আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপি ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

ঘাউরা মাছের রেসিপি

20230331_131849.jpg

প্রতিদিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছ রান্নার রেসিপি। আসলে নদীর যে কোন মাছের স্বাদ অন্য রকম থাকে।তবে নদীর এসকল মাছ সহজে পাওয়া যায় না। অনেক দিন হলো ঘাউরা মাছ খাওয়া হয় না। খাওয়া হয় না বলতে পাওয়া যায় না। ঘাউরা মাছ কাটা কম থাকে তবে খেতে অনেক মজা। আমাদের গতকাল বাজার থেকে বেশকিছু নদীর মাছ এনেছে। তারমধ্যে ঘাউরা রয়েছে অনেক গুলো, আর এনেছে কিছু ডাটা।আসলে মাছ গুলো ততোটা তাজা না হলে ও বেশ ভালোই ছিল। তাই ভাবলাম মাছ গুলো দিয়ে পাতলা ঝোল করি। আসলে এই মাছের তরকারি অনেক মজা হয়েছে। যাইহোক তাহলে শুধু করি আমার আজকের পোস্ট।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

PhotoCollage_1680250292256.jpg

উপকরণপরিমাণ
ঘাউরা মাছ৯টি
আলু১ টি
ডাটাপরিমান মতো
পটল২ টি
আদাবাটা১ চামচ
রসুন বাটা১ চামচ
হলুদ গুঁড়ো১ চামচ
মরিচের গুঁড়োদেড় চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
পিঁয়াজ কুঁচিপরিমাণ মতো
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

১ ম ধাপ

PhotoCollage_1680257669293.jpg

প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু পিঁয়াজ ধুয়ে কুঁচি করে কেটে নিয়েছি। তরকারি গুলো ধুয়ে কেটে নিয়েছি।

২য় ধাপ

20230331_123210.jpg

20230331_123229.jpg
এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।

৩য় ধাপ

20230331_123327.jpg

20230331_124232.jpg

20230331_124346.jpg
তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুন বাটা দিয়ে দেব। আদাবাটা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব,তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে দেব।

৪ র্থ ধাপ

20230331_124432.jpg

20230331_124536.jpg

20230331_124929.jpg
সকল মসলা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে হালকা একটু পানি দিয়ে দেব। পানি ফুটে আসলে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছ দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নেব। তারপর মাছগুলো অন্য বাটিতে তুলে নেব।

৫ম ধাপ

20230331_124808.jpg

20230331_125147.jpg

20230331_125236.jpg
মাছ তুলে নেওয়া হয়ে গেলে সেই মসলার ভিতরে কেটে ধুয়ে রাখা তরকারি গুলো দিয়ে দেব।তারপর একটু পানি দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব।

৬ষ্ঠ ধাপ

20230331_125639.jpg

20230331_130159.jpg

20230331_131056.jpg
ঢাকনা খুলে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি ফুটে আসলে কষিয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু ঝোল শুকিয়ে নেব।ঝোল কমে আসলে জিরার গুঁড়ো দিয়ে দেব।

৭ম ধাপ

20230331_131529.jpg

20230331_131849.jpg
জিরার গুঁড়ো দিয়ে আরো একটু জ্বালিয়ে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আর রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

জি ভাইয়া এভাবে একদিন তৈরি করবেন অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নদীর মাছ আমারও খুব ফেভারিট যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালোবাসি।।
তাছাড়া বর্তমান সবজি ডাটা এবং পটলের তরকারি আমার খুবই ফেভারিট আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।

 3 years ago 

জি ভাইয়া অনেক মজা হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঘাউরা মাছ আমার বাবার খুবই পছন্দের। এই মাছগুলোতে কাটা অনেক কম থাকে। আর খেতেও ভালো লাগে। ডাটা দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে বেশি মজার হয়। সাথে আলু কিংবা পটল দিলে আরো ভালো লাগে খেতে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ডাটা দিলে এই মাছ খেতে অনেক মজা হয়, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ঘাউরা মাছ এর নাম এই প্রথম শুনলাম হয়তোবা আমাদের এখানে অন্য কোন নামে পরিচিত। আমার কাছে কিছুটা টেংরা মাছের মত মনে হল। যাইহোক ডাটা দিয়ে দাও আমার রেসিপি দেখতে খুবই লোভনীয়। ডাটা যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আমার কাছে ডাটা তরকারি খেতে খুব ভালোই লাগে। রেসিপিটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু ডাটা দিয়ে যেকোন তরকারি রান্না করলে অনেক মজা লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে আলু পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। সত্যি বলতে আপু এই ঘাউরা মাছের নাম আমার জীবনে প্রথমবার শুনলাম। যাইহোক আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ওদিকে অন্য নাম থাকতে পারে, যাইহোক রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপিটি দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে।
খেতে মনে হয় বেশ সুস্বাদু হবে। বেশ চমৎকারভাবে সাতটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 3 years ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

দিদি আপনার রেসিপিটি থেকে অনেক লোভনীয় লাগছে। এমনটা মনে হচ্ছে যেন একটু খেয়ে দেখি। কয়েক রকম সবজি দিয়ে ঘাওয়া মাছ রান্না করেছেন এবং সেটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যেটা দেখে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপি পরিবেশন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই মাছের নামটা আমার কাছে অন্যরকম লেগেছে। তারপরেও আপনার রেসিপি পরিবেশন অনেক ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নাম যাইহোক মাছটি কিন্তু অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের এরকম একটা ইউনিক রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আপনি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল। পরিবেশন টাও আপনি খুবই সুন্দরভাবে করেছেন। বেশ মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি বলতে হয়।

 3 years ago 

সত্যি আপু রেসিপিটি অনেক মজা হয়েছিল, আপনাদের ভালো লাগলেই আমার রেসিপি তৈরি করা স্বার্থক। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঘাউরা মাছ অনেক দিন পর দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। আলু, পটল ও ডাটা দিয়ে ঘাউরা মাছের রেসিপির কালারটা খুব সুন্দর হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে। ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে। তবে টাইটেলে ১০% বেনিফিশিয়ারি লাজুক শেয়ালের জন্য, এই লেখাটা পরবর্তী পোস্ট থেকে না লেখার অনুরোধ করছি আপু। এটা টাইটেলে দিতে আমাদের এডমিন মডারেটররা অনেকবার নিষেধ করেছেন। হয়তো আপনি খেয়াল করেননি। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল, জি ভাইয়া অভ্যাস হয়েগেছে।চেষ্টা করবো পরবর্তী পোস্টে না দেওয়ার জন্য। বলার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36