সবজি বাগানে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
সবজি বাগানে ঘোরাঘুরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কয়েক দিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ভাইবোন মিলে প্রকৃতির মাঝে ঘুরতে গিয়েছিলাম। তারপর পাশেই ছিল সবজি ক্ষেত সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আবার আসার সময় বেশকিছু সবজি কিনে এনেছি। আসলে এই ধরনের টাটকা সবজি দেখে সত্যি লোভ সামলানো মুশকিল। যাইহোক অনেক দিন পরে যেহেতু সবজি বাগানে গিয়েছিলাম তাই সবজি দেখে মন ভরে গিয়েছিল।আসলে এমন সবজি কতো দিন যে কাছে থেকে দেখিনি তা বলা মুশকিল। আর এই ধরনের টাটকা সবজি আমাদের সবারই শরীরের জন্য অনেক উপকারী। আসলে উপকারী হলেই কি সবজি গুলো তো সব সময় পাওয়া যায় না। আমরা বেশির ভাগ সময় ফরমালিন যুক্ত সবজি খায়। কিন্তু এই সবজি গুলো আমাদের এলাকার লোকজন চাষ করে তারা তেমন কোন ঔষধ দেয় না। যাইহোক তাহলে চলুন দেখে আসি আমার আজকের পোস্ট।
আসলে আমাদের কয়েক বাড়ির পরেই লাউয়ের ক্ষেত্র।তবে আমরা এ মাঠে যাবার সময়ই চাচীর গাছে লাউ দেখে লোভ লেগে গেল। আসলে চাচীর গাছে এমন অনেক লাউ এসেছে। সত্যি লাউগুলো দেখে মন প্রাণ জুড়ে যায় । তবে আমি চাচির গাছ থেকে লাউ এনেনি লাউয়ের বেশ কিছু শাক নিয়ে এসেছি। তারপর কিছু দূর এগিয়ে মাঠে দেখলাম আরো অনেক লাউ গাছ।সত্যি টাটকা জিনিস এর স্বাূূদ আলাদা।
তারপর আরো কিছু দূর এগিয়ে দেখলাম পটল ক্ষেত।আসলে পটল আমরা সব সময় খায় তবে পটলের গাছ কাছ থেকে এভাবে কখনো দেখা হয়নি। সত্যি বলতে আমার মাঠে তেমন যাওয়া হয়নি। তবে অনেক দিন পরে গিয়ে অনেক ভালো লেগেছিল।কি সুন্দর পটল, এমন তাজা পটল গুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। আর এমন তাজা পটল ক্ষেতে ও মজা।
আসলে পুই শাক গুলো দেখতে অনেক ভালো লেগেছে। তবে শাকের চেয়ে ফলই বেশি ছিল। আসলে এখন তো পুই শাকে তেমন থাকে না তবে গাছে ফল আছে অনেক। পুই শাকের ফল গুলো খেতে অনেক মজার ।
তারপর গেলাম শিম ক্ষেত্রে। আসলে শিম গুলো আমার চাচা লাগিয়েছে। গাছে কতো সুন্দর শিম ধরে আছে। আসলে এমন সবজি খাওয়ার চেয়ে দেখতে আরো ভালো লাগে।সত্যি এমন শিম দিয়ে যদি ছোট মাছ চচ্চড়ি করে খাওয়া যায় তাহলে অনেক মজা লাগে। যেহেতু চাচার গাছ তাই আমাকে বেশ কিছু শিম দিয়েছিল।আমি টাকা দিতে চাইলে ও চাচা নেয়নি।
তারপর সামনে আর একটু ঘুরাঘুরি করলাম। সত্যি দুপাশে এভাবে সবজি বাগান দেখতে অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে এমন সবজি বাগানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এলো একটু টের পায়নি । আসলে যখন সূর্য ডুবে যায় তখন সূর্যটা দেখতে অনেক ভালো লেগেছিল। আসলে এমন হালকা শীতে সবজি ক্ষেতে ঘুরতে অনেক ভালো লেগেছে। সত্যি শীতের সবজি গুলো সবারই জনপ্রিয়। আর এমন টাটকা সবজি দিয়ে যা রান্না করি না কেন অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।
বোঝাই যাচ্ছে বাবার বাড়িতে গিয়ে বোনের সাথে করে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। গ্রামটা যে কতটা সুন্দর সেটা একমাত্র সেই মানুষগুলোই জানে যারা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে গ্রামের প্রকৃতিক সৌন্দর্য দেখে আমি বরাবরই অনেক বেশি মুগ্ধ হই। সবজি বাগানের মাঝে ঘুরাঘুরি করতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে বুঝতেই পারেননি আর সন্ধ্যাবেলার মুহূর্ত সবসময় আরো বেশি রোমাঞ্চকর। আপনাদের কাটানো মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
