে না। আমাদের উচিত এভাবে কেনাকাটা করা। এতে বাচ্চাদের ভালোলাগা সৃষ্টি হয় এবং লেখাপড়ার প্রতি উৎসাহ থাকে।

 3 years ago 

সত্যি ভাইয়া কোনটা রেখে কোনটা নেবে সেই চিন্তায় থাকে, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু বাচ্চাদের জন্য এরকম নতুন পোশাক কিনলে বাচ্চারাও বেশ খুশি হয়। কারণ ছোট বাচ্চারা এরকম সুন্দর জামা গুলো দেখতে বেশ পছন্দ করে। আপনি আপনার বাচ্চাদের অনেক কেয়ার করেন দেখে এটা আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পরিবারে ছোট বাচ্চারাই তো সবকিছু। নিজের বাচ্চাদেরকে খেয়াল রাখলে নিজের কাছেও অনেক ক্লান্ত দূর হয়ে যায় মনে হয়। আপনি আপনার বাচ্চাদের জন্য বেশ শপিং করলেন দেখে ভালো লাগলো। কারণ ছোট বাচ্চারা খুশি থাকলে আমরা মা রাও অনেক খুশি থাকি। বাচ্চাদের জন্য শপিং করার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চাদের খুশি তো মা বাবার ও খুশি, ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহিরে যে পরিমাণে শীত পড়েছে এতে করে মার্কেটে তো ভিড় কম থাকবেই আপু।মানুষ তো ঘর থেকে বেরই হতে চায়না।যাইহোক জামা গুলো খুবই সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ মেয়ের জন্য কেনাকাটা করার অনূভুতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু বাচ্চাদের জন্য মাঝে মাঝে বের হতে হয়, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37