হাঁস হারানোর কষ্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
হাঁস হারানোর কষ্ট
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে থাকতে। সত্যি বলতে আমি কয়েক বছর ধরে হাঁস পালন করি।তাই প্রতি বছর বেশকিছু নতুন হাঁস কিনা হয়। এই হাঁসগুলো প্রতি দিন ডিম দেয় আর ডিম গুলো অনেক বড়।হাঁসগুলোকে প্রতি দিন দুবেলা খাবার দেয়।আমি শুধু ধান খাওয়ায়, আর ধান খেলে অনেক ডিম দেয়।আসলে ধানগুলো আমাদের বাড়িতে হয়, তারজন্য আমার হাঁস পালন করা। যাইহোক এবার নতুন হাঁস কিনেেছি ১৬ টা আগের ছিল ৪ টার।চারটা হাস এখনো প্রতিদিন ডিম দেয়। তবে গতকাল থেকে একটা হাঁস পাওয়া যায় না। কোথায় গেল, কি হলে কিছুই বুঝতে পারলাম না।
হাঁসগুলো আমি প্রায় (১০-১২) দিন হবে কিনেছি।আমাদের বাড়ির পাশেই নদী। আমার হাঁসগুলো প্রতি দিন সকালে নদীতে যায় আবার বিকেলে ফিরে আসে। তবে নতুন যেগুলো হাঁস কিনেছি, সেগুলো এখনো নদীতে দেয়নি।তবে আমাদের বাড়ির পাশেই ছোট একটা পুকুর রয়েছে। নতুন কিনা হাঁসগুলো পুকুরে দিয়েছি। সারাদিন পুকুরে থাকে বিকেলে পুকুর থেকে উঠায় নিয়ে আসি।
গতকাল বিকেলে সবগুলো হাঁস পুকুর থেকে উঠায় নিয়ে এসেছি তারপরহাঁসগুলোকে ধান খেতে দিলাম। সবগুলো হাঁস খেয়ে দেয়ে ঘরে চলে গেল। আমি হাঁসের ঘরের দরজা দিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে হাঁসগুলো ছেড়ে দিলাম। তারপর খাবার দিলাম হাঁসগুলো খেতে লাগলো আর আমি পাশে দাঁড়িয়ে থেকে গুনতে লাগলাম। গুনে দেখি ১৯টা হাঁস। আমি বারবার গুনতে লাগলাম বারবারই দেখি ১৯ টা হাঁস। তখন হাঁস গুলো ছেড়ে পুকুরে ছেড়ে দিয়ে আসলাম। তারপর আর একটা খুঁজতে লাগালাম।।
কিন্তু কোথাও হাঁস নেই। হাঁসের ঘরে দেখলাম তাও নেই। আসলে কতো দিন ধরে হাঁস পালন করি কিন্তু কখনো এমন হয়নি। মারা গেলে সেটাও দেখা যাবে, আর সবচেয়ে বড় কথা রাতে ঘরে গেল তাহলে সকালে হাঁসের কি হলো? জীব মারা যেতেই পারে তবে এভাবে উদাও হয়ে যাবে সেটা ভেবে অনেক খারাপ লেগেছে সারাদিন। তাই তো মনের কষ্টে অবশেষে পোস্ট লিখতে বসলাম । আগেও আমার অনেক হাঁস মারা গেছে কিন্তু হাঁসের ঘর থেকে এভাবে উদাও হয়নি,এরজন্য আমার মনে বেশি কষ্ট লাগছে।যাইহোক সবাই দোয়া করবেন যেন তারাতাড়ি আমার হাঁসটাকে খুঁজে পায় জীবিত কিংবা মৃত।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে বাড়িতে পোষা জিনিসগুলো যদি হারিয়ে যায় তাহলে অনেক কষ্ট হয়। দোয়া করি যেন আপনার হারানো হাঁস গুলো খুব তাড়াতাড়ি ফিরে পান।
আপু, আপনার হাঁস হারানোর কথা শুনে আমার কাছেও খুবই খারাপ লাগছে। তবে আমিও বুঝে উঠতে পারছি না সবগুলো হাস রাতে ঘরে ফিরলে, সকালের মধ্যেই একটি হাঁস কিভাবে উধাও হয়ে যেতে পারে। যাইহোক আপু, হাঁস হারানোর জন্য মনে কষ্ট পুশে না রেখে, বাকি হাঁস গুলোকে খুব বেশি যত্নে রাখবেন। যাতে বাকি হাঁসগুলো থেকে আর হারাতে না পারে। আপু,আপনার হাস হারানোর কষ্টের অনুভূতি টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে ভাইয়া কোথায় গেল এটাই বুঝতে পারলাম না,ধন্যবাদ আপনাকে।
পশুপাখি লালন পালন করলে পশুপাখির প্রতি এক ধরনের মায়া বসে যায়। আপনার হাঁস হারিয়ে গেছে যেন সত্যি খুব খারাপ লাগলো। আসলে নিজে লালন পালন করা যে কোন জিনিস যদি হারিয়ে যায় তার কষ্ট অনেক বেশি হয়ে থাকে। বাকি হাঁস গুলো প্রতি নজর রাখবেন। হাঁস হারানোর কষ্টের অনুভূতি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সত্যি আপু সব কিছুর প্রতি একটা আলাদা মায়া কাজ করে, ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন আপু হাঁসে যদি অতিরিক্ত মাত্র ধান খাওয়ানো যায় তাহলে সে খুব বেশি ডিমও দিয়ে থাকে। আর এই হল সমস্যা হাঁস পুষলে, হাঁস যখন হারিয়ে যায় তখন সত্যি অনেক কষ্ট লাগে। যে হাঁস গুলো প্রতিদিন ডিম দেবে সে হাঁস গুলো যদি হারিয়ে যায় তাহলে একটু খারাপই লাগে। তবে পরবর্তীতে সাবধান হবেন যেন এভাবে হাঁস না হারিয়ে যাই।
আসলে ভাইয়া বুঝতে পারলাম যে কিভাবে হারিয়ে গেল,ধন্যবাদ আপনাকে।
খাঁচার ভিতর থেকে কিভাবে হাঁস গায়েব হয়ে যায় আপু....? কেউ হয়তো চুরি করেছে না হলে খাঁচার ভিতর থেকে যাবে কোথায়। তারপরও একটু ভালো করে খুঁজে দেখেন, পেয়ে যেতে পারেন।
না ভাইয়া চুরি করার মতো কেউ নেই, তবে কোথায় গেল এটা জানার বিষয়, ধন্যবাদ আপনাকে।
যারা পশু পাখি পালন করে তাদের ভিতর অন্যরকম একটা মায়া কাজ করে। আপনার পোস্ট পড়ে খারাপ লাগছে। রাতে সবগুলা ঘরে গেল সকালে একটা উধাও এটা কেমনে সম্ভব। দোয়া করি আপনি হাঁস টি তাড়াতাড়ি খুঁজে পান।
আমি ও সেটা ভাবি এটা কি করে সম্ভব, ধন্যবাদ আপনাকে।