চালকুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

চালকুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি

GridArt_20231110_170551195.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ এসেছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আজ এসেছি চালকুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি নিয়ে। আসলে জালি চাল কুমড়া দিয়ে যা কিছু রান্না করি না কেন অনেক ভালো লাগে। বিশেষ করে জাল কুমড়া দিয়ে ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজ ডিম রান্না করেছি সেটাও অনেক মজা হয়েছিল। আসলে এভাবে ডিম রান্না করলে মাছ মাংসকে হার মানায়। আমি মাঝে মাঝেই রান্না করি। আপনাদের ভাইয়ের অনেক পছন্দ এভাবে ডিম রান্না করা। আমার কাছে ও অনেক ভালো লাগে তবে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারবেন। অনেক মজার একটি খাবার। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে চাল কুমড়া দিয়ে ডিম রান্না করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddR7hTp53GUE9kBCFqwVURCRcG6yMpgXaPmET2kd85PRmmWEgUS4ir8GzeeWBd...zTa1ptP3oNMnA9yi8h9PkCQfzA91MDYWSde9zuLYzGq27UJuPA7TbVHMD51cTpbBvVVjJ9g34ovpjnNHrBiFuAv5jT6QhtNmMGtWaLC9Vn3Ann5QEKWtZLDPcJ.png

GridArt_20231111_051034363.jpg

উপকরণপরিমাণ
চালকুমড়াছোট একটি
ডিমচারটি
পিঁয়াজ কুঁচি৫টি
হলুদ গুঁড়ো২ চামচ
মরিচ গুঁড়োদের চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
আদাবাটা১ চামচ
রসুনবাটা১ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddtFuMZnqW33PmaqA4HZcV9VBx38Z8TLLv1wQ1Va9FAiN9A4pEfpWbnsvcU67x...nad2NN6JQoJFB9TUywbccKHxmx6SnH7nYgTypyxh9DBedRkW1qNEBuyebuZmtEwWrVrnaGqiRUht32sk3DFunnesKyTjeq7qfsJUJev3zv2LwnNzT1aYPRL9DQ.png

ধাপ-১

GridArt_20231110_165734864.jpg
প্রথমে আমি চারটি ডিম নিয়েছি। তারপর ডিম গুলো ভেঙে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন চামচ দিয়ে ভালো করে ভেঙে একটা পলিথিনে ভরে মুখ লাগিয়ে দিয়েছি।

ধাপ-২

GridArt_20231110_165813541.jpg
এখন চুলাই একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর ডিমের প্যাকেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ দিনগুলো সিদ্ধ করে নিব।

ধাপ-৩

IMG_20231110_101130.jpgIMG_20231110_101054.jpg

ডিম গুলো সিদ্ধ হলে একটা প্লেটে ঢেলে এভাবে পিস পিস করে কেটে নেব। তারপর একটু হলুদ ও লবণ মাখিয়ে নেব।

ধাপ-৪

GridArt_20231110_170017659.jpg
এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মেখে রাখা ডিম গুলো দিয়ে দিলাম। ডিম গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

ধাপ-৫

GridArt_20231110_170124325.jpg

ডিমগুলো একই প্লেটে তুলে সেই কড়াইতে কিছু পেঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা ও রসুন একটু নেড়ে সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

ধাপ-৬

GridArt_20231110_170203540.jpg
মসলা ভেতর সামান্য একটু পানি দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা চাল কুমড়া গুলো দিয়ে দেব। চাল কুমড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে ডিম গুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব।

ধাপ-৭

GridArt_20231110_170433542.jpg

কষাণো হয়ে গেল ঝোলের জন্য পানি দিয়ে দেব।পানি দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব।তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।ব্যাস এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটি বাটিতে বেড়ে পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

