কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
বারাবরের মতো আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি ফুল অনেক ভালোবাসি। তবে আগের মতো ফুলের বাগান করতে পারিনা যতটুকু পারি চেষ্টা করি আরকি।আসলে আমি কয়েক দিন আগে নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছি।এর আগে ও কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজ ও আসলাম আরো কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আসলে আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি ফটোগ্রাফি করার জন্য। আর সেই ফটোগ্রাফি যদি হয় ফুলের তাহলে তো কথায় নেই। সত্যি ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
ধাপ-১
এটি হচ্ছে আমাদের সবারই অনেক পরিচিত গোলাপ ফুল। ফুল সৌন্দর্যের প্রতিক।আমি নার্সারিতে গিয়ে টপের ভিতরে এমন গোলাপ দেখে মন ভরে গেল।সত্যি অনেক গুলো গোলাপ এক সাথে এভাবে দেখলে ভালো লাগা স্বাভাবিক। তাই তো গোলাপকে ফুলের রাণী বলা হয়।
ধাপ-২
এই ফুলটির নাম হলো সন্ধ্যা মালতি ফুল। আসলে এই ফুল গুলো যখন এক সাথে সন্ধ্যা বেলায় ফোটে তখন দেখতে অসাধারণ লাগে।আমার মেয়ে অনেক গুলো সন্ধ্যা মালতি ফুল লাগিয়েছে। গাছে এখনো অনেক ফুল রয়েছে, আসলে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।
ধাপ-৩
এই ফুলটির সঠিক নাম আমার জানা নেই। তবে আমি যখন আমাদের কলেজে ঘুরতে গিয়েছিলাম তখন কলেজের পাশে ফুল গুলো দেখতে পেয়ে ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ধাপ-৪
এই ফুলের ইংরেজি নাম হলো ডায়ানথাস চিনেনসিস।আসলে ফুল গুলো আমি নার্সারিতে ফটোগ্রাফি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম কাগজের ফুল কিন্তু আসলে ফুল গুলো কাগজের ছিল না। টপের ভিতরে এভাবে ফুল গুলো দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ধাপ-৫
এই ফুল গুলো আমাদের সবারই অতি পরিচিত ফুল। এগুলো হলো কাগজ ফুল। আসলে আমাদের পাশের বাড়ির ছাদের ওপরে এই ফুল গুলো দেখতে চমৎকার লাগছিল। সত্যি বাড়ির সামনে এমন ফুল গাছ থাকলে বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। ফুল গুলো দেখতে আসলে অনেক ভালো লাগেছিল।
ধাপ-৬
এই ফুলটির ইংরেজি নাম হচ্ছে colues plant.আসলে ফুল গাছ গুলো দেখতে অনেকটা মোরগ ফুলের মতো মনে হয়,তবে মোরগ ফুল নয়।আমরা নার্সারি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে এই ধরনের ফুল গুলো দেখলে মন প্রাণ জুড়ে যায়। ফুল গুলো দেখতে বেশ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
ধাপ-৭
এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই গোলাপি রঙের ফুল আমাদের বাগানে আছে। ফুল গুলো যখন ফোটে দেখতে অনেক ভালো লাগে। আসলে ফুল তো ভালো লাগারি জিনিস। আর যদি হয় এমন ফুল তাহলে তো কথায় নেই । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
মাঝে মাঝে আমার মাথায় যখন ফটোগ্রাফির ভূত চাপে তখন আমিও কিন্তু এরকম করে নার্সারিতে দৌড় দেই। তবে আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে তো দারুন লাগছে। মুগ্ধ হয়ে গেলাম । বিশেষ করে গোলাপ তো আমার বেশ প্রিয়। সেই গোলাপ দেখে মুগ্ধ।
সত্যি আপু গোলাপ ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপু।
সকাল সকাল অনেক সুন্দর ফটোগ্রাফি পোস্ট দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল।
সবগুলো ফটোগ্রাফি দারুণভাবে ফ্রেম বন্দি করেছেন।
ফটোগ্রাফি গুলা দেখে মনে হচ্ছে আমিও যেন নার্সারিতেই ঘুরলাম।
বিশেষ করে একসাথে এতগুলো গোলাপ ফুল এর আগে কখনো আমি দেখিনি।
তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল বাগান বিলাস দেখে তো খুবই ভালো লাগলো
