শীতের কেনাকাটা ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
শীতের কেনাকাটা
বরাবরের মতো আমি আজ ও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো শীতের কেনাকাটা। প্রতি বছর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা হয়। আমি বেশির ভাগ সময় শীতের মাঝামাঝিতে কিনি।এবার ভাবছি শীতে কেনাকাটা করবো না কারণে ঘরে যা আছে সেসব দিয়ে হয়ে যাবে।কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন সামনে আমার ভাইয়ের বিয়ে আছে।আর বিয়ে মানে নতুন কিছু, আর বিয়েতে নতুন কিছু না পরলে আমারি ভালো লাগে না আর তো বাচ্চারা। তাই তো বাচ্চাদের জন্য ও নিজের জন্য ও কিছু কিনেছি।তবে আজ শুধু বাচ্চাদের কেনাকাটা সম্পর্কে লিখবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তো চলুন শুরু করি আজকের পোস্ট।
গত বছর বাচ্চাদের জন্য শীতের কাপড় চোপড় কিনেছি। তবে এবার এখনো কিছু কিনা হয়নি।বাচ্চারা তো শুধু বাড়ছে, এই কারণে তাদের এক বছরের কাপড় চোপড় আর পরে পড়ানো সম্ভব হয়ে উঠে না।তবে আমার একটা শুবিধা আছে, বড় মেয়ের কাপড় চোপড় ছোট মেয়েকে পড়ানো যায় কিন্তু তাহলে কোন লাভ নেই। বড়টার জন্য কিছু কিনলে ছোটটার জন্য আবারো কিনতে হয়।যাইহোক আমরা যেহেতু শীতের জিনিস কিনবো,তাই প্রথমে চলে আসলাম আয়শা সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। আসলে এখানে শীতের কাপড় চোপড় অনেক ধরনের পাওয়া যায়।আমার মেয়ে ছোটটার জিনিস পত্র প্রথমে না কিনলে সে অস্হির, তাই তার জন্য উলের সোয়েটার ও জ্যাকেট কিনে নিয়েছি। কিন্তু ছোটটার কিনার পর একই ধরনের জ্যাকেট বড় মেয়ের জন্য কিনবো সেই দোকানে বড় মেয়ের সাইজের জ্যাকেট নেই। তাই আবার অন্য দোকানে গিয়েছিলাম। তবে আরো দুই তিন দোকান ঘুরার পরে যখন বড় মেয়ের জন্য পছন্দ অনুযায়ী জ্যাকেট পায়নি তখন বড় মেয়ে একটু রাগ হলো। আসলে জ্যাকেট আছে কিন্ত ওর সাইজের নেই। যাইহোক অবশেষে বড় মেয়ের জন্য একটা জ্যাকেট পেয়েছি। তবে এই বার পছন্দ অনুযায়ী বড় মেয়ের জ্যাকেট কিনতে অনেক সময় লেগেছে।
এখন আসলাম শীতের গেঞ্জি ও পায়জামা কেনার জন্য। আসলে এটা তো আর নতুন কিছু নয় দাম বাড়তি। কারণ গতবার যেসকল গেঞ্জি ২০০ টাকা করে কিনেছি,এবার সেগুলোই ৩০০টাকা পিস নিল।কি আর করা না কিনে তো আর কোন উপায় নেই। তবে আমি পাঁচটা গেঞ্জি ও পাঁচটা পায়জামা নিয়েছি তাই উনারা ২৮০ টাকা করে নিয়েছে। তবে গেঞ্জি ও পায়জামা গুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমার বাচ্চাদের আপাতত কেনাকাটা শেষ করলাম।
তারপর আসলাম আমার ভাগ্নির কেনাকাটা করার জন্য। আমার ভাগ্নি ও একটা জ্যাকেট কিনলো। তবে আমার মেয়ের জ্যাকেট কিনতে অনেক ঘুরিতে হয়েছিল কিন্তু আমার ভাগ্নির টা অনেক সহজে পেয়েছি।আমার ভাগ্নির জন্য টুকিটাকি আরো কিছু কিনা হলো। তারপর আমার বোনের জন্য একটা সোয়েটার কিনল।
সব কিছু কেনাকাটা হলো।এখন আমরা দোকানদারকে সব টাকা পয়সা নিয়ে দিলাম। দোকানদার দুটা প্যাকেট করে দিয়েছিল কিন্তু আমার দুই মেয়ের জন্য দুটি প্যাকেট লাগবে।যার যার জিনিস তারা আলাদা নেবে।আবার আমার ভাগ্নির জন্য অন্য প্যাকেট দিল।তারপর সবাই যার যার প্যাকেটে নিয়ে চলে আসলো।আমারা মোটামুটি অনেক জিনিস পত্র কিনলাম।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে৷
আপু আপনার ভাইয়ের বিয়ে এখনো হয়নি,সেই কবেই শুনেছিলাম আপনার ভাইয়ের বিয়ের কথা।আসলে বিয়ে মানেই নতুন নতুন জামা না পরলে হয় না।আমিও আমার ছেলের জন্য সোয়েটার গত বছর কিনেছি বিদায় এবার আর কেন হয়নি,ভেবেছি যদি কোথায় বেড়াতে যাওয়া হয় তাহলে না হয় কিনে নিবো।আসলে গত বছর একটু বড় কিনেছিলাম এবার গায়ে পারফেক্ট লাগছে।যাই হোক আপনার ছোট মেয়ের জিনিস আগে কিনতে হয়, ছোট মানুষ গুলো এমনি হয়।যার যার প্যাকেট নিয়ে সে সে বেশ খুশি।🙂🙂।ভালো ছিলো।ধন্যবাদ
আসলে আপু বিয়ে আগেই হয়েগেছে কিন্তু বউ কাল তুলে আনবো। আমি ও আপনার মতো একটু বড় কিনি যাতে সামনে বছর পরা যায়।ধন্যবাদ আপনাকে।
মেয়ের জ্যাকেট কেনার জন্য তাহলে তো দেখছি আপনাকে অনেক সময় মার্কেটের মধ্যে থাকতে হয়েছে আপু। সেটাই হচ্ছে আমাদের দেশের মার্কেটের অবস্থা যে সকল জিনিসগুলো কালকে ছিল ২০০ টাকা আজকে সেটা ৩০০ টাকা হয়ে গিয়েছে। আমিও চিন্তা করেছি কয়েকদিন পরে শীতের পোশাক কেনার জন্য মার্কেটে যাব।
জি ভাইয়া আজকে ২০০ টাকা কালকে ৩০০ টাকা সব জিনিসই এভাবে দাম বাড়ছে। ধন্যবাদ ভাইয়া।
যেহেতু সামনে আপনার ভাইয়ের বিয়ে তাই তো একেবারে দুটো কাজ হয়ে গেল আপু। একদিকে শীতের জন্য নতুন কাপড় কেনা হয়ে গেল অন্যদিকে ভাইয়ের বিয়ের জন্য কাপড় কেনা হয়ে গেল। আপনার দুটো মেয়ের যেহেতু অল্প বয়সের ডিস্টেন্স তাই বড় মেয়ের জামা ছোট মেয়ে খুব সহজেই পরের বছর পরতে পারে। তবে আপনার বড় মেয়ের জামা খুঁজতে ঝামেলা হয়েছে বুঝতেই পারছি। আসলে পছন্দ এবং জামার সাইজ দুটো মেলানো বেশ মুশকিল। অবশেষে সব কিছু কেনা হয়েছে জেনে ভালো লাