মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি

1000035398.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘোরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে এখন প্রতি দিন বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। তবে আমাদের শহরের লোহার ব্রিজ ভেঙে ফেলেছে। আর মানুষের যাতায়াতের জন্য পাশে একটা সাকো দিয়েছে। তবে আমি সেখান দিয়ে কখনো আসিনি।গতকাল বাচ্চাকে নিয়ে একটু ব্রিজটি দেখতে গিয়েছিলাম।আসলে এখন বাইরে বের হওয়া সত্যি অনেক কঠিন। তবে বাইরে না বের হয়ে তো আর পারা যায় না। তাই স্কুল ছুটির পরে গিয়েছিলাম সাকোটি দেখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000035586.jpg

1000035598.jpg

1000035594.jpg

আমরা যখন সাকোর কাছে গিয়েছিলাম।। তখন দেখি পাশ দিয়ে অনেক মানুষ রয়েছে। আসলে কুয়াশা ছিল চারদিক। এতোটা কুয়াশা ছিল যে মানুষ চোখে দেখা যাচ্ছে না। যাইহোক আমরা তারাতাড়ি করে করেই সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম।আমার মেয়ে দূর থেকে সাকো দেখে ভয় পাচ্ছিল।আসলে মেয়েকে আর কি বলব আমার নিজেরি ভয় লেগেছিল।

1000035592.jpg

1000035593.jpg

যাইহোক তারপর আমরা সাহস করে উঠে গিয়েছিলাম সাকোতে।তবে সাঁকোর ওপরে উঠে আমার কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু মেয়ে ভয় পাচ্ছিল। তারপর মেয়েকে ধরে নিয়ে আস্তে আস্তে সাকো পার করেছি। তবে সাঁকো পার হতে বেশ ভালোই লেগেছিল। অনেক পর এভাবে সাঁকো পার হতে পেরে সত্যি অনেক ভালো লেগেছিল।

1000035601.jpg

1000035398.jpg

তারপর সাঁকো পার হয়ে কিছু দূর এগিয়ে চলে গিয়েছিলাম স্কুলের সামনে। আসলে অনেক দিন পরে এভাবে এখানে ঘোরাঘুরি করলাম। সত্যি বলতে এভাবে ঘুরতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছিল।সত্যি আমরা বেশ ভালোই ঘোরাঘুরি করেছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63389.80
ETH 1663.76
USDT 1.00
SBD 0.42