বাচ্চাদের গিফট পাওয়ার আনন্দ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বাচ্চাদের গিফট পাওয়ার আনন্দ

GVMmthJNoljSwdPKQLVSMRPOHMJ.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে।তবে গিফট আমার না বাচ্চাদের । তবে এখন আমাদের কেউ তেমন গিফট দেয় না। আসলে যারা গিফট দেবে শুধু বাচ্চাদের। যাইহোক বাচ্চাদের দেওয়া মানে আমাদের হয়ে যায়। আসলে সবাই মামা বাড়িতে থেকে কিছু পেলে অনেক খুশি হয়। যাইহোক গতকাল আমার দুই মেয়ের জন্য দুটি স্কুল ব্যাগ এনেছে আমার ছোট ভাই। আসলে বাচ্চারা নতুন ক্লাসে উঠেছে তাই তাদের নতুন ব্যাগ অবশ্যই দরকার। তবে শুধু ব্যাগ কেন নতুন ক্লাসে উঠলে তাদের সব কিছুই নতুন লাগে। আসলে আমাদের সময় এমন সব কিছু নতুন ছিল না।সত্যি বলতে ছিল না বললে ভুল হবে এখনকার বাচ্চাদের মতো এমন সব কিছু পেতাম না।

GVMmthJNoljSwdPKQLVSMRPOHMJ.jpg

আমার ভাই যখন আমার বাচ্চাদের ব্যাগ কিনে তখন ওদের জিজ্ঞাসা করে কিনেছে। আসলে আমার ভাই পূর্বালী ব্যাংকের সিনিয়র অফিসার তাই মাঝে মাঝে বাচ্চাদের কিছু কিনে দেয় আরকি।তবে বললাম না মামা বাড়ির আবদার একজনকে দিলে সবাইকে দিতে হয় অবশ্যই। তাই আমার বড় ভাইয়ের দুই মেয়ের জন্য দুটি ব্যাগ কিনেছে আবার আমার দুই মেয়ের জন্য দুটি ব্যাগ কিনেছে। আরো দুই বোনের ছেলেদের জন্য ও কিনেছে। যাইহোক ভাইয়ের বাচ্চার জন্য কিন্তু কিনেনি হা হা হা।আসলে আমার বড় ভাইয়ের মেয়ে ছোটজন স্কুলে ভর্তি হয়নি তারজন্য ব্যাগ কিনেছে। আর আমার ভাইয়ের মেয়ের বয়স মাত্র তিনমাসের মতো।তাই আমার বড় মেয়ে বলছে আম্মু মামা সবাইকে নতুন বছরে গিফট দিল কিন্তু তার নিজের মেয়ের জন্যই কিনেনি। তখন আমি বললাম বাচ্চা মানুষ ও ব্যাগ দিয়ে কি করবে।

GSXfsHhxsKZeDpbDXdkXFAKRUsA.jpg

যাইহোক গতকাল যখন মেয়ে দুটি ব্যাগ হাতে পেল তখন তারা অনেক আনন্দ পেয়েছিল। আসলে ছোট হোক আর বড় হোক বাচ্চাদের কেউ কিছু দিলে অনেক খুশি হয়।বিশেষ করে মামার বাড়ির থেকে দিলে বেশি খুশি হয়।তবে আমার ছোট মেয়ে কিন্তু অনেক চালাক। সে পড়ে ক্লাস ওয়ানে তাই আমি বলেছিলাম ওর জন্য ছোট ব্যাগ কিনতে।কিন্তু সে আমার ফোনে কথা বলা দেখে বলে উঠলো আমার জন্য বড় ভালো ব্যাগ আনবে। তা না হলে সে নেবে না তার বাবার সাথে গিয়ে কিনে আনবে। কি আর করা তারপর দুই মেয়ের জন্য একই ব্যাগ কিনলো শুধু কালার আলাদা।

