প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

20230722_172649.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। ঘুরতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। কয়েক দিন আগে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আসলে শশুড় বাড়ি থাকলে সব সময় ঘোরা সম্ভব নয়, তবে মেয়েরা বাবার বাড়ি গেলে মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়। সত্যি বাবার বাড়িতে ইচ্ছে মতো ঘুরলে কেউ বাধা দেয়। তাই আমি আমার মেয়ে, আমার মায়ের সাথে গিয়েছিলাম আমাদের মাঠে ঘুরতে। আমরা যখন গিয়েছিলাম তখন বিকেল পাঁচটা বাজে। আসলে বিকেল বেলা প্রকৃতির মাঝে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। আর প্রকৃতির মুক্ত হাওয়া সবারই অনেক ভালো লাগে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সত্যি কথায় আছে এমন দেশটি কোথাও খুঁজে পাব নাকো তুমি, সকল দেশের রাণী সেই যে আমার জন্মভূমি। যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

20230722_172755.jpg

20230722_172416.jpg

20230722_172729.jpg

20230722_172713.jpg

যেহেতু আমি আমার মায়ের সাথে বেড়িয়েছি তাই মা বলল চল আগে আমাদের বাগান দেখে আসি। আসলে আমাদের বাগানে আগের গাছ গুলো কেটে এখন আমার নতুন করে কিছু বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। তারপর আমাদের মরিচ গাছ দেখতে গিয়ে মা বলল চল কিছু তুলি মরিচ ছিড়ি নিয়ে যেতে পারবে । তাই আমরা আবার কিছু মরিচ ছিড়তে লাগলাম। আমাদের পেঁপে গাছে সুন্দর ফুল এসেছে। তবে মাঝে মাঝে প্রকৃতির হাওয়া এসেছে। সত্যি ঘরের ভিতরে যত গরম মনে হয় কিন্তু প্রকৃতির মাঝে ততটা গরম নয়।অনেক সময় ভাবতাম মানুষ এই গরমের ভিতরে কাজ করে কিভাবে কিন্তু এখন দেখলাম, আসলে প্রকৃতি বলে কথা। আর প্রকৃতি মানুষকে মুগ্ধ করে। প্রকৃতির মাঝে না গেলে বুঝা মুশকিল।

20230722_172649.jpg

20230722_172639.jpg

তারপর আমরা আরো কিছু দূর এগিয়ে যেতে লাগলাম। আসলে এখন কৃষকের সোনালী ফসল ঘরে তোলার সময়। পাট গুলো দেখতে অনেক ভালো লেগেছে আমার কাছে। সত্যি বলতে কতোদিন এভাবে কাছে গিয়ে পাট গাছ দেখিনি।পাটের সামনে এগুতেই চোখে পড়ল ধানের চারা দিয়েছে সবাই। আসলে মাত্র ধান বুনেছে তবে কিছু দিন গেলে সব ধান গজিয়ে উঠবে। তবে এই খোলা পরিবেশে অনেক ভালো লাগে।

20230722_172631.jpg

20230722_172517.jpg

20230722_172501.jpg

20230722_172459.jpg

আরো কিছু দূরে এগিয়ে যেতেই চোখে পড়ল ঢেঁড়স ক্ষেত। সত্যি ক্ষেতের এমন তাজা ঢেড়স খেতে অনেক মজা। তবে দেখতে কিন্তু আরো সুন্দর। সবুজে ঘেরা আমাদের এই প্রকৃতি। ঢেঁড়স ক্ষেতের পাশেই রয়েছে ঘাস লাগানো। আসলে এখানকার লোকজন সবাই কম বেশি গরু পালে। তাই তারা গুরুর খাবারের জন্য এভাবে ঘাস লাগায়। এই ঘাস গুলো কেটে এনে গরুকে খাওয়ায়।সত্যি দেখতে অনেক ভালো লাগে। এভাবে আমরা অনেক দূর ঘুরে এসেছি। তবে আমাদের মাঠ অনেক বড় পুরো মাঠ ঘুরা সম্ভব হয় নি।ঘুরতে ঘুরতে হঠাৎ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। আমরা মাঠের ভিতরে থাকতেই হালকা বৃষ্টি পড়তে শুরু হলো।তবে বৃষ্টি শুরু হওয়ার আগে কিছু সময় বাতাস হয়েছে কি সুন্দর মিষ্টি বাতাস। সত্যি খোলা মাঠ থেকে হয়তো এই বাতাস গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।আশাকরি এমন পরিবেশে সবারই অনেক ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর


g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রকৃতির মাঝে ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল আপু। আসলে প্রকৃতির সাথে সময় কাটাতে প্রত্যেকটি মানুষেরই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রকৃতির মাঝে সময় কাটাতে সবারই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পেঁপে গাছের সুন্দর ফুল এসেছে দেখে অনেক ভালো লাগলো আপু। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। গ্রামীন পরিবেশে ঘুরতে ও সময় কাটাতে অনেক ভালো লাগে। ভালো লাগলো আপনার পোস্ট দেখে।

 3 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

সত্যি বলতে আপু প্রকৃতির মাঝে সব সময় ঘুরে বেড়াতে অনেক ইচ্ছে করে। যদি সেই ছোট বেলার দিন গুলো আবার ফিরে পেতাম তাহলে সারাদিন ঘুরে ফিরে থাকতে পারতাম। আপনি বিশেষ করে পাট গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন আমার অনেক ভালো লেগেছে। খুব ভালোভাবে ঘোরাফেরা করলেন এবং খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন অনেক ভাল লাগল ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য গুলোর দেখা মিলেছে আজকে আপনার এই পোষ্টের মধ্যে,যেখানে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত লক্ষণীয়। অনেক সুন্দর ভাবে ফসলের দৃশ্যগুলো ক্যাপচার করতে পেরেছেন আপনি যেখানে লক্ষ্য করলাম পাঠ ধানের চারার বীজ দেওয়া সবজির ক্ষেত সহ গরু-ছাগলের ঘাসের দৃশ্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38