কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1690709119376.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য ।এখন প্রায় কাঁঠালের সিজন শেষের দিকে। তবে আমার কাছে কাঁঠাল থেকে কাঁঠালের বিচি অনেক ভালো লাগে।তাই ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি করি। সত্যি আমার মনে হয় কাঁঠালের বিচি যে তরকারিতে দেয় না কেনো অনেক ভালো লাগে। তাই সকাল সকাল কিছু কাঁঠালের বিচি কেটে সাথে লাউ দিয়ে ভাজি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তবে অনেক মজা হয়েছিল আবার দুপুরে ভাত দিয়ে বাকিটা খেয়েছি। আসলে এর আগে আমি লাউ দিয়ে কাঁঠালের বিচি খায়নি।তবে প্রথম রান্না হিসেবে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারবেন অনেক মজার। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তাহলে চলুন দেখে নেই আমার আজকের রেসিপি।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1690691879994.jpg

১.লাউ
২.কাঁঠালের বিচি
৩.কাঁচা মরিচ
৪.পিঁয়াজ
৫.হলুদ
৬.লবন
৭.তেল
৮.কাঁচা জিরা
HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1690691834458.jpg
প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর বিচি গুলোকে বেশ কিছুক্ষন পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

PhotoCollage_1690691795645.jpg
এখন লাউ নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে কুঁচি করে কেটে নিয়েছি।

ধাপ-৩

20230727_080354.jpg20230702_105550.jpg

এখন চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম কড়ায় গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।

ধাপ-৪

20230730_101215.jpg20230730_101235.jpg

তেল গরম হয়ে আসলে কিছু কাঁচা জিরা দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব।

ধাপ-৫

20230730_101352.jpg20230730_101432.jpg

কাঁঠালের বিচি গুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা লাউ গুলো দিয়ে দেবো। তারপর কেটে ধুয়ে রাখা কাঁচা মরিচ ফালি ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

ধাপ-৬

20230730_101529.jpg20230730_101721.jpg

এখন হলুদের গুঁড়ো ও লবন দিয়ে একটু নেড়েচেড়ে নেব তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

ধাপ -৭

20230730_101032.jpg20230730_103830.jpg

এখন ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

ধাপ শেষ

PhotoCollage_1690709150916.jpg
এখন একটি প্লেটে বেড়ে গরম গরম পরিবেশন করব। অনেক মজা হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে কাঁঠালের বিচি যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আপনি বেশ সুন্দরভাবে রেসিপি তৈরি ধাপে ধাপে আমাদের মাঝে সম্পন্ন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু লাউ আমার খুবই প্রিয় একটি সবজি। লাউ খেতে আমি ভীষণ পছন্দ করি। যে কোন মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। রুটি লাউ এবং মাছ একত্রে একজন খেয়ে দেখবেন কেমন লাগে। আপনি কাঁঠালের বিচি দিয়ে লাউ রান্না করেছেন অবশ্য এভাবে আমি কখনো খাইনি। তবে আপনার রান্না পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্নাটি খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর রেসিপিডি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া এভাবে একদিন তৈরি করে খাবেন অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে কাঁঠালের চেয়ে অনেক তরকারির সাথেই রান্না করা যায়। তবে এভাবে লাউ দিয়ে কখনো ভাজি করিনি।মনে হচ্ছে রুটি দিয়ে খেতে আসলেই ভীষণ মজার । সময় সুযোগ পেলে অবশ্যই এটি তৈরি করার চেষ্টা করব।

 3 years ago 

জিনিস ভাইয়া আপু একদিন অবশ্যই তৈরি করবেন অনেক ভালো লাগবে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আপু ভাইয়া দুটোই?🥹🥹🥹

 3 years ago 

কাঁঠালের সিজন এখন প্রায় শেষ হয়ে গেলেও কাঁঠালের বিচি এখন মানুষ অনেক রকম ভাবেই রান্না করে খায়। যদিও কাঁঠালের বিচি আমি তেমন একটা খাই না তবে আপনার এই কাঁঠালের বেছে দিয়ে লাউ রান্নার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক মজাদার মজাদার রেসিপি রান্না করে শেয়ার করে যেটা সত্যিই আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া অনেকেই অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করে, সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু লাউ ভাজি রেসিপি শেয়ার করেছেন। লাউ ভাজি রেসিপি আমিও করি।খেতে ভীষণ মজার ও হয়।তবে কখনো কাঁঠালের বিচি দিয়ে করা হয়নি।খেতে কেমন হয় আশাকরি নিজে রান্না করলে বুঝতে পারবো।তবে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করি।আর খেতে খুব মজারই হয়।ধন্যবাদ আপু নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক মজা হয় আপু,একদিন অবশ্যই তৈরি করবেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি রেসিপি দেখে লোভনীয় লাগছে। এভাবে কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন তৈরি করে দেখব। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে একদিন তৈরি করে দেখবেন অনেক মজার হয় ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার কাছেও কাঁঠাল খেতে খুব একটা ভালো না লাগলেও কাঁঠালের বিচি অনেক পছন্দ করি খেতে। আপনি কাঁঠালের বিচি দিয়ে লাউয়ের দারুন একটি রেসিপি তৈরি করেছেন যা দেখতে বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

লাউ ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি রেসিপি করেছেন। তবে আমি কখনো কাঁঠালের বিচি এবং লাউ দিয়ে ভাজি করে খাই নাই। তবে আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। এবং রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে লাউ ভাজি করার দারুণ একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি টা আমাদের এলাকাতে তৈরি হয় না তাই এটা আমার কাছে নতুন ধরনের একটা রেসিপি বলে মনে হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 62876.37
ETH 1829.96
USDT 1.00
SBD 0.39