কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট

GridArt_20231105_191519732.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছে নতুন একটা পোস্ট নিয়ে। আজ এসেছে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে।আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। তবে আমার থেকে আমার মেয়ের ফুল অনেক পছন্দ।আমার মনে হয় সবারই অনেক পছন্দ ফুল । যাইহোক কয়েক দিন আগে একটু ঘুরতে গিয়েছিলাম।আসলে আপনারা অনেকেই জানেন আমি একটা নতুন ফোন কিনেছি। ফোন কিনার পরে কোথাও বাইরে বের হয়নি। তাই ভাবলাম একটু ঘুরে আসি।যাইহোক ঘুরাঘুরি নিয়ে হয়তো আর এক দিন পোস্ট লিখব। প্রথম নার্সারিতে গিয়েছিলাম। তারপর আরো কয়েক জায়গায় ঘুরেছি। বিভিন্ন জায়গায় থেকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কি কি ফুলের ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি -১

GridArt_20231105_182242615.jpg

এটি হচ্ছে কাঠ গোলাপ। কাটগোলাপ আমরা হয়তো অনেকেই চিনি।কাঠগোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের বাড়িতে ও কাট গোলাপ আছে। আসলে এই কাঠগোলাপের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে তুলেছিলাম।সাদার ভিতরে হালকা হলুদ রঙের ফুল গুলো দেখতে চমৎকার লাগছিল।তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি -২

GridArt_20231105_183401003.jpg

এই ফুল গুলো আমি নাম জানি না। আসলে আমি হসপিটালে রোগী দেখতে গিয়েছিলাম। রোগী ওটিতে থাকায় পাশে ডিসি অফিস ছিল সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম। গিয়ে দেখি এই ফুল গুলো সহ আরো অনেক ধরনের ফুল রয়েছে। এই ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।

ফটোগ্রাফি -৩

GridArt_20231105_181943718.jpg

এটি হচ্ছে কলস ফুল। এই গুলো আমি নার্সারি থেকে তুলেছিলাম। আসলে লাল এই কলস ফুল গুলো দেখতে চমৎকার লাগছে। গাছ ভর্তি এমন সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে। তাইতো আমি টপসহ ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি -৪

GridArt_20231105_181902740.jpg

এই ফুল হলো গোলাপ। গোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে।গোলাপ হলো ফুলের রাণী। আমাদের বাড়িতে ও গোলাপ ফুল রয়েছে। তবে এমন লাল গোলাপ ফুল নেই । এটি আমি নার্সারি থেকে তুলেছিলাম। দেখতে চমৎকার লাগছিল। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

ফটোগ্রাফি -৫

GridArt_20231105_181822145.jpg

এই ফুল আমাদের সবারই অতি পরিচিত। এগুলো হলো গাঁদাফুল। আমাদের বাড়িতে অনেক আগে এমন গাঁদাফুল ছিল কিন্তু এখন নেই। তবে নার্সারিতে এই ফুল গুলো দেখতে আমার ফুলের কথা অনেক মনে পড়েছিল।আসলে ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।এমন ফুল দেখতে সবারই কাছে অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি -৬

GridArt_20231105_181711124.jpg

এটি হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। আসলে ডালিয়া ফুল আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে আমি ডালিয়া ফুলের ফুলসহ টপ কিনে এনেছিলাম।আসলে কয়েক মাস পরে গাছ মারা গিয়েছিল। তবে সেই দিন নার্সারিতে গিয়ে ডালিয়া ফুল দেখে অনেক ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি -৭

