কখনো কাউকে ছোট করা উচিত নয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কখনো কাউকে ছোট করা উচিত নয়

hourglass-1703349_1280.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আজ এসেছি একটি জেনারেল রাইটিং নিয়ে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে সব সময় শুধু মানুষের দুর্বল জায়গা খুঁজে বেড়ায। আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে মোটেও সময় লাগে না । কার ভাগ্য কখন কি হয় তা বলা মুশকিল। তবে আমাদের যার যত শক্তি আছে সে সব সময় দুর্বল লোকের উপর শক্তি প্রয়োগ করে থাকে। সত্যিই এসব ক্ষেত্রে দুর্বল লোকের কিছুই করার থাকেনা তারা সবল লোকের কথায় কথায় মেনে নেয়। অনেকেই সবাই হয়তো অনিচ্ছার সত্ত্বে মেনে নিতে বাধ্য হয়। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আসলে আমাদের কয়েক বাড়ি পরেই একটা ছেলের নাম মাসুদ। আসলে মাসুদের পরিবার কোন রকম চলে। তবে মাসুদ সেই দরিদ্র পরিবারে থেকেও পড়াশোনা করে উঠেছে। তবে মাসুদের দুটি বোন ছিল। মাসুদের বাবা কোন রকম দুই বোনকে বিয়ে দিয়েছে। আসলে মাসুদ মানুষের বাসায় লজেন্স মাস্টার্স থেকে পড়াশোনা করছে।তবে মাসুদের বাবা কিন্তু অনেক ঠকবাজি মানুষ। সমাজে মাসুদের বাবাকে কেউ বিশ্বাস করে না। আসলে মাসুদের বাবাকে বিশ্বাস করার মতো নয়। আর মাসুদের বাবাকে যারা ভালো করে চেনে তারা সবাই ভাবে মাসুদ হয়তো তার বাবার মতো। কিন্তু মাসুদ সম্পূর্ণ আলাদা।

যাইহোক মাসুদ পড়াশোনা বেশ কষ্ট করেই কমপ্লিট করেছে।তারপর কিছু দিনের মধ্যে মাসুদ বেশ ভালো একটা কোম্পনিতে চাকরি পেয়েছে। আসলে এখন মাসুদের বাবার ইচ্ছে তার ছেলেকে ভালো ঘরে বিয়ে দেবে।তবে মাসুদের বাড়িতে এখনো কাঁচা ঘর রয়েছে। মাসুদের ফুফাতো ভাই অনেক বড় লোক। তারা বলে তোর মতো গরীব মানুষের সাথে কে মেয়ে দেবে। কিন্তু মাসুদের ইচ্ছে সে অনেক ভালো একটা পরিবারে বিয়ে করবে।এভাবে বেশ কিছু মেয়ে দেখে হঠাৎ মাসুদের একটা মেয়ে পছন্দ হয়ে গেল। আসলে মেয়ের বাবার শহরে পাঁচতলা বিল্ডিং রয়েছে। আসলে মেয়ের বাবা একজন ব্যাংকে এজিএম।

যাইহোক ভাগ্যের লেখন না যাই খন্ডন।মাসুদের সাথে সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। মাসুদ যখন তার ফুফাতো ভাইকে দাওয়াত দিতে এলো তখন সে বললো তোমার সাথে এই মেয়ে কিভাবে দেবে।তোমার মতো গরীব মানুষ এমন স্বপ্ন দেখতে নেই। যাও আগে বউ এনে তারপর এসো।একথা শোনে মাসুদ মনে অনেক কষ্ট পেল।আর ভাবতে লাগলো আসলে আমি গরীব মানুষের সন্তান বলে আমার কোন দাম নেই। যাইহোক কয়েক দিন পরে মাসুদ সেই মেয়ে বিয়ে করে নিয়ে এলো। বিয়েতে মাসুদের ফুফাতো ভাই আর যায়নি লজ্জায় তবে তাদের বাড়ির অন্য সবাই গিয়েছ।সত্যি আমাদের সবারই উচিত কখনো কাউকে ছোট করে দেখা মোটেও উচিত নয়।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন কাউকে ছোট করে দেখা উচিত না। ভাগ্যের চাকা কখন কার পরিবর্তন হয়ে যায় তার কোন ঠিক নেই। মাসুদ পড়ালেখা করে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল জন্য মেয়েকে বিয়ে করতে পেরেছিল জন্যই ব্যাংকের এজিএম এর মেয়েকে বিয়ে করতে পেরেছিল। তা না হলে হয়তো তার বাবার মতন হত। তার ফুফাতো ভাইদেরও এভাবে বলা উচিত হয়নি। যাইহোক অবশেষে মাসুদ ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পেরেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

