হঠাৎ কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ কেনাকাটা করার মূহুর্ত

1000032572.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। তবে কোন উপলক্ষে কেনা হলে তো কথায় নেই। কয়েক দিন আগে ছিল আমার বড় মেয়ের জন্মদিন। তবে তেমন কিছু না করতে চাইলেও বাচ্চাদের জন্য আর পারা যায় না। যাইহোক তারজন্য গিয়েছিলাম মেয়েকে কিছু কিনে দিতে।তবে মেয়ের কেনার চেয়ে আমার ইনডাকশন চুলার জন্য একটা কড়াই প্রয়োজন। তাই ভাবলাম এক সাথে দুই কাজ হয়ে যাবে। তবে একটা কিনতে গেলে তো আর হয় না।সাথে আরো কিছু কিনতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000032580.jpg

1000032581.jpg

1000032583.jpg
যেহেতু আমার মেয়ের জন্য জুতা কিনব সামনে জুতার দোকান পড়ল। তারজন্য ভাবলাম আগে জুতা দেখি একটু। আসলে বাচ্চাদের বেশির ভাগ চায়না স্যান্ডেল কিনি।তবে এরা এখন মাঝে মাঝে স্লিপার কিনতে চাই। তাই ভাবলাম দুই জোড়া স্লিপার কিনে দেয়। আসলে বাচ্চা হলে কি হবে পায়ের সাইজ বড়।আসলে বয়সের তুলনায় তারা ও লম্বা হয়েছে অনেক। যাইহোক তাই দুই জনের জন্য দুই জোড়া স্লিপার কিনলাম। আসলে দাম কম হলেও স্যান্ডেল গুলো দেখতে অনেক ভালো। এখন দেখা যাক কেমন হয়।

1000032571.jpg

1000032572.jpg
তারপর চলে গিয়েছিলাম কড়াই কেনার জন্য। আসলে কড়াই কয়েকটি আছে তবে স্টিলের কড়াই কিনতে হবে।কয়েক দোকান ঘুরে অবশেষে এই চাচার দোকানে পেলাম। তাই একটা কড়াই কিনে এনেছি। তবে কড়াই ব্যবহার করছি অনেক ভালো হয়েছে।

1000032573.jpg

1000032469.jpg

তারপর আমি আরো কিছু জিনিস কিনেছি।সত্যি বলতে সংসারের জিনিস কম লাগে না। তবে যতই কিনি না কেন সামনে থাকলে কিনতে ইচ্ছে করে আরকি।তাই বিভিন্ন ধরনের জিনিস কিনলাম। তবে বর্তমান সব কিছু দাম অনেক। দাম হলেও কিছু করার নেই প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে।

1000032463.jpg

1000032464.jpg

তারপর বাচ্চাদের কিছু খেলনা দেখলে। আসলে তারা এখন বড় হয়েছে তারপরে খেলনার প্রতি নজর বেশি। তবে এখন আর তেমন খেলনা হয় না।তবে দেখলে কেনার জন্য বিরক্ত করে। তারপর কিছু শার্ট প্যান্ড কিনলাম। যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42