বোনের সাথে কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বোনের সাথে কেনাকাটা করার মূহুর্ত

IMG_20231119_152213.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে অনেক সময় ইচ্ছা না থাকলে অনেক কিছুই করতে হয়। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। আসলে বোনের বাসার পাশের হয়েছে বাজার।তাই আমার বোনের সাথে বাজারে গিয়েছিলাম। আসলে তখন আমার যাবার কোন ইচ্ছে ছিল না, যেহেতু আমরা বোন গিয়েছে তাই ইচ্ছে না থাকা সত্বেও চলে গেলাম। আসলে বাজারে গেলে কিছু কেনার ইচ্ছে না থাকলেও দেখে কিনতে হয়।যাইহোক তবে আমরা অনেক কিছু কিনেছি তবে বেশির ভাগ জিনিস আমার বোন কিনেছে। আমি খুবই কম জিনিস কিনেছি।আসলে আমার আবার কাঁচাবাজার দেখলে বিশেষ করে তাজা সবজি দেখলে কিনতে অনেক ভালো লাগে। যাইহোক আমরা দুবোন মিলে বেশ ভালোই কেনাকাটা করেছি।আসলে যাবার সময় ভালো লাগেনি তবে যাওয়ার পরে অনেক ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট ।

IMG_20231119_153116.jpg

IMG_20231119_152213.jpg

আসলে আমার বোনের মেইন উদ্দেশ্য ছিল বাজার করার। তবে কাপড় চোপড় তেমন কেনা হয়নি। আসলে সামনে পড়লে দুই একটা তো কিনতেই হয়। আসলে মার্কেটে ঢুকার সময়ে চোখে পড়ল বাচ্চাদের শীতের কাপড় চোপড়। তাই আমরা ভাগ্নের জন্য একটা সোয়েটার আর কয়েকটি হাতাওয়ালা গেঞ্জি কিনলাম। তারপর যেহেতু সামনে লাইব্রেরি পড়ল। আসলে এখন বাচ্চাদের পরিক্ষা শেষ জানুয়ারিতে আবার ক্লাস শুরু হবে। যাইহোক সামনে দোকান পেলাম তাই কয়েকটি কলম পেন্সিল, খাতা সাথে একটা গাম আঠা এনেছি।

IMG_20231119_151532.jpg

IMG_20231119_151450.jpg

IMG_20231130_162842.jpg

তারপর কাঁচাবাজারে যাবার সময় কাপড় চোপড় দোকান পড়ে। আসলে আমাদের হাতে তেমন সময় না থাকার কারণে আমরা শুধু যাবার সময় দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস আমার ভাগ্নের জন্য নিলাম। তারপর আমার মেয়ের চোখের সামনে পড়ল মাছ খেলনা। আর তার অন্য কিছুর ওপর লোভ নেই তবে খেলনা দেখলে কিনতেই হবে।কি আর করা তারপর বড়মেয়েকে এই মাছ খেলনা কেনে দিলাম। যেহেতু বড়মেয়েকে দিয়েছি তাহলে ছোটমেয়েকে একটা দিতেই হয়।তারপর আর একটা খেলনা কিনলাম।

IMG_20231119_154819.jpg

IMG_20231119_154633.jpg

যাইহোক অবশেষে আসলাম বাজার করার জন্য। আসলে এবার বাজার আমি করিনি তবে বোনের সাথে ছিলাম। আমার থেকে আমার বোন অনেক ভালো বাজার করতে পারে।যদিও আমি মাঝে মাঝে বাজার করি তবে আমার বোনের মতো নয়।যাইহোক অনেক টাটকা সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে। যেহেতু বোনের বাসায় গিয়েছি তাই বোন অনেক সবজি কিনেছে। আসলে আমরা দুইদিন থাকব তাই সবজি কিনিনি।যাইহোক আমি কিছু জলপাই কিনলাম।

IMG_20231119_154333.jpg

IMG_20231119_154321.jpg

তারপর আমরা দুই বোন মিলে বেশ ভালোই বাজার করেছি।আসলে বাজার করতে বেশ ভালো লাগে তবে বর্তমান সবজি কিনতে গেলে প্যাকেট খালি হয়ে যায়। তবে টাটকা সবজি কিনতে পেরে অনেক ভালো লাগে। আসলে টাকা হলেই অনেক সময় ভালো সবজি কেনা যায় না। যাইহোক আমরা বেশ ভালো কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

বোনের সাথে বাজার করার অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। তবে একটা সত্য কথা যে, সবজির অতিরিক্ত দামের কারণে সবজি ক্রয় করতে গেলে আর পকেটে টাকা থাকে না। যাহোক বোনের সাথে বাজার করার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া শুধু সবজি কেন সব কিছুরি অনেক দাম,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বোনের বাসায় গিয়ে বোনের সাথে বাজারে গিয়ে কেনাকাটার মুহুর্ত গুলো অনেক ভালো লাগলো।ঠিক বলেছেন কেনাকাটার ইচ্ছে না থাকলেও সামনে পছন্দসই জিনিস দেখলে কিনতে মন চায়।আপনার কেনার ইচ্ছে না থাকলেও কিনেছেন। ভাগ্নের জন্য কিনেছেন। মেয়েদের জন্য মাছ খেলনা কিনেছেন সব মিলিয়ে সুন্দর একটি সময় পার করেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বোনের সাথে অনেক কিছু কেনাকাটা করেছেন দেখছি যেখানে রুর কলম থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছু। এদিকে আবার সবজি বাজারের কেনাকাটা পাশাপাশি দারুন দারুন ফটোগ্রাফি। সব মিলে ছিল দেখার মত একটি পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বোনের বাসা বেড়াতে গিয়ে তাহলে বাজার করতে গেলেন। আপনার বোনের বাসার পাশে বাজার হওয়ার কারণে আপনাদের সুবিধা হয়েছে। তবে অনেক ধরনের কেনাকাটা করেছে আপনার বোন। তবে এটি ঠিক ছোট বাচ্চারা খেললা দেখলে বেশি নেওয়ার চেষ্টা করে তাদেরকে কিনে দেওয়ার জন্য। আর কাঁচা বাজারে তাজা কিছু দেখলে নিতে মন চায় সবাইরে। সুন্দর করে পোস্টটি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি ভাইয়া তাজা সবজি দেখলে কিনতে মন চায়, ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

বোনের বাসায় বোনে বেড়াতে গেলে অনেক ভালো লাগে। কারণ তাদের মনের ভাব বোনের সাথে বোনে শেয়ার করতে পারে। বোনের বাসায় বেড়াতে গিয়ে তাদের বাসার পাশে বাজার তাই কেনাকাটা করতে গেলে বোনের সাথে। দুই বোন মিলে পছন্দের জিনিস কিনেছেন। আর ছোট বাচ্চারা যদি সাথে যায় তারা শুধু খেলনা নিতে চাই। ধন্যবাদ আপনাকে পোস্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু বাচ্চারা সাথে গেলে শুধু খেলনা কিনতে চায়,ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে বাজারে কেনাকাটার শেষ থাকে না। যেটা দেখা যায় সেটা নিতে ইচ্ছা করে কিন্তু তা কি কখনো সম্ভব। তো আপনি প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করলেন। তাছাড়া সবজির বাজার বেশ ভালো লাগলো দেখে। অসাধারণ একটি মুহূর্ত কাটালেন ভালো লাগলো।

 3 years ago 

সত্যি আপু সব কেনা তো আর সম্ভব নয়, ধন্যবাদ আপু।

 3 years ago 

বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর, বোনের সাথে বাজারে গিয়ে তো অনেক কিছুই কেনাকাটা করেছেন আপনারা। আসলে বাজারে গেলে অনেক সময় কিছু কেনার ইচ্ছে না থাকলেও, অনেক কিছু দেখলে কিনতে ইচ্ছে করে। টাটকা সবজি দেখলে আমারও কিনতে ইচ্ছে করে। তবে এবার শীতকালে ও সবজির দাম কমছে না। শিম এবং টমেটো ৮০ টাকা কেজি এখনো, ফুলকপি প্রতি পিস ৫০/৬০ টাকার নিচে না। যাইহোক বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64246.96
ETH 1867.55
USDT 1.00
SBD 0.38