মিথ্যা ভালোবাসার দ্বিতীয় বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
মিথ্যা ভালোবাসা দ্বিতীয় বা শেষ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি মিথ্যা ভালেবাসার দ্বিতীয় বা শেষ পর্ব নিয়ে। প্রথম পর্বের পর থেকে। আপু যেহেতু তার ভালোবাসার সব কথা অধরাকে বলে দিল। অপু কথা গুলো শোনার পরে অধরা যেন তার মুখের ভাসা হারিয়ে ফেলল।আসলে আধরা অয়নকে অনেক ভালো বাসে। কিন্তু অয়ন কিভাবে পারল আমাকে রেখে অপুকে ভালোবাসতে।যাইহোক অপু সব কিছু বলে কিছু সময় পড়ে চলে আসল।এদিকে অধরা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না।আসলে অধরা ভাবছিল এখন তার কি করা উচিত। অপু তার প্রিয় বান্ধবী।
এদিকে অধরার বাবা ভালো ছেলে পেয়েছে অধরাকে বিয়ে দেবে। কিন্তু অধরা বিয়ে করতে নারাজ। তবে অপু আর অয়নের মধ্যে সম্পর্ক ঠিক চলছে। একদিকে অপুকে ও বিয়ে দিয়ে দেবে। অপু অয়নকে বলাতে অয়ন বললো এই মূহুর্তে আমার কিছুই করার নেই কারণ আমি বেকার একজন মানুষ। আসলে অয়নের কথার মধ্যে অপু কোন বিশ্বাস পেল ন। অয়নের কথা শুনে অপু কেমন যেন হয়ে গেল। আসলে অয়নের কথায় অপু কোন ভরসা পেল না। সত্যি বলতে অয়ন মন থেকে অধরাকেই ভালোবাসে।এদিকে অধরার বিয়ে ঠিক করে ফেলল। অধরা বাবার ওপরে কোন কথা বলতে পারল না। অধরার বিয়ের কথা শোনে অয়ন ছুটে চলল অধরার কাছে। তারপর অধরা অয়নকে বললো তুমি অপুকে বিয়ে কর অপু তোমাকে অনেক ভালোবাসে। তখন অয়ন বললো আপু ভালেবাসে ঠিক কিন্তু তুমি আমাকে ভালোবাস না।তখন অধরা কি বলবে বুঝতে পারছে না।
অধরা তখন বললো অপু আমার অনেক ভালো বান্ধবী, অপুকে তুমি পেলে আমাকে পেয়ে যাবে।অয়ন বললো তা কি করে হয় চলো আমরা পালিয়ে বিয়ে করে নেই।তখন অধরা বললো একথা শোনে আসলে অয়ন এখন অনেক দেরি হয়েগেছে।তুমি অপুকে বিয়ে কর।এদিকে অপু কিভাবে যেন জানতে পেরেছে অয়ন অপুকে নয় অধরাকেই ভালো বাসে। আসলে অপু তার প্রিয় বান্ধবীর জন্য সব কিছু করতে পারে।যাইহোক অধরার বাবা অধরার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল।অধরা রাজি না থাকলেও অপুর কথা ভেবে রাজি। অপু অয়নকে পাবে বলে সে বিয়ে করতে রাজি হয়ে গেল। আসলে অয়ন ও অধরাকে ভালোবাসে।
অধরার বিয়েতে সবাইকে দাওয়াত করল।এদিকে অপু ও অয়ন সবাই বিয়েতে এসেছে। অপু আর অয়নকে এক সাথে দেখে অধরা অনেক খুশি। আর ভাবতে লাগলো অয়ন সুখে থাকলেই আমি সুখি।সবাই বিয়ের আমেজ নিয়ে ব্যস্ত। এদিকে অধরা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে।অধরা একটা চিঠি লিখে গেল অয়নকে।আসলে অধরা অয়নকে ছাড়া কাউকে বিয়ে করতে রাজি নয় তবে অয়ন যেহেতু তার প্রিয় বান্ধবীকে ভালোবাসে তাই সে অপুকে অয়নকে দিয়ে গেল।আসলে অধরা বেঁচে থাকলে অয়ন কখনো অপুকে বিয়ে করবে না।