জেনারেল রাইটিং :হাঁস ফিরে পাওয়ার আনন্দ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

হাঁস ফিরে পাওয়ার আনন্দ

PhotoCollage_1690857474105.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে কয়েক দিন আগে আমার একটা হাঁস হারিয়ে গিয়েছিল। আমাদের বাড়ির পাশেই রয়েছে কুমার নদী। কিছু দিন আগে নদীতে অনেক পানি হয়েছিল। তবে আমার হাঁস গুলো বরাবরই নদীতে থাকে। আমাদের বাড়ি সোজা নদীর ওপারে এক জন আমাদের মতো অনেক হাঁস পালে। আমাদের হাঁস আর উনাদের হাঁস এক জায়গায় থাকে। তবে আমার একটা হাঁস হারানোর পর আমরা আর কেউ হাঁস নদীতে যেতে দেয়নি। আসলে নদীতে সবাই পাট জাগ দিয়েছে তাই পানি নষ্ট হয়েছে।আসলে নষ্ট পানিতে হাঁস দিলে মারা যাওয়ার সম্ভবনা থাকে বেশির ভাগ ক্ষেত্রে । যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

PhotoCollage_1690857424887.jpg

যখন ভাইকে আমরা ফোন দিয়ে বললাম, ভাইয়া আমাদের একটা হাঁস আছে আপনাদের বাড়িতে। তখন উনি বলল না আমাদের ১২ টায় রয়েছে। তারপর আর কি করা প্রায় এক সপ্তাহে হয়ে গেছে তখন আমরা হাঁস পাওয়ার আশা ছেড়ে দিয়েছি।হঠাৎ গতকাল সকাল সকাল ভাইয়া ফোন দিয়ে যখন বললো আপনাদের হাঁস আমাদের বাড়িতে আছে । তখন অনেক আনন্দ লেগেছে। তারপর আরো বললো আপনাদের হাঁস নিয়ে যান, আসলে আমাদের হাঁসের পায়ে দড়ি বাঁধা ছিল। তখন দড়ি দেখে উনারা বুঝতে পেরেছে এটা উনাদের নয়।যাইহোক নদীতে এখন পঁচা পানি তাই নদীর ঔপাড়ে কেউ যেতে চায় না। আবার পাট জাগ দেওয়ার জন্য নদীতে নৌকা চলতে পারে না।

PhotoCollage_1690857392195.jpg

এখন হাঁসটা আনার জন্য একজনকে যেতেই হবে । আমাদের এক হুজুর আছে উনি এই ছোট নৌকা দিয়ে ওপারে নামাজ পড়াতে যায়।তারপর একজনকে বলেছি সেই নৌকা বেয়ে ওপর থেকে হাঁস আনবে। কিন্তু কেউ রাজি হচ্ছিল না। তারপর আপনাদের ভাই হুজুরের সাথে যাবার সিদান্ত নিল।তারপর এপার থেকে নৌকা নিয়ে নদীতে চালানো শুরু করল নদীর ওপারের দিকে।

PhotoCollage_1690857340804.jpg

এ কথা শোনে তারপর ছোট নৌকা নিয়ে চলে গেল হাঁস আনার জন্য। যাইহোক নৌকা বাইতে বাইতে চলে গেল, আর আমরা নদীর এপার বসে অপেক্ষা করতে লাগলাম। সত্যি অনেক আনন্দ লাগছিল যে প্রায় আশা ছেড়ে দেওয়া হাঁস আবার পাব। যাইহোক অপেক্ষা করতে করতে এক সময় হাঁস নিয়ে নৌকা আমাদের কিনারে চলে আসলো।

PhotoCollage_1690857474105.jpg

PhotoCollage_1690857508459.jpg

তারপর আমরা নৌকা থেকে হাঁস নামিয়ে নিলাম। আমার মেয়ে দুটি হাঁস পেয়ে অনেক খুশি। আমার কাছে ও অনেক ভালো লেগেছে হাঁস ফিরিয়ে আনতে পেরে। সত্যি হারানো জিনিস পেলে অনেক ভালো লাগে। তারপর আমরা হাঁস নিয়ে বাড়িতে চলে আসলাম আনন্দ সহকারে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর
বিষয়হাঁস ফিরে পাওয়ার আনন্দ

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjL...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

আপু আপনার পোস্ট পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার দাদীমা অনেক হাঁস পুষতেন। একবার তো দাদীমার অনেকগুলো হাঁস নদী থেকে হারিয়ে গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর অনেক দূরের একটি বাড়িতে গিয়ে আমরা পেয়েছিলাম। যাইহোক আপু আপনি শেষ পর্যন্ত নিজের হাঁস ফিরে পেয়েছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

জি আপু শেষ পর্যন্ত হাঁস পেয়েছি এটাই অনেক, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু হারিয়ে যাওয়া কোন কিছু ফিরে পেলে তার আনন্দটা সত্যিই অনেক অনেক বেশি। আর তাইতো আপনার মেয়ে দুটো হারিয়ে যাওয়া হাঁস পেয়ে ভীষণ খুশি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার হারিয়ে যাওয়া হাঁস ফিরে পাওয়ার আনন্দটুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আসলে হারিয়ে যাওয়া কোন জিনিস ফিরে পেলে আনন্দের শেষ থাকে না। আপনার হাঁস ফিরে পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আবার আপনার মেয়েরাও খুব খুশি হয়েছে। হাঁস ফিরে পাওয়ার আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার হারিয়ে যাওয়া হাসগুলো ফিরে পেয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। আসলে বাড়িতে পোষা এই ধরনের প্রাণী গুলো যখন হারিয়ে যায় তখন অনেক কষ্ট লাগে।

 3 years ago 

আসলেই নিজের পালিত হাঁসগুলো যদি কখনো হারিয়ে যায় তাহলে অনেক কষ্ট লাগে। আমিও আমাদের বাড়িতে কয়েকটি পাতি হাঁস লালন পালন করি। আপনিও হাঁস অবশেষে ফিরে পেয়েছেন দেখে খুশি হলাম। নিজের পালিত হাঁসগুলো হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে। আপনার আনন্দটা আমাদের মাঝেও শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি আপু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু হারিয়ে যাওয়া কিছু ফিরে পেলে সত্যি ই অনেক আনন্দ হয়।আপনি অবশেষে আপনার হাঁস খুঁজে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। আপনার হাঁসের পায়ে দড়ি লাগানো থাকাতে চিনতে পেরেছিল।যাক হাঁস পেয়ে মেয়েরাও অনেক খুশি হলো।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমার অনুভূতি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখন পাটের সময় তাই নদী বা যে সমস্ত খাল বিলে পাট জাগ দেওয়া হয়, সেখানে এপার থেকে ওপার যেতে ইচ্ছে করে না। যাই হোক আপনি যে আপনার হাস ফিরে পেয়েছেন সাত দিন পরে এটা জেনে খুশি হলাম। আর হাসতি হাতে পাওয়া মাত্রই অনেক আনন্দ অনুভব করেছেন এতে বুঝতে পারলাম হারানো ধন ফিরে পাওয়ার মূল্য কত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38