GSwQaQcyDaKQLjsLIJnavkcuCpC.jpg

আসলে ব্যাগ দিয়ে তারা যখন চলে আসল তখন দুই বোন মিলে সবাইকে দেখাচ্ছে। আসলে বেশ আনন্দ করছে দুই বোন মিলে। এর মাঝ থেকে আমার ছোট মেয়ে বলে উঠলো যেহেতু মামা ব্যাগ কিনে দিয়েছে তাই ব্যাগের টাকা দিয়ে সে অন্য কিছু কিনবে। আমি যখন বললাম ব্যাগের টাকা আবার কিসের তখন ছোট মেয়ে বলে উঠলো মামা না কিনলে তোমরা কিনে দিতে না সেই টাকা দিয়ে অন্য খেলনা কিনব।আসলে ওপরের যে চারটি ব্যাগ দেখছেন সেই চারটি আমার দুই মেয়ে ও আমার ভাইয়ের মেয়ের জন্য। আসলে ছোট ব্যাগ আমার বড় ভাইয়ের ছোট মেয়ের জন্য। এখনো স্কুলে ভর্তি হয়নি।যাইহোক ব্যাগ পেয়ে বাচ্চা দুটো অনেক খুশি হয়েছে। দোয়া করবেন এখন ভালোভাবে যে পড়াশোনা করতে পারে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

ছোট হোক বা বড়ো উপহার পেতে সবারই খুব ভালো লাগে।নতুন স্কুল কিংবা নতুন ক্লাসে উঠলে বাচ্চাদের সব নতুন লাগবে এমন একটি মানসিকতা হয়ে গেছে বাচ্চাদের। আপনার মেয়েদের কে ওদের মামা খুব সুন্দর ব্যাগ কিনে দিয়েছে দেখে বেশ ভালো লাগলো।পোস্ট পড়ে বুঝতে পেলাম ওরা মহা খুশি।আসলে বাচ্চাদের খুশি দেখলে খুব ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চাদের খুশি দেখলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

বছর প্রায় শেষ বাচ্চাদেরও রেজাল্ট বেরিয়ে আসছে। আর নতুন ক্লাসে ওঠার যেমন মজা আলাদা তেমনি নতুন কিছু পেলে বাচ্চারা আরো বেশি প্রফুল্ল থাকে। অনেক ভালো লাগলো আপনার বড় ভাই আপনার মেয়েদের জন্য ব্যাগ কিনে এনেছে দেখে। আর এরকম ভাই থাকলে আসলে কোন কথাই নেই। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

যেকোনো মানুষের কাছ থেকে গিফট পাওয়াটা খুবই আনন্দের। আর এই গিফট যদি নিজের স্কুলের ব্যাগ হয়, আর সেটা যদি কিনে দেয় নিজের মামা তাহলে তার কথাই থাকে না। আসলে আপু প্রতিটা ভাগ্নে চায় তার মামার কাছ থেকে কোন কিছু পেতে। আর এই পাওয়াটা কিন্তু সত্যিই অনেক সুখের হয়। বছরের শুরুতে মামার কাছ থেকে এত সুন্দর একটা গিফট পেয়ে নিশ্চয়ই আপনার মেয়েরা অনেক খুশি হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া গিফট পাওয়া অনেক আনন্দের। ধন্যবাদ ভাই মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