চাল কুমড়া দিয়ে ডিম রান্না রেসিপি এর আগেও আমি বেশ কয়েকবার করে খেয়েছি আমাদের ঢাকার মেস থেকে। আপু আপনার রেসিপিটি তৈরি প্রক্রিয়া অনেক অনেক ভালো লাগলো খুব সহজেই আপনি আমাদের সাথে চালকুমড়া দিয়ে ডিম রান্না রেসিপি তৈরি প্রক্রিয়া উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বলতে পারেন ডিম হলো জাতীয় খাবার। ডিম বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আপনি আজ চাল কুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি শেয়ার করেছেন যা দেখতে খুবই লোভনীয় লাগছে। রান্নার প্রসেস সুন্দরভাবে দেখিয়েছেন আমাদের মাঝে। সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া আপনাদের ভালো লাগা আমার কাছের স্বার্থকতা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বরাবরের মতো আজকেও আপনি অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। রেসিপি পোস্টগুলি আমার ভীষণ ভালো লাগে এবং অনেক কিছু শিখতে পারি। নতুন নতুন রান্না গুলো সম্পর্কে জানতে পারি। আজকে আপনি চাল কুমড়া দিয়ে ডিম রান্না রেসিপি নিয়ে এসেছেন। ঠিক বলেছেন আমার কাছেও তাই মনে হয় মাছ-মাংস দিয়ে বেশি ভাত খাওয়া যায় না কিন্তু এভাবে রান্না করা রেসিপি গুলো দিয়ে অনেক রান্না করা ও ভাত খাওয়া যায়। প্রয়োজনীয় উপকরণগুলি আপনি সঠিক মাত্রায় তুলে ধরেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার রান্নার প্রস্তুত প্রণালী দেখে আমি শিখতে পারলাম। অবশ্যই বাসায় চেষ্টা করবো অনেক ভালো লাগলো এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সত্যি বলেছেন ভাইয়া এমন রেসিপি দিয়ে অনেক ভাত খাওয়া যায়,ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু চাল কুমড়া দিয়ে এমন করে তো কখনও ডিম রান্না করে খাওয়া হয়নি। তবে ডিম সেদ্ধ করে ভেজে নিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। তবে আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছিল খেতে। আমার কাছে একটি আন কমন রেসিপিই মনে হচ্ছে এটা কে।

 3 years ago 

খেয়ে দেখবেন আপু অনেক মজার হয়, ধন্যবাদ আপু।

 3 years ago 

চাল কুমড়ো ওর ডিম দিয়ে আপনি খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। চাল কুমড়ো ছোট থাকা অবস্থায় ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে। আপনি ডিম দিয়ে খুবই চমৎকার ভাবে চাল কুমড়ো রান্না করেছেন রান্নার ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া ভাজি খেতে অনেক মজার, আবার এভাবে রান্না করে খেতে ও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চাল কুমড়া দিয়ে ডিম রান্না করলে আসলেই অনেক বেশি সুস্বাদু লাগে আমি কয়েকবার খেয়েছি, এছাড়া আমাদের ভাইয়া এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে জেনে খুবই ভালো লাগলো। এখন শীতের মৌসুম আর শীতের মৌসুমে বাজারে ছোট জালি টাটকা চাল কুমড়ো পাওয়া যায় আর এই চাল কুমড়ো ভাজি থেকে শুরু করে যে কোন ধরনের রেসিপি করলে অনেক বেশি সুস্বাদু লাগে। অনেকদিন হলো এই রেসিপিটি খাওয়া হয় না। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার ভাইয়ের অনেক পছন্দ এই খাবার গুলো। সত্যি ভাইয়া অনেক সুস্বাদু ছিল এই রেসিপি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। তবে এভাবে কখনো ডিম রান্না করা হয়নি। আপনার কাছ থেকে একদম নতুন রেসিপি শিখতে পারলাম। আপনার রেসিপি দেখেই বুঝতে পারছি ভাইয়ার কেন এই রেসিপি এত পছন্দ। একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু একদিন অবশ্যই তৈরি করে খাবেন অনেক মজা লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিম ভাজি করে এরকম প্রস্তুত করা রেসিপি মাঝে মাঝে খাওয়া হয় বিশেষ করে আলু এবং পেঁপে দিয়ে খেয়েছি চাল কুমড়া দিয়ে কখনো খাওয়া হয়নি।
তবে আপনার ভিন্নভাবে প্রস্তুত করা দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই মজা হয়েছিল খেতে।

 3 years ago 

সত্যি ভাইয়া অনেক মজা হয়েছে খেতে একদিন খেয়ে দেখতে পারেন।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।চাল কুমড়ো দিয়ে কোনদিন ডিম রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি শেয়ার করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনার ভিন্ন ধরনের রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো। তবে এর আগে কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু চালকুমড়া দিয়ে রান্না করলেন ডিম ভুনা। অনেক ধন্যবাদ আপু ইউনিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63686.31
ETH 1660.93
USDT 1.00
SBD 0.42