মানুষ মূলত অর্থ আর রূপের সৌন্দর্যের অহংকার করে।এছাড়াও আরও অনেক কিছুর অহংকার করে৷ তবে এমন অহংকার কখনোই কাম্য নয় । মাসুদ নামের ছেলেটা নিজের চেষ্টায় এতদূর এগিয়েছে। ভালো পরিবারের একটা মেয়েকে বিয়ে করেছে সেটা তার ভাগ্যে লেখা ছিল। কিন্তু তার ফুফাতো ভাইয়ের অহংকারী মনমানসিকতা ভালো হয়নি।যাইহোক বাস্তবমুখী একটা বিষয় লেখার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে ভাইয়া নিজের চেষ্টা আর সফলতা থাকলে সবই সম্ভব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাউকে কখনো ছোট করে কথা বললে সেটা খুবই খারাপ কাজ।কারণ এতে আল্লাহ তায়ালা নারাজ হয়ে যান।আর এদিকে মাসুদ নিজের যোগ্যতায় সবকিছুই পাচ্ছে।তার ভাগ্যে লেখা ছিল সে কেমন জীবনসঙ্গী পাবে।কিন্তু তার ফুফাতো ভাই তাকে এমনভাবে অপমান না করলেও পারতো।যাইহোক, সে ঐ পরিবারের মেয়ে বিয়ে করতে পেরেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আসলে আপু কিছু কিছু মানুষ মানুষকে অপমান করতে পারলেই বাঁচে। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে একটি ভাল পোস্ট দিয়েছেন। আসলে আপু সত্যি আমাদের চারিপাশে এমন কিছু লোক আছে,যারা নাকি নিজেকে অনেক বড় মনে করে। রূপের বড়, টাকার বড় আর জ্ঞানের বড়। আর এসব কিছু হচ্ছে আল্লাহর দান। তবে আমি একটি কথা সবসময় মনে করি। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। আপনাকে বড় বলে বড় সেই নয়। লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই যে মাসুদের ফুফাতো ভাই মাসুদকে ছোট করলো কিন্তু মহান আল্লাহতালা মাসুদকে বড় করে দিল। আর এটাই হচ্ছে সত্য। ধন্যবাদ আপু। খুব সুন্দর একটি বিষয় আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

হ্যাঁ আসলেই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে সময় লাগে না, অনেক সময় মানুষ একে অপরকে ছোট করে দেখে, কিন্তু সময় সবারই একসময় ধরা দেয়। যাই হোক এক সময় তার ভালো একটা ঘরে বিয়ে হয় এটা শুনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

সত্যি ভাইয়া সময় সব সময় এক যায় না,সময় পরিবর্তন শীল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু।কাওকে ছোট করা কখনো উচিত না।কেননা মানুষের জীবনের মত ভাগ্য অনেক পরিবর্তনশীল কখন কি হয়ে যেতে পারে আমরা নিজেরাও জানিনা।মাসুদের গল্পটি পড়ে ভালো লাগলো।অবশেষে ভালো পরিবারে বিয়ে করেছে মাসুদ।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। একটা মানুষকে কখনোই ছোট করা উচিত না কোন বিষয়ে। কারণ অন্যকে ছোট করলে দেখা যাবে সেই মানুষটা বেশ ভালোই সফল হয়েছে সেই বিষয়ে। আপনি যে ছেলেটাকে নিয়ে উদাহরণ দিয়েছেন এটা কিন্তু অনেক ভালো লেগেছে। তাকে তার ফুফাতো ভাই ছোট করেছিল মেয়ের কথা বলে। কিন্তু দেখা গেল সে অনেক বড়লোক একটা মেয়েকে বিয়ে করেছে। এই বিষয়টা সত্যি অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটা টপিক নিয়ে লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা ঠিক কখনোই কাউকে ছোট করে দেখা উচিত না। কারণ কার কপালে কি আছে, সেটা একমাত্র আল্লাহ তায়ালা ভালো জানেন। কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব মানুষকে ছোট করে কথা বলা। যাইহোক মাসুদ গরীব হয়েও বড়লোকের মেয়েকে বিয়ে করে, তার ফুফাতো ভাইকে উচিত শিক্ষা দিয়েছে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39