সত্যি ভাইয়া ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছিল, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করেন জেনে খুব ভালো লাগলো আপু। আজ আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে। ফুল ছবি কিংবা বাস্তবে সবসময় অনেক সুন্দর লাগে। ফুল ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আসলে আপু চেষ্টা করি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার জন্য, আপনার ভালো লেগেছে জেনে আমার কাছে ও ভালো লাগলো। ধন্যবাদ আপু।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুল আমার খুবই প্রিয় তাই ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আপনি কিন্তু দারুন ফটোগ্রাফি করে থাকেন। এর আগেও আপনার অনেক ফটোগ্রাফি দেখেছি এবং ফুড ফটোগ্রাফি ও আজকে আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন। যা এক কথায় মনোমুগ্ধকর ও প্রশংসনীয়। আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য আজকে ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছেন এবং প্রতিটা মানুষ ফুল ভালোবাসে। আমারও খুব ইচ্ছা বাগান করার এবং ফুল গাছগুলি লাগাবো সকালে পানি দেবো। মনের ভিতরে একটা প্রশান্তি বয়ে আসবে। গোলাপ ফুল আমরা সকলেই চিনি এবং ফুল গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় এবং গোলাপ ফুলের ছবিটি দেখে সত্যিই মন ভরে গেল। দারুন ছিল। সন্ধ্যা মালতি টি আজকে আমি দেখলাম। এটা কিছুটা জবা ফুলের মত লাগছিল। তৃতীয় ফুলটি তো আজকে আমি নতুন দেখলাম এত চমৎকার ফুল আমি তো দেখে রীতিমত মুগ্ধ। নামটা আমারও জানা নেই। ইংরেজি ফুলটি অনেক সুন্দর ছিল ফুলটি আমি দেখেছিলাম এবং আজকের মাধ্যমে আবারো দেখতে পেলাম এবং এটা মনে হচ্ছে কাগজের ফুল। কাগজ ফুলের কথা বলতে না বলতেই এই ফুল চোখের সামনে চলে এলো এবং এটা বাড়ির গেটের সামনে রাখলে অনেক সুন্দর লাগে। মোরগ ফুলের মত মনে হলেও এর পাতাগুলো অসম্ভব সুন্দর। আমার অনেক অনেক ভালো লাগে। আপনি অনেক দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন।সর্বশেষ চন্দ্রমল্লিকা ফুল আমাদের সকলেরই প্রিয় এবং চন্দ্রমল্লিকা ফুল ঠিক বলেছেন বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং প্রতিটা জাতের ফুলগুলি দারুন। আপনি দারুণ বর্ণনা দিয়েছেন ও ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল
আপনার সাবলীল মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি যেগুলো খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের এলোমেলো ফুল আমার অনেক ভালো লাগে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলে আমরা সবাই ফুল অনেক বেশি পছন্দ করি। আপনি ফুলগুলোর বর্ণনা ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। নার্সারিতে ঘুরাঘুরি করলে মনটা একেবারে ভালো হয়ে যায়।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য
তৃতীয় ফুলটির নাম আমারও জানা নেই কিন্তু এই ফুলটি খুবই চমৎকার। এই ফুলের সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করবে সবাইকে। গোলাপ সন্ধ্যা মালতি সবগুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।
জি আপু ফুল গুলো অনেক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
একদম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ সবগুলো ফটোগ্রাফি অসাধারণ দেখা যাচ্ছে৷ আর সবগুলো ফটোগ্রাগির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো৷ আর শেষের দিকে আপনি যে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এর পাপড়িগুলো যেন মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছে৷
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।
ফুলের বাগান করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। অনেকেই আছে যারা ফুলের বাগান করতে অনেক বেশি ভালোবাসা কিন্তু সময়ের অভাবে তেমন একটা করতে পারে না। কিছুদিন আগে নার্সারিতে গিয়ে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যিই আপনার এই ফটোগ্রাফি পোস্ট অসাধারণ ছিল দেখে আমি মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপুরি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আসলে ফুল ভালবাসার পতিক সবাই অনেক পছন্দ করে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো এক একটা অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে টবের মধ্যে গোলাপ ফুল অনেকগুলো ফুটেছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে শেয়ার করেছেন।
জি ভাইয়া টবের গোলাপ ফুল গুলো দেখতে সত্যি অসাধারণ ছিল, ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।