সত্যি এ ধরনের সবজি বাগানে ঘোরাঘুরি করার মজাই আলাদা। সবজি বাগান গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। পটল ক্ষেতের পটলের ছবিগুলো এবং শিমের ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের সবজি ক্ষেতে ঘোরাঘুরির মধ্য দিয়ে মানসিক শান্তি পাওয়া যায়। সবুজ সবজি ক্ষেত ঘোরাঘুরি করে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শীতকালের সময় সবজি আমাদের খুব জনপ্রিয় হয়ে যায় কারণ সবজি ছাড়া যেন জমেই না খাওয়া-দাওয়া। প্রথমে আমরা পটলের ছবি দেখতে পারতেছি এবং পটল ভাজি খেতে বরাবরের মত ভীষণ ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য দেখলে অনেক ভালো লাগে। পাশাপাশি আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন, পুঁই শাকের ফটোগ্রাফি ও শিম গাছের ফটোগ্রাফি। অনেক সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন, যা দেখে আমার অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
বাবার বাড়িতে ঘুরতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি সহ আজকের পোস্টটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আজকের সবজি বাগানের ফটোগ্রাফি গুলো দেখে আমার না ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় আমার মাকেও দেখতাম এত সুন্দর করে সবজি বাগান করতে। আমার কিন্তু বেশ ভালো লাগলো টাটকা সবজি বাগান গুলো দেখে। দারুন একটি পোস্ট দেখলাম আজ।
সত্যি আপু টাটকা সবজি গুলো অনেক মজা লাগে, ধন্যবাদ আপনাকে।
গাছে থাকা শীতের সবজি গুলো দেখে খুব ভালো লাগলো। সবজি ক্ষেতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। শীতের সবজিগুলো খাওয়ার মজাটাই আলাদা। গাছে লাউ, পটল, শিম সবকিছু দেখে বেশ ভালো লাগলো। আপনাদের এলাকায় সবজি গাছে ওষুধ দেওয়া হয় না জেনে খুশি হলাম। সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আসলে আপু দিলেও অনেক কম, ঔষধ ছাড়ায় অনেক ভালো হয়। ধন্যবাদ আপু।
শীতকালীন বিভিন্ন শাক সবজির ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে আপনার সুন্দর এই পোস্ট। যেখানে খুজে পেলাম বর্তমান সময়ের বিভিন্ন শাকসবজি গুলো। যেখানে পটল থেকে শুরু করে সিমের গাছ সিমের ফুল লাউ সহ আরো অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছেন।
আপনাদের ভালো লাগলে আমার কাজের সার্থকতা ধন্যবাদ ভাইয়া।
আসলেই ঘুরতে কে না পছন্দ করে ৷ তবে প্রকৃতির মাঝে ঘোরাঘুরির আসলে অন্যরকম প্রশান্তি আর ভালো লাগা কাজ করে ৷ আপনি বাবার বাড়ি গিয়ে ভাই বোন দের সাথে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ৷ গ্রামের সবজি বাগানে আরো দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন এবং টাটকা সবজি কিনেছেন দেখেও বেশ ভালো লাগলো ৷ সব মিলিয়ে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার কাটানো মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য
আপনার ভালো লেগেছে আমার ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
আপনি অনেকদিন পর সবজি ক্ষেতে ঘোরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো। আর এরকম তরতাজা সবজি দেখে তো আপনি বেশ খুশি হয়েছিলেন দেখছি আবার সেখান থেকে কিছু সবজিও কিনে এনেছেন জেনে ভালো লাগলো। আসলে তরতাজা সবজি দেখলে সবাই কিনতে চাই। আর হ্যাঁ ছোট মাছ দিয়ে শিম চচ্চড়ি করলে আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। যাই হোক আশা করি আপনারা সেখানে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলেন। ধন্যবাদ।
সত্যি ভাইয়া ছোট মাছ শিম দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
সবজি বাগান ঘুরে ঘুরে ভালই সময় কাটিয়েছেন সাথে দারুন ফটোগ্রাফি করেছেন। তবে পটল গাছে পটল ধরা অবস্থায় আমি এই প্রথম দেখতে পেয়েছি , এর আগে কখনো দেখা হয়নি। আজকে প্রথমবারের মতো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
বাবার বাড়ি গিয়ে সবজি বাগানে ঘুরতে গেলেন ভাই-বোন মিলে।সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। এতো এতো তাজা সবজি দেখে মনটা ভরে গেলো।আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করে শেয়ার করলেন। আমার কাছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপু আপনাদের ভালো লাগলে আমার ও অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।