অধরা বলে গেছে আমার ভালোবাসা ভুল ছিল তাই আমি পায়নি। তবে অপুর ভালোবাসা সত্যি ছিল তাই আপু অয়নকে পাবে।আসলে অধরা চিঠি পরে অয়ন বাড়িতে গিয়ে নিজে আবার ফ্যানের সাথে দড়ি দিয়ে মারা গেল।সত্যি অয়ন অধরাকেই ভালোবাসে তাই অধরাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। আর অপুর ভালো বাসা সব মিথ্যা হয়ে গেল।যদিও অপুর কোন দোষ ছিল না।আসলে দোষ ছিল অয়নের সে কেন মিথ্যা ভালোবাসায় অপুকে জড়ালো।একটু ভুলের জন্য দুটি জীবন অকালে শেষ হয়ে গেল। আশাকরি আমার আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
সত্যি আপু আমি কিন্তু এরকম ত্রিভুজের প্রেম গুলোতে অনেক বেশি কষ্ট পাই। অনেক সুন্দর ভাবে গুছিয়ে আপনি আজকের গল্পটি আমাদের সাথে শেয়ার করলেন। সম্পূর্ণ গল্পটি পড়ে আমার মনে হল, এখানে আসল কারো দোষ নেই। অয়ন অপু এবং অধরা তিনজনই ভাগ্যের নির্মম পরিহাস।
সত্যি আপু কারো দোষ নেই এগুলো ভাগ্যের নির্মম পরিহাস। ধন্যবাদ আপু
গল্পটির শেষের কাহিনী যে এমন হবে ভাবতেও পারিনি। ভেবেছিলাম শেষে হয়তো অধরা আর অয়ন এর মিল হবে। কিন্তু তারা বোকামি করে দুজনের জীবন হারালো। আসলে মৃত্যু কোন বিষয়ের সমাধান নয়।সব বিষয়ের সমাধান রয়েছে। মাঝখান দিয়ে অপু অয়নের মিথ্যা ভালোবাসার জন্য সারাজীবন কষ্ট পেয়ে যাবে। যাই হোক বেশ সুন্দর ছিল গল্পটি।
ধন্যবাদ আপনাকে গল্পটা পড়ে মন্তব্য করার জন্য।
মিথ্যা ভালোবাসার গল্পটির শেষ পর্ব এরকম হবে এটা আমি কল্পনাই করিনি। সত্যি আমার কাছে খুবই খারাপ লেগেছে এই গল্পটার শেষ পর্ব পড়তে। অয়নের একেবারেই উচিত হয়নি অপুকে তার মিথ্যা ভালোবাসায় জড়ানোর। সে অধরা কে তার ভালোবাসার কথা বলে দুজনে একসাথে থাকতে পারতো। এই গল্পটার শেষে এরকম কিছু হবে এটা সত্যি বিশ্বাস হচ্ছে না। দুটো প্রাণ চলে গিয়েছে এর ফলে। গল্পটা সুন্দর করে লিখেছেন আপনি।
আসলে আপু ভাগ্য কোন দিকে যায় বোঝা মুশকিল, ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
মিথ্যা ভালোবাসার গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে শেষের দিকটা অনেক কষ্টকর ছিল এবং খুবই খারাপ লেগেছে। এক বান্ধবীর জন্য আরেক বান্ধবী নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে। অধরা অয়নকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে গলায় ফাঁসি দিয়েছিল। আর এটা দেখে অয়নও ফাঁসি দিয়েছে। দুজনেই মারা গিয়েছে এটা সত্যি অনেক খারাপ লেগেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের সাথে এরকম কিছু হয়েছে।
আসলে ভাইয়া ভাগ্যের লেখা কেউ এরাতে পারে না,ধন্যবাদ আপনাকে।
অধরা মেয়েটার জন্য সত্যি খারাপ লাগছে। মিথ্যা ভালোবাসার বলি হলো সে। অয়ন কাজটা একদমই ঠিক করেনি। প্রথম পর্বটা পড়া হয়নি তাই হয়তো খুব একটা বুঝিনি। যাক শেষে অপুর কি হয়েছিলো? ও কি বেঁচে থেকে ছিলো?