কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

GridArt_20231211_195549946.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে। তাই আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে আমি ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করিনা। আজ এসেছি নিজের তৈরি ও বিভিন্ন সময় কিনে আনা কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে বাচ্চারা মাঝে মাঝে বাইরের খাবার খাওয়ার জন্য অস্হির থাকে। তাই মাঝে মাঝে বাইরে থেকে কিছু খাবার কিনে আনা হয়ে থাকে। যাইহোক খাবার গুলো বেশ লোভনীয় ছিল। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

ফটোগ্রাফি - ১

GridArt_20231211_195549946.jpg

এটি হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা রেসিপি। আসলে আমার বাচ্চারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে তবে কখনো চিংড়ি ভর্তা খাইনা। তবে আমি শুটকি ভর্তা অনেক পছন্দ করি। তাই কয়েক দিন আগে খিচুড়ি রান্না করেছিলাম সাথে চিংড়ি ভর্তা করেছিলাম অনেক মজার হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফি -২

GridArt_20231211_195026402.jpg

GridArt_20231211_194949145.jpg

এটা হচ্ছে নুডুলস রান্নার রেসিপি ।আসলে বাচ্চারা এই নুুডুলস পেলে আর কিছু লাগে না। তবে বানাতে অনেক সহজ। শুধু ফুটানো পানি দিয়ে কিছু সময় রেখে দিলেই হবে। তবে বাচ্চারা টমেটো সস দিয়ে খেতে অনেক পছন্দ করে। আশাকরি আপনাদের কাছে অনেক ভাল লাগবে।

ফটোগ্রাফি -৩

GridArt_20231211_194858781.jpg

এগুলো হচ্ছে তেলের পিঠা রেসিপি। আসলে এই পিঠা গুলো আমি কয়েক দিন আগে বানিয়েছিলাম অনেক মজার পিঠা। ভিতরে পুর ভরা ছিল আমি বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে তেলে ভেজে নিয়েছি।সত্যি পিঠা গুলো খেতে অনেক মজার।

ফটোগ্রাফি -৪

GridArt_20231211_194806520.jpg

এগুলা হয়তো আমরা সবাই চিনি এটি হচ্ছে রসমালাই। এই রসমালাই গুলো আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার।এগুলো কিন্তু বাসায় তৈরি নয় বাজার থেকে এনেছে। আসলে আপনার ভাই বাচ্চাদের জন্য মাঝে মাঝে কিনে আনে । সত্যি রসমালাই গুলো খেতে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি - ৫

GridArt_20231211_194714704.jpg

এটি হচ্ছে শীতের প্রিয় পিঠা। ভিজানো পিঠা।এই পিঠা খেতে অনেক ভালো লাগে। আসলে বাড়িতে মেহমান এসেছিল তাই কয়েক ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। সবাই এই ভিজানো পিঠা খেতে অনেক পছন্দ করে। যাইহোক পিঠা গুলো অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৬

GridArt_20231211_201605179.jpg

এগুলো আমারা সবাই চিনি। এটি হচ্ছে দই। কয়েক দিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম তখন দই কিনতে গিয়েছিলাম। আসলে বর্তমান মিষ্টির দাম অনেক বেড়ে গেছে। যাইহোক বেড়াতে গেলে তো অবশ্যই মিষ্টি নিয়ে যেতে হয়। তাই আমি দই গুলোর ফটোগ্রাফি করেছিলাম। দই খেতে অনেক মজার।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।আপনি বেশকিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন।সুন্দর বিবরন তুলে ধরাতে আরো বেশী ভালো লেগেছে। মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আচ্ছা আপু বলেন তো এটা কি ঠিক হলো? সকাল সকাল এতগুলো রেসিপি আপনি চোখের সামনে ঝুলিয়ে দিলেন। আবার সাথে শীতের পিঠার ও ফটোগ্রাফি করলেন। শুধু তো দেখছি। কিন্তু খেতে না পারার যে কি কষ্ট। যাক দারুন একটি ফটোগ্রাফি আজ আমাদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু প্রশংসানীয় মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাচ্চারা মাঝে মাঝে বাইরের খাবার খেতে সত্যিই অনেক বেশি ভালোবাসে এবং বায়না ধরে আর সেগুলো তাদেরকে কিনে না দিলে তারা অনেক বেশি মন খারাপ করে। যাইহোক আপনি নিজ হাতে তৈরি করা এবং বাহির থেকে কিনে নিয়ে আসা কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। নিজ হাতে রান্না করা খাবারের একরকম স্বাদ আর বাহির থেকে কিনে নিয়ে আসা খাবারের অন্যরকম দুটো সম্পূর্ণ আলাদা। রসমালাই এর ফটোগ্রাফার টা দেখে জিভে জল এসে গিয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া পোস্ট করা মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

ওয়াও কত লোভনীয় খাবারের ছবি দেখতে পাচ্ছি। দেখেইতো খেতে ইচ্ছে করছে। আমি আবার ভাই খেতে একটু পছন্দ করি। আর আজ তো আমার প্রিয় কিছু খাবারের ফটোগ্রাফি করলেন।
আপনাদের সবার এত সুন্দর সুন্দর খাবারের রেসিপির পাশাপাশি খাবারের ফটোগ্রাফিগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। তবে আপনার পিঠার ছবিটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু। এতগুলো মজাদার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

আপনি মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ।আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখেই তো সবগুলো আইটেম একটু করে খেয়ে দেখতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

এমন সুন্দর সুন্দর খাবারের রেসিপি দেখলে ক্ষুধা তো লাগবেই। চিংড়ি শুটকি মাছের রেসিপিটি আমার অনেক পছন্দের। পিঠার রেসিপির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। লোভনীয় খাবারের ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে সাবলীল মন্তব্য করার জন্য।

 3 years ago 

এমনিতেই আপনাদের রেসিপি গুলো দেখলে অনেক লোভ লাগে। আবার আপনি আজকে খাবারের ফটোগ্রাফি করেছেন। এই খাবারের ফটোগ্রাফি দেখলে না খেয়ে থাকা যায় না। বিশেষ করে রাতের বেলা দেখলে সবচেয়ে বেশি খারাপ লাগে। তবুও ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। বিভিন্ন খাবার গুলো দেখে ভালো লাগলো।

 3 years ago 

একদিন চলে আসবেন ভাইয়া মজার খাবার রান্না করে খাওয়াব, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি পোস্টগুলি দেখে খেতে মন চাচ্ছে। অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু খাবার গুলো অনেক সুস্বাদু ছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছে ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে। তেমনি আরো বেশি ভালো লাগে খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি আজকে বেশ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রিতিটি খাবারের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনাদের ভালো লাগলেই আমার ফটোগ্রাফি করা স্বার্থক,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38