চেহারা বা টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

চেহারা বা টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না

couple-437968_1280.jpg

Source

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক ঘটনায় ঘটে যায়। সত্যি বলতে টাকা পয়সা চেহারা দেখে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা মন থেকে আসে, আসলে মনের মিল না থাকলে কখনো ভালোবাসা টিকে থাকে না। এমন একটা ঘটনা কয়েক দিন আগে আমার এক বন্ধুর সাথে ঘটে গেছে। আসলে প্রায় ১২ বছর পর দেখা আমার সেই বন্ধু সাথে। তার কাছ থেকে আমাদের অতিতের বন্ধুদের কথা শোনলাম। আসলে শুধু চেহারা থাকলে ভালোবাসা হয় এমন কিন্তু নয় আবার অনেক ধন সম্পদ থাকলে ভালোবাসা টিকে থাকে এমনো কিন্তু নয়।ভালোবাসার মানুষকে নিয়ে গাছতলায় থাকলেও সুখ থাকে।


আমার অনেক পরিচিত হারুন আর হামিদ দুজন বেশ ভালো বন্ধু ছিল। সেই ছোটবেলা থেকেই আমরা ওদের ভালো করেই চিনতাম।হামিদ ও হারুন দুজনে দুটি মেয়েকে ভালোবাসত ক্লাস সিক্স থেকে। তবে হামিদ যাকে ভালবাসে সে দেখতে মোটামুটি ছিল কিন্তু অনেক ভদ্র স্বভাবের ছিল। অপরদিকে হারুন যাকে ভালবাসে সে দেখতে অনেক ভালো কিন্তু ব্যবহার অনেক খারাপ। দুই বন্ধুর মধ্যে বেশ ভালোই সম্পর্ক।এভাবে চলে গেল অনেক দিন। একদিন হামিদ এর বান্ধবীর সাথে হারুন দেখা করতে চাইলো।হামিদ তার বান্ধবীকে হারুন এর কথা বলাতে তার বন্ধাবী রাজি হয়ে গেল। তারপর সময় মতো তারা এক জায়গায় দেখা করতে আসলো।হারুন হামিদের গার্লফ্রেন্ডকে দেখেই রেগে গেল। তারপর হামিদের গার্লফ্রেন্ডকে আরো অনেক কিছুই বলতে লাগল। হামিদের গার্লফ্রেন্ড এত কিছু সহ্য না করতে পেরে কান্না করতে লাগলো। তখন হামিদ বলল তুমি কান্না করছো কেন আমি কি তোমাকে কখনো কিছু বলেছি।

তখন হামিদ বলল তাহলে তোর গার্লফ্রেন্ডের সাথে একদিন দেখা করা যাক। হারুন দিন তারিখ ঠিক করে হামিদকে নিয়ে গেল । তারপর হামিদের সাথে পরিচয় করিয়ে দিল। হারুনের গার্লফ্রেন্ড হামিদের কাছে ফোন নাম্বার দিয়ে দিল যে প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। আসলে শুধু দেখতে সুন্দর হলে হয় না, স্বভাব ভালো হতে হয়। যাইহোক এভাবে চলে গেল অনেক দিন। দুই বন্ধুর সাথে আর কোন যোগাযোগ থাকলো না। প্রায় দশ বছর পরে আবার দুই বন্ধুর হঠাৎ দেখা হলো।তখন হামিদ বললো তুই কেমন আসিস বন্ধু। তখন হারুন বললো ভালো নেই বন্ধু আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে।তখন হারুন বললো সত্যি বন্ধু তুই ঠিক বলেছিলি চেহারা দেখে কখনো ভালোবাসা হয় না।আসলে আমার বউ চেহারার অহংকারে আমাকে কখনো ভালোবাসে না, শুধু টাকা পয়সাকেই ভালোবাসে। তখন হামিদ বললো দেখ আমার বউকে সে কখনো টাকা পয়সাকে ভালোবাসেনি, শুধু আমাকে ভালোবেছে।তখন হারুন বললো ভাবি আপনাকে আমি অনেক খারাপ কথা বলেছি আমাকে মাপ করে দেবেন। সত্যি ভাবি ভালোবাসা হয় মন থেকে।আসলে আমাদের সবারই বুঝা উচিত টাকা পয়সা ও ধন সম্পদ কখনো সুখ শান্তি দিতে পারে না।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 2 years ago 