মামার থেকে গিফট পাওয়া তো অনেক আনন্দের।আপনার ভাই মাঝে মাঝেই তার ভাগ্নি দের গিফট কিনে দেন,যেটা শুনে ভালো লাগলো।স্কুল ব্যাগ দুটি কিউট ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার পোস্ট পড়েই বুঝতে পেরেছি আপনার মেয়ে দুইটি নতুন ব্যাগ পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তবে আপনার মেয়েরা চালাক রয়েছে, এটা তাদের কথা শুনেই বুঝতে পেরেছি। এখন তাহলে তারা ব্যাগের টাকা দিয়ে অন্য খেলনা কিনবে। যেহেতু তাদের মামা তাদেরকে নতুন ব্যাগ দিয়েছে, তাই আপনাদের টাকা দিয়ে তারা নতুন খেলনা কেনার কথা বলেছে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে সম্পূর্ণ পোস্টটা লিখে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ছোট-বড় সবাই গিফট পেতে অনেক বেশি পছন্দ করে এবং গিফট পেলে অনেক বেশি খুশি হয়। আর আপনার দুই মেয়ে ও অনেক বেশি খুশি হয়েছিল তার মামার কাছ থেকে ব্যাগ গিফট হিসেবে পেয়ে। তাদের দুজনের জন্য একই রকমের বেগ কিনেছে শুধু কালার আলাদা এটা দেখে ভালোই লেগেছে। আপনার দুই মেয়ের জন্য সব সময় দোয়া করি, যেন তারা মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে। দোয়া করি যেন তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে।

 3 years ago 

জি ভাইয়া অবশ্যই দোয়া করবেন যেন ভালো কিছু হতে পারে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গিফট পেতে কার না ভালো লাগে আপু। আর সেই গিফট যদি হয় মামার হাতের তাহলে তো কোন কথাই নেই। যদিও এই সৌভাগ্যটা আমার খুব বেশি একটা হয়নি। আসলে আপু বয়স বাড়ার সাথে সাথে আমাদের গিফট দেওয়ার লোকের কমতি হতে থাকে। যদিও এখনও আমি মাঝেমধ্যে গিফট পাই। যাহোক গিফট পেয়ে বাচ্চারা খুশি হয়েছে তার মানে আপনিও খুশি হয়েছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বয়স বাড়ার সাথে সাথে আমাদের গিফটের পরিমাণও কমতে থাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু বাচ্চাদের মতো আমিও গিফট পেতে ভীষণ পছন্দ করি।আর মামা বাড়ি থেকে গিফট পেলে তো আরো বেশি ভালো লাগে।আপনার মেয়েকে বলবেন ব্যাগ কেনার টাকা দিয়ে আপনার ভাইয়ের ছোট মেয়ের জন্য খেলনা কিনে দিবেন। কারন ও তো ছোট। ও তো কিছুই পায়নি।তাই ওদের ব্যাগ কেনার টাকা দিয়ে ওকে খেলনা কিনে দেবেন,হিহিহি।

 3 years ago 

সত্যি আপু বর্তমান বাচ্চারা অনেক চালাক, বলার আগেই সব বোঝে,ধন্যবাদ আপু।

 3 years ago 

এখনকার বাচ্চাগুলোর মাথায় কী বুদ্ধি! মামার থেকে ব্যাগ গিফট তো পেলোই আবার গিফট না পেলে আপনাদের কিনে দিতে হতো, সেই টাকা বেঁচে গেলো, এটিও হিসেব করে আবার সেই টাকা দিয়ে খেলনা কিনে দেয়ার আবদার ও করে বসেছে সাথে সাথেই!! কী বুদ্ধি! কী ক্যালকুলেশন 🤣🤣 এমন বুদ্ধিদীপ্ত ভাবেই বড় হোক, খুব দোয়া থাকলো ওদের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি আপু বাচ্চাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি যখন বললাম ব্যাগের টাকা আবার কিসের তখন ছোট মেয়ে বলে উঠলো মামা না কিনলে তোমরা কিনে দিতে না সেই টাকা দিয়ে অন্য খেলনা কিনব।

আপনার ছোট মেয়ে তো দেখছি অনেক চালাক😂। ব্যাগের টাকা দিয়ে তাহলে খেলনা কিনে দেন আপু। হিসাব নিকাশ এখনই শিখে গিয়েছে দেখছি। যাইহোক গিফট পেতে সবারই খুব ভালো লাগে। আপনার ভাই চারটি ব্যাগ কিনেছে, ব্যাগগুলো দেখতে খুব সুন্দর। আপনার মেয়েরা ব্যাগ দুটি পেয়ে তো ভীষণ খুশি। মামার বাড়ি থেকে কিছু পেলে সবারই খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37