কঠিন ভালোবাসার গল্প ১ ম পর্ব

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট ।

কঠিন ভালোবাসার গল্প ১ ম পর্ব

trolley-bus-1043230_1280.jpg

source

শান্তা ও শামিল দুজনের ভালোবাসার গল্প।

শান্তা ও শামিল দুজনেই একই শহরে বাস করে। তবে শামিলের বাবা ব্যাংকের ম্যানেজার, শামিলরা দুই ভাইবোন,শামিল বড় তার বোন ছোট।শামিলের বাবা শহরে চারতলা বাড়ি করেছে। শামিল পড়াশোনা মোটামুটি আর অন্য দিকে শান্তার বাবা ও বেশ বড় লোক। শান্তাদের ও শহরে বাড়ি আছি।শান্তারা ও দুই ভাইবোন। শান্তা ছোট আর শান্তার ভাই বড়। শান্তার ভাই ও শামিল দুজনে খুব ভালো বন্ধু। সেই সুবিধা থেকেই শামিল শান্তাদের বাসায় যাওয়া আশা করে।

শান্তার ভাইয়ের নাম হলো জয়। জয় ও শামিলের মধ্যে বেশ ভালো বন্ধু। তবে জয়দের বাসায় শামিল মাঝে মাঝে যেত কিন্তু জয় তেমন আসতো না। তবে শামিলের সাথে শান্তার বেশ ভালো সম্পর্ক তবে শুধু ভাই বোনের। এভাবে চলতে থাকলো শান্তা ও শামিলের সম্পর্ক। শামিল যখন ক্লাস নাইনে পড়ে শান্ত তখন ক্লাস ফাইভে পড়ে। তবে শান্তা প্রথম থেকে শামিলের প্রতি দূর্বল।শান্তা শামিলকে মনে মনে পছন্দ করে। একদিন শামিল আসলো শান্তাদের বাসায় কিন্তু শান্তাদের বাসায় কেউ ছিল না শান্তা ছাড়া। তখন শান্তা শামিলকে নাস্তা দিল তারপর দুজনে বেশ ভালো কথাবার্তা বলল। সেই থেকে শুরু হলো দুজনের ভালো লাগা কিন্তু কেউ কাউকে বলেনি। এভাবে দুজনের মধ্যে সম্পর্ক বাড়িতে থাকলো।


শামিল এসএসসি পাশ করল এদিকে শান্তা গাল্স স্কুলে ভর্তি হলো। একদিন শামিল শান্তাকে বলে দিল তার মনের কথা। আর শান্তা তো শামিলকে অনেক পছন্দ করে। এভাবে দুজনের সম্পর্ক গভীরে চলে গেল। কিন্তু এই সম্পর্কের কথা কেউ জানলো না।তাই শামিল যখন জয় বাসায় থাকতো না তখন যেত শুধু শান্তার সাথে দেখা করার জন্য। এভাবে অনেক দিন হলো জয়ের সাথে দেখা হয় না শামিলের। জয় একদিন ভাবল কিরে কি হয়েছে ওর আমার সাথে দেখা করে না। শামিলের সাথে শান্তার কথা বলা জয়ের একজন বন্ধু দেখে ফেলল। সে বললো তোর বোনকে তো শামিল প্রেমের সাগরে নিয়ে গিয়েছে। জয় তো অবাক শামিল এই কাজ কেনো করলো। এখন এই পথে গেলে আমার বোনের ভবিষ্যত কিন্তু অন্ধকার। শামিলকে জিজ্ঞেস করায় শামিল অস্বীকার করলো তখন থেকে জয়ের সাথে শামিলের সম্পর্ক খারাপ হতে লাগলো।

কিন্তু শান্তা আর শামিলের সম্পর্ক ঠিক আগের থেকে বেশি চলতে থাকলো। এভাবে দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে লাগলো। এভাবে দুজনকে একদিন জয় দেখে ফেললো।তার কিছু দিন পরে জয় একদিন লোকজন দিয়ে শামিলকে অনেক মারধর করলো।যদিও শামিলের সাথে আর কেউ ছিল না , মেরে শামিলকে হাসপাতালে ভর্তি করে দিল। (চলবে)

আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে আবার আসবো নতুন কোন গল্প নিয়ে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আসলে ছোটবেলা থেকে তৈরি হওয়া ভালোবাসাগুলো অনেক পূর্ণতা পায় যেটা আমি অনেক গল্প পড়েই বুঝতে পারলাম। তবে সেই ক্ষেত্রে অনেক গল্পের পড়েছি যখন বাবার চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে যায় তখন এই ভালোবাসা গুলো আর দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু একই শহরে থাকলে তখন অনেকটা পূর্ণতা মেলে। শামিল ও শান্তার ভালোবাসাটা ঠিক এমনই। তাছাড়া তাদের ফ্যামিলিগত সম্পর্কে থাকার কারণে একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হওয়া সেখান থেকে ভালোবাসা। একটা সময় ভাইয়ের চোখে পড়ে যাওয়া শামীলকে মারধর করা সবকিছুই জেনারেলি চলছিল পরের পর্ব নিশ্চয়ই আরো ইন্টারেস্টিং কিছু পাওয়া যাবে এই ভালোবাসার গল্পে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে ভালোবাসার গল্প শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু পরবর্তী পর্ব আরো ইন্টারেস্টিং হবে, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39