হারুন এবং হামিদের এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আপু। সত্যি চেহারা বা টাকা-পয়সা দেখে ভালোবাসা কেন কোন কিছুই টিকে থাকে না। আপনি আজকে চমৎকার একটি গল্প নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আপু। এরকম সুন্দর এবং শিক্ষানীয় একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি আপু এমন গল্প থেকে অনেক কিছু শিক্ষা যায়,ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমত বলবো আজকের ব্লগের টাইটেল টা সত্যিই দারুন ছিল ৷ এটা সত্য যে চেহারা টাকা অর্থ সম্পদ এসব দিয়ে কখনো ভালোবাসা হয় না ৷ ভালোবাসা এমন একটি জিনিস যা মনের গহীনে থেকে সৃষ্টি ৷ তাই সবার আগে দুটি মনের মিল প্রয়োজন ৷ তবেই ভালোবাসা সুন্দর
অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমি বলবো ভালোবাসা হচ্ছে পুরোটাই মনের ব্যাপার। কারণ কারো প্রতি যদি ভালো লাগে তাহলে তাকে ভালোবাসা বলা যায় না। ভালোবাসা তাকেই বলে যখন তার ফোনটা তাকে ভালবেসে নেই। আর ভালবাসতে হলে চেহারা এবং টাকার কোন প্রয়োজনই হয় না আমি মনে করি। কারণ চেহারা এবং টাকা পয়সা ভালোবাসার কাছে মূল্যহীন যদি সে ভালোবাসা খাঁটি হয়। কথায় আছে ভালোবাসা যদি খাঁটি হয় সিনিয়ার আপুরাও রাজি হয়। আসলে কথাটার মূল্য আছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

যেমন টাইটেল লিখেছেন ঠিক তেমনি সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর গল্পটা পড়তে পেরে। একথা অবশ্য সত্য কথা ভালোবাসা কখনো টাকা পয়সা দেওয়া হয় না। ভালোবাসা আসে মন থেকে। বেশ দারুণ লিখেছেন আপনি ভালো লাগলো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বন্ধু হামিদ এবং হারুন এর প্রেমের গল্প পড়ে ভালই লাগলো। আসলে বাস্তব অর্থে প্রেম ভালোবাসা টাকা-পয়সা এবং চেহারা দিয়ে হয় না। এটি ঠিক ভালোবাসা আসে মন থেকে। আসলে তাদের দুজনের প্রেমের কথা শুনে ভালো লাগলো। অথচ আপনার এক বন্ধুর ওয়াইফ তাকে ছেড়ে চলে গেল আসলে সেই টাকাকে ভালোবাসে। আর অন্য বন্ধুর ওয়াইফ টা টাকাকে না ভালোবেসে তাকে ভালবাসে। তবে কিছু কিছু ভালোবাসা আছে বড়ই স্বার্থপর। যাই হোক বন্ধুদের সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু অনেককে শুধু টাকাকে ভালোবাসে,ধন্যবাদ আপু।

 2 years ago 

হারুন আর হামিদ এদের প্রেমের গল্প পড়ে আমি অবাক হয়ে গেলাম। কিছু কিছু প্রেম আসে সফল হয় আবার কিছু কিছু প্রেম হয় ব্যর্থ। আর প্রেম হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। যদিও কিছু কিছু প্রেমের স্বার্থপরতার কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তবে হামিদ ভাইয়ের ওয়াইফ খুব ভালো এই কারণে টাকা-পয়সা না চেয়ে শুধু তাকে ভালোবাসে। তবে হারুন ভাইয়ের প্রেমের মতো যেন প্রেম কারো না হয়। ধন্যবাদ আপনাকে গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হামিদ ও হারুন দুই বন্ধুর জীবনের গল্পটি বেশ ভালো লাগলো।বারো বছর পর বন্ধুদের জীবন কাহিনি জেনে তা আমাদের সাথে শেয়ার করেছেন জেনে ভালো লাগলো।আসলে ঠিক চেহারা বা টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না।হারুনের প্রেমিকা সুন্দরী ছিলো জন্য হারুনের অহংকার ছিলো আর হামিদের প্রমিকা সম্পর্কে আজেবাজে বলেছিলো অথচ নিজের বিয়েটা টেকাতে পারলেন না সুন্দর বউকে নিয়ে।মানুষের সুন্দর্য নয় সুন্দর একটি মনকে ভালোবাসা দরকার।

 2 years ago 

আসলে আপু যারা এমন করে তাদের ঘর সত্যিই টিকানো মুশকিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালোবাসার সাথে টাকা পয়সার কোন সরাসরি সম্পর্ক না থাকলেও, টাকা-পয়সা না থাকলে আবার ভালবাসা টিকিয়ে রাখা অনেক মুশকিল এখনকার সময়ে। তবে আপনার দুই বন্ধুর জীবনের গল্প কিন্তু একেবারেই ভিন্ন ধরনের। একজনের ভালোবাসা টিকে আছে সততার কারণে এবং মনের ভেতর ভালোবাসা থাকার কারণে, অন্যজনের ডিভোর্স হয়ে গেছে শুধুমাত্র ভালবাসার অভাব এবং টাকা-পয়সার লোভের কারণে। এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায় এখন।

 2 years ago 

সত্যি ভাইয়া এরকম ঘটনা আমাদের মাঝে প্রতি নিয়ত ঘটে থাকে,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38