কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

GridArt_20240120_121608756.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি আমার নিজের তৈরি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার জন্য। আমার বাংলা ব্লগের বন্ধুরা অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। যদিও তাদের মতো ফটোগ্রাফি করতে পারি না তবে চেষ্টা করি যাচ্ছি আরকি।তবে আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদের নিজে তৈরি করে খাওয়ানোর জন্য। আসলে চেষ্টা করলে তো আর সব কিছু সম্ভব হয় না। যতই নিজে তৈরি করি না কেন বাইরের খাবার না খেলে হয় না। যাইহোক যতটা পারি দেবার চেষ্টা করি আরকি। তবে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

IMG_20240118_202947.jpg

এটি হচ্ছে আমাদের সবারই প্রিয় খাবার বারবিকিউ। আসলে এই বারবিকিউ বাচ্চাদের অনেক পছন্দ তবে সব সময় তৈরি করা সম্ভব হয় না। তবে কয়েক দিন আগে আমার ছোট দেবর সবাইকে খাওয়াবে বলে বানিয়েছিল।আমরা সবাই অনেক মজার করে খেয়েছি।সত্যি অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে

GridArt_20240120_121641976.jpg

এটি হচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আসলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। তবে এমন ভাবে আলু ভেজে দিলে খেতে অনেক মজা লাগে। আমি বাচ্চাদের মাঝে মাঝে ভেজে দেয়। গতকাল রাতে বানিয়েছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে

GridArt_20240120_121608756.jpg

এটি হচ্ছে কেক। এগুলো আমার সবারই অনেক প্রিয় খাবার বিশেষ করে বাচ্চাদের। তবে এটি কিন্তু আমার বানানো নয়। কয়েক দিন আগে আমার ভাসুরের মেয়ের জন্মদিন ছিল, তাই অনলাইন থেকে অর্ডার করে এনেছি। তবে কেক দেখতে ও খেতে অনেক মজার ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

GridArt_20240121_200236587.jpg

এই খাবার হলো আমাদের প্রিয় খাবার। আসলে মুড়ি ঘন্ট আমাদের কার না পছন্দ। আমার কাছে অনেক ভালো লাগে।আর রুই মাছের মাথা দিয়ে হলে তো কথায় নেই। আমি কয়েক দিন আগে এই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম অনেক মজা হয়েছিল,তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

GridArt_20240121_200145119.jpg

এটি হলো আমাদের সবারই প্রিয় বেগুন ভাজি। আসলে এমন বেগুন ভাজি দিয়ে ভাত বা পোলাও যাই খায় না কেন অনেক ভালো লাগে। এই বেগুন ভাজি বাচ্চাদের অনেক পছন্দ। আসলে আমার আবার বেগুন ভাজির ওপর পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো। তবে বাচ্চারা পেঁয়াজ দিলে খেতে চাই না, তাই দেওয়া হয়নি।

GridArt_20240121_200108138.jpg

এই খাবার আমার বাচ্চাদের অনেক প্রিয় খাবার। আসলে আমার বাচ্চাদের পোলাও অনেক পছন্দ। তাই মাঝে মাঝে পোলাও রান্না করে দেয়।আসলে বাচ্চাদের পছন্দের জিনিস গুলো তৈরি করে খাওয়াতে সত্যি অনেক ভালো লাগে। আমার মনে হয় সব বাচ্চাদের পোলাও প্রিয় খাবার।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুবই খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো খাবারের ফটোগ্রাফি আমার খুবই পছন্দের তবে বিশেষ করে ফ্রাই ফ্রেঞ্চ ও বারবিকিউব আমার বেশি পছন্দের। সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি বেশ আমাদের মাঝে কয়েকটি খাবারের ফটোগ্রাফী শেয়ার করেছেন।আপনার তোলা প্রতিটি খাবারের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে আমার কাছে সব থেকে বারবিকিউ খাবারের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লেগেছে। অসাধারণ কিছু খাবারের ফটোগ্রাফী শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

কেক খেতে আমি ভীষণ পছন্দ করি। জন্মদিনের কেক টি দেখতে অনেক সুন্দর। আপনি দেখছি অনেক খাবারের ফটোগ্রাফি পোস্ট করেছেন। বাহ দারুন। যে কেউ দেখলে তো খেতে চাইবে। অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া অনেক সুন্দর ছিল কেকটি, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল আপু। আসলে খাবার দেখলে সবারই লোভ লাগার কথা। যাই হোক এটা ঠিক বলেছেন যে সব সময় তো আর বাচ্চাদের চাহিদার মত তৈরি করা সম্ভব নয়। তবুও আপনার দেবরের উসিলায় হলেও খাওয়াতে হল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই আপু বারবিকিউটা সবার অনেক পছন্দের খাবার। বিভিন্ন রকমের খাবারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভনীয় লাগছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু খাবারে ফটোগ্রাফি করেছেন। খাবারে ফটোগ্রাফি গুলো দেখতে যেমন ভালো লাগছে তেমন ঠিক খেতে বেশ ভালো লেগেছিল। খেয়ে দেখতে পারলে আর একটু ভালো হতো। যাহোক আপনাকে ধন্যবাদ এত চমৎকার খাবার গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খেয়ে দেখতে হলে অবশ্যই আসতে হবে বেড়াতে, জি ভাইয়া খাবার গুলো অনেক ভালো ছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি অনেক লোভনীয় খাবারের ফটোগ্রাফি করেছেন।। যেগুলো দেখে ও খেতে ইচ্ছা করছে।। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। এবং তার সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রত্যেকটা খাবারই বেশ লোভনীয় লাগছে। চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলের খুবই পছন্দের খাবার। আর এমন সুন্দর কেক আমার ছেলে পেলে খুবই মজা করে খায়।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু বাচ্চারা অনেক মজা করে খায়, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খেতে ইচ্ছা করছে। এতো মজাদার সব খাবারের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বারবিকিউ খাবারের ফটোগ্রাফি দেখে আমার খেতে ইচ্ছা করছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদিন সময় করে চলে আসবেন তৈরি করে অবশ্যই খাওয়াব, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। কেক খেতে আমিও খুব পছন্দ করি। কিন্তু অনেকদিন হলো খাওয়া হয় না। আপনার শেয়ার করা কেকের ফটোগ্রাফি দেখে এখনি খেতে মন চাচ্ছে আপু। লোভনীয় সব খাবার সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39