কাঁঠালের বিচি দিয়ে পাবদামাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1686647492517.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।সত্যি বলতে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত আমাদের প্রিয় খাবার। তবে আমার মনে হয় বর্তমান যুগের বাচ্চারা একটু মাছ কম পছন্দ করে।যাইহোক আমরা তো মাছ ভাত ছাড়া মনে হয় না যে সেদিন খাওয়া ভালো হয়।আমাদের কয়েক দিন আগে বেশ কিছু পাবদামাছ এনেছিল। আসলে পাবদামাছ অনেক মজার মাছ, এই মাছে কাটা কম থাকে দেখে ছোটবড় সবাই খেতে পারে।আর কাঁঠালের বিচি আমরা অনেক প্রিয়। এখন কাঁঠাল অনেক পাওয়া যায়। আমি আবার কাঁঠাল তেমন পছন্দ করি না,তবে কাঁঠালের বিচি অনেক পছন্দ করি। তাই আজ কাঁঠালের বিচির সাথে পাবদামাছ ভুনা করেছি অনেক মজা হয়েছে। তবে আমি আবার তাজা মাছ গুলো বেশির ভাগ সময় ভেজে রান্না করি না।আপনরা চাইলে ভেজে রান্না করতে পারেন।যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1686650991083.jpg

উপকরণপরিমাণ
পাবদামাছ৬ টি
কাঁঠালের বিচিপরিমাণ মতো
পিঁয়াজ কুঁচিপরিমাণ মতো
আদাবাটা১ চামচ
রসুনবাটা১ চামচ
মরিচের গুঁড়ো১ চামচ
হলুদের গুঁড়ো১ চামচ
ধনের গুঁড়ো১ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

20230613_122157.jpg20230613_122052.jpg20230613_122014.jpg

প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ও কিছু পিঁয়াজ খোসার ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি।

ধাপ-২

20230613_123438.jpg20230613_123504.jpg

এখন চুলায় কি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দিয়ে দিব।

ধাপ-৩

20230613_123612.jpg20230613_123727.jpg

তেল গরম হয়ে আসলে কেটে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।তারপর কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি গুলো দিয়ে দেব।

ধাপ-৪

20230613_124330.jpg20230613_124523.jpg

পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর হলুদের গুঁড়ো মরিচের গুড়ো ও ধনের গুড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।

ধাপ-৫

20230613_124738.jpg20230613_124803.jpg

তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন মাছগুলো দিয়ে আরো কিছু ক্ষণ কষিয়ে নেব।

ধাপ-৬

20230613_125302.jpg20230613_125409.jpg

মাছগুলো কষাণো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশকিছু সময় রান্না করে নেব।

ধাপ-৭

20230613_125849.jpg20230613_131744.jpg

এখন জিরার গুঁড়ো দিয়ে দেব।তারপর আর একটু জ্বালিয়ে নেব। এখন একটি বাটিতে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে চমৎকারভাবে পাবদামাছের রেসিপি করেছেন। ঠিক বলেছেন পাবদা মাছের মধ্যেই কাটা কম এই কারণে ছোট বড় সবাই খেতে চাই। তবে আমার কাছে কাঁঠালের বিচি খেতে অনেক ভালো লাগে। সত্যি বলতে আপনার রেসিপির কালার দেখে মনে আছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর বর্ণনা দিয়ে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

এখন যেহেতু কাঁঠালের সিজন কাঁঠালের বিচি দিয়ে মজার মজার রেসিপি তৈরি করা যায়। আপনি বেশ মজার করে কাঁঠালের বিচি দিয়ে পাবদা মাছ রান্না করলেন। কাঁঠালের বিচি দিয়ে রান্না করা রেসিপি টা অনেক লোভনীয় দেখাচ্ছে আপু।

 3 years ago 

জি আপু অনেক লোভনীয় হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি কাঁঠালের বিচি দিয়ে পাবদা মাছের রান্না করেছেন। পাবদা মাছ খেতে আসলে সুস্বাদু একটি মাছ। আমাদের বাড়ি থেকে একটু দূরে এই পাবদা মাছের চাষ হয়ে থাকে। আপনি কাঁঠালের বিচি দিয়ে দারুন ভাবে পাবদা মাছের রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে রান্নাটি খেতে কত টাকা সুস্বাদু হয়েছে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁঠালের বিচি যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে খেতে। তবে পাবদা মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করে কখনো খাওয়া হয়নি। পাবদা মাছ দিয়ে আপনি কাঁঠালের বিচি রান্না করেছেন। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদুও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপির কালার খুব সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

কাঁঠালের বিচি যেকোনো তরকারিতে দিলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমার কাছে কাঁঠালের বিচি ভাজি করে খেতে শুধু ভালো লাগে। তবে আজ আপনি পাবদা মাছ দিয়ে কাঁঠালের বিচির যে ভুনা করেছেন এটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে।

 3 years ago 

সত্যি আপু অনেক ভালো হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে পাবদামাছের রেসিপি করেছেন। কাঁঠালের বিচি এবং পাবদা মাছ দুটি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন পাবদা মাছের মধ্যে কাটা কম এই কারণে সবাই খেতে অনেক পছন্দ করে। আমরা মাছে ভাতে বাঙালি। এই কারণে এখন ছোট বাচ্চারা মাছ খেতে তেমন পছন্দ করে না। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাবদা মাছের খুব লোভনীয় রেসিপি শেয়ার করেছেন কাঁঠালের বিচি দিয়ে ।এ ধরনের রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল।।
রেসিপির প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।।।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় তরকারির মধ্যে একটি কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি যদি কোন মাছ দিয়ে রান্না করা হয় তাহলে যে খেতে যে কি স্বাদ লাগে তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। আপনি খুব সুন্দর ভাবে মাছের সাথে কাঁঠালের বিচি রান্না করেছেন যা প্রত্যেকটা পর্যায়ক্রমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে এত সুন্দর দৃশ্য দেখে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাবদা মাছ খেতে বেশ ভালোই লাগে আমার। মাঝে মধ্যে পাবদা মাছ বাসায় রান্না করে খাওয়া হয়। কাঁঠালের বিচি দিয়ে পাবদা মাছের রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া আমার কাছে ও অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38