GridArt_20231105_182117304.jpg

এগুলো আমারা সবাই চিনি। এগুলো হলো কাশফুল। কয়েক দিন আগে আমরা কাশফুলে ঘুরতে গিয়েছিলাম তবে এমন কাশফুল ছিল না।নার্সারির পাশে এমন কাশফুল দেখে অনেক ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি কাশফুল দেখে মন প্রাণ জুড়ে যায়।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ সত্যি পাওয়া যায় না। ফুল আমাদের মনের পবিত্রতা বজায় রাখে ভালোবাসার প্রকাশ করে। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন। এককথায় চমৎকার বলতে হয়। গোলাপ এবং কাঠগোলাপ টা দারুণ ছিল। পাশাপাশি ডালিয়া ফুলের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে যেন অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুল ভাল লাগে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। কাঠগোলাপ দেখতে ভীষণ দারুন লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রশংসানীয় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুল প্রতিটা মানুষ ভালবাসে এবং ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।কাঠগোলাপের ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন এবং এটি আমিও চিনি এবং কাঠগোলাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুন্দরভাবে ফুটে উঠেছে । হাসপাতালে রোগী দেখতে যেয়ে যে ফটোগ্রাফিটা করেছেন ওই ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। কলস ফুল আজকে প্রথম দেখলাম এবং এত সুন্দর লাগছিল ফুলটি দেখে মুগ্ধ হলাম। তারপর আমাদের এই সকলেরই প্রিয় গাঁদা ফুল। গাঁদা ফুল তো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং বিস্তারিত আলোচনা করেছেন। সর্বশেষ ডালিয়া ফুলটি আমাকে মুগ্ধ করল। একদম পরিশেষে কাশফুল যা দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন

 3 years ago 

ভাই আপনার ভালো লাগা আমার কাছে সার্থকতা, ধন্যবাদ ভাইয়া প্রশংসানীয়। মতামতের জন্য

 3 years ago 

মোবাইল কিনার পোস্টটি পড়েছিলাম। তবে আজকের ফটোগ্রাফি দেখে কেন জানি আমি মুগ্ধ হয়ে গেলাম। আর মুগ্ধ হয়ে যাবো নাই বা কেন? এখানে যে আমার প্রিয় কাশফুল রয়েছে। তবে মাঝে মাঝে হাসি আসে যে কত যে ফুলে নাম আছে সেটা ভেবে। যাই হোক সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টি বেশ দারুন ছিল।

 3 years ago 

আপু আপনি মুগ্ধ হয়েছেন আমার কাছে ও অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

নতুন একটি ফোন কিনেছেন জেনে খুবই ভালো লাগলো যেহেতু নতুন ফোন কিনেছেন সেহেতু ফটোগ্রাফি করবেন এটাই স্বাভাবিক। নতুন নতুন ফোন কিনলে সকলেই এই ফটোগ্রাফি অনেক বেশি করে যেমন আমি নতুন ফোন কিনে প্রথম দিনেই ২-৩০০ ফটোগ্রাফি করে ফেলেছিলাম। আর ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া নতুন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসনীয় মতামতের জন্য।

 3 years ago 

বাহ,অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ধারণা করা আজকের প্রতিটি ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তবে সব থেকে বেশি ভালো লাগলো আপনার ধারণ করা হাসপাতালে গিয়ে নাম না জানা ফুল । আমিও এই ফুলগুলো অনেক জায়গায় দেখেছি কিন্তু নাম জানি না। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার ভালো লেগেছে যেন ভালো লাগলো ধন্যবাদ আপু

 3 years ago 

আপনি আজকে বেশ সুন্দর সুন্দর দেখতে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। তবে এর মধ্যে থেকে দুই নম্বর তিন নম্বর ও সাত নম্বর ফটোগ্রাফিগুলো আমার কাছে বেশী ভালো লেগেছে।যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমার কাছে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার সব গুলো ফটোগ্রাফিই অসাধারন হয়েছে। বিশেষ করে যে গুলোর কথা ‍উল্লেখ করতে হয় সে গুলো হলো কাঠ গোলাপ,কলস ফুল। আর একটি দৃশ্য দেখলাম একটি টবের মধ্যে একটি গাদা ফুল গাছে অনেক গুলো ফুল ধরেছে। দারুন একটি দৃশ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি ভাইয়া টবের ওপর গাদাফুল গুলো অনেক সুন্দর লেগেছিল।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার লাল গোলাপ ফুল, মন মাতানো ডালিয়া ফুল এবং মনকে শীতলতায় পরিপূর্ণ করা কাশফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

সতিবা বলেছেন ভাইয়া ফুল গুলো আসলে মন মাতানো ছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি। যেহেতু নতুন ফোন কিনেছেন আপনি। আমি সেদিনই বলেছিলাম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা দেখতে পারবো। যা বলেছিলাম সেই কাজ হল। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। যেহেতু ঘুরতে গিয়েছিলেন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নেওয়ার সুযোগ হয়েছে। অনেক ধন্যবাদ প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

দোয়া করবেন আপু যেন এভাবে সুন্দর সুন্দর ফটোগুলো নিশে আপনাদের মাঝে হাজির হতে পারে। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38