বাজার করার অভিজ্ঞতা ||১০%বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্টঃ
বাজার করার অভিজ্ঞতা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্ট হলো বাজার করার অভিজ্ঞতা। আজ অনেক দিন হলো কাঁচা বাজারের যাওয়া হয় না।আজ বেশ কিছু কেনাকাটার উদ্দেশ্যে গিয়ছিলাম বাজারে। যদিও অন্য কিছু কাজ ছিল তারপর বাজারি ছিল মেইন।আমাদের ফরিদ পুর শহরে সপ্তাহে দুদিন রবিবার ও বুধবারে বড় বাজার বসে।আসলে জিনিস পত্রের দাম আর নতুন করে কিছু বলার নেই। যদি ও আমি কখনো বাজার করিনি, তাই সব কিছুর দাম টা আমার জানা নেই। আজ বুঝলাম বাজার যে করে সেই বুঝে দাম।তবে দাম তো সব জায়গায় কিন্তু পছন্দ মতো জিনিস টাকা হলেও অনেক সময় পাওয়া যায় না। তবে আর যাইহোক আমাদের এখানে কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমে আমরা গেলাম শাক কেনার জন্য। সত্যি বলতে অনেক বিভিন্ন ধরনের শাক উঠেছিল বাজারে। তবে শাকগুলো অনেক তাজা, আসলে এখানে তাজা জিনিস গুলো বেশি পাওয়া যায়। লাল শাক, মেথি শাক, মটরকলই শাক, ডাটা শাক, পালং শাক ইত্যাদি। তবে আমি শুধু লাল শাক ও পালং শাক এনেছি। তারপর কিছু পিঁয়াজ কলি কিনেছি।
তার পর গেলাম সবজির কেনার জন্য। এখন শীতকাল তাই বাজারে সবজির কোন অভাব নেই। শীতের সময় অনেক সবজি পাওয়া যায়। সবজি গুলো দেখে মনে হয় সব গুলো কিনে নিই কিন্তু এতো গুলো সবজি একসাথে কিনলে নষ্ট হয়ে যাবে তাই আরকি -হা হা হা।তারপর প্রয়োজনীয় কিছু সবজি নিলাম। দুই ধরনের কপি রয়েছে। আমি সাদা কপি গুলো এনেছি। তারপর লাফা বেগুন, ধনের পাতা, সিম ইত্যাদি নিলাম।কিন্তু ছবিতে যে আলু গুলো দেখছেন সেই আলু এনেছি ১ কেজি।মনে হয় আলু গুলো আমি আগে খায়নি।তাই এনেছি দেখি কেমন লাগে।
তারপর গেলাম শুকনো জিনিস কেনার জন্য। এগুলো যদিও একবারে কিনে রাখি তাই সব একবারে শেষ হয়ে যায়।তারপর আমি কিছু আদা ও রসুন, শুকনো মরিচ নিলাম।তবে আমার গতবারে পিঁয়াজ রয়েছে কিন্তু কিছু নতুন পিঁয়াজ নিলাম শুধু ভর্তা খাওয়ার জন্য।
এখন কিছু টমেটো, শসা নিলাম,গাজর আগে থেকেই ছিল তাই আর নিইনি।আমার মেয়ের জন্য কিছু বরই নিলাম।
এখন চা,চিপস আরো অন্যান্য জিনিস কিনে নিলাম। সরিষার তেল নিলাম ১ কেজি। আসলে বাজার প্রায় অনেক দিন পরপর করি তাই একটু বেশি একবারে কিনে রাখি আরকি।তবে আমি আগে কখনো কিনিনি এই প্রথম, সাথে কিন্তু আপনাদের ভাইয়া ছিল। বাজার করতে অনেক টাকা লেগেছে। তখন আপনাদের ভাই বলে শুধু হিসাব নেও এখন দেখ কেমন দাম হা হা হা। যাইহোক সবমিলিয়ে ভালোই বাজার করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য
।
বাজার করার মত কিছু মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আসলে কি করা যাবে বলেন দ্রব্যমূল্যর যে দাম বাজারে বাজার করতে গেলে কোন কিছু কেনাই যায় না। আপনি যে আলুর কথা আমাদেরকে বলেছেন সেটা আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওয়াও বরই দেখে তো লোভ লেগে গেল আপু।
এই আলু গুলো আমাদের এখানে অনেক কম পাওয়া যায়, জি ভাইয়া বরই গুলো অনেক মিষ্টি ছিল। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু যে বাজার করে সেই বোঝে আসলে মূল্যটা কতটুকু। যদিও মাঝে মাঝে বাজার করা হয়। তবে নিজের পছন্দের টাটকা শাকসবজি কিনতে আমার বেশি ভালো লাগে। আপনিও পছন্দের শাকসবজি কিনেছেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপু।
সত্যি আপু বাজার করতে গেলে পছন্দ মতো শাক সবজি কিনা যায়,ধন্যবাদ আপু।
বাজার করার অভিজ্ঞতা আমার অনেক আছে আপু আমি প্রায় সময় বাজারে যাই।তবে আপনার নতুন অভিজ্ঞতা হলো বেশ ভালো লেগেছে।তবে জিনিসের যে দাম তা বলার বাইরে।অনেক সুন্দর সুন্দর সবজি ক্রয় করেছেন এবং শেয়ার করেছেন বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
না আপু আমি মনে হয় প্রথম বাজার করলাম, তবে বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপু।
শাকসবজি গুলোর দাম যদি উল্লেখ করতেন পোস্ট এর ভিতর তাহলে তো বুঝতে পারতাম আপনাদের ওখানে আর আমাদের এখানে দামের পার্থক্য কি রকম। যাইহোক তারপরও আপনার বাজার করার অভিজ্ঞতা পড়ে বেশ মজা পেলাম। তবে আপনার ফটো গুলোর ভিতর একটা ফটোতে দেখলাম ইন্ডিয়ান পেঁয়াজের মতো দেখা যাচ্ছে। নাকি বাংলাদেশেও এরকম পেঁয়াজ হয়...
না ভাইয়া এগুলো ইন্ডিয়া পিঁয়াজ, আসলে সবগুলো দাম আলাদাভাবে করা সম্ভব ছিল না, সব একসাথে করা তাই আরকি। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু, টাকা থাকলেও অনেক সময় পছন্দমতো জিনিস পাওয়া যায় না আবার পাওয়া গেলেও দামে পড়ে না।মেথি শাক, মটরকলই শাক আমি কখনো খায়নি।তাছাড়া বাজার করা মানেই টাকা খরচ।তবে বেশ মজা আছে,ধন্যবাদ আপু।
জি আপু টাকা খরচ হলেও অনেক মজা আছে, ধন্যবাদ আপনাকে।
আমিও সময় পেলে মাঝে মাঝে বাজার করতে যাই। বাজার করতে ভালই লাগে। সব জিনিস পত্রের যেভাবে দাম বেড়েছে। আপনি আপনার পছন্দমত শাকসবজি কিনেছেন। বড়ই গুলো দেখে মনে হচ্ছে দেশি বড়ই। শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাইয়া বাজারে গেলে পছন্দ মতো জিনিস গুলো ক্রয় করা যায়। বরই গুলো সত্যি অনেক ভালো ছিল।
আপু আপনার কথাটা কিন্তু একদম সঠিক বাজার যে করে সেই বুঝে বাজার করা কতটা কষ্টের। আপনার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সবগুলো সবজি দেখতে টাটকা টাটকা দেখা যাচ্ছে। কারণ এই শীতের সময় চারদিকে বিভিন্ন ধরনের সবজি। শীতের সময় সবজির মজাটাই আলাদা। আর পেঁয়াজপাতা ভাজার মজাটাই আলাদা। আমার অনেক ভালো লাগে পেঁয়াজ পাতা খেতে। আমাদের ঘরে সকলেই পেঁয়াজ পাতা পছন্দ করে থাকে। আপনাদের মত আমাদের এদিকেও রবিবার এবং বুধবারে বড়বাজার বসে থাকে।
যাক ভাইয়া আপনার সাথে আমার অনেক কিছুই মিলে গেল হা হা হা।এটা একদম সত্যি বাজার যে করে সেই বোঝে।ধন্যবাদ
আপনি এই প্রথম বাজার করলেন শুনে খুব ভালো লাগলো। তবে সাথে আমাদের ভাই ছিল। তবে এখন শীতকাল চারপাশে তাজা সবজি পাওয়া যায়। তবে বাজার করতে বোঝা যায় মূল্যটা কেমন বাজার গুলোর। তবে আপনি যে আলুগুলো কিনলেন এই আলু গুলো আমিও কখনো খাইনি। তবে আপনিও এই প্রথম কিনলেন। কেমন স্বাদ হয় আলু গুলোর অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের ভাইকে নিয়ে এত সুন্দর বাজার আমাদের মাঝে উপস্থাপনা করা জন্য।
সত্যি আপু শীত কালে অনেক সবজি পাওয়া যায়, আপু আলু গুলো এখনো খায়নি, তবে অবশ্যই জানাবো।ধন্যবাদ আপু।
আপু জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। যে বাজার করে সেই ই বোঝে। আমি মাঝে মাঝেই আমার পছন্দের সবজি হাতে করে বাসায় নিয়ে আসি। আপনিও বেশ কিছু সবজি ও প্রয়োজনীয় কিছু নিলেন এবং আমাদের মাঝে শেয়ার করলেন আপু। অনেক ধন্যবাদ আপু।
জি আপু বাজার করতে গেলে পছন্দ মতো জিনিস কিনা হয়, ধন্যবাদ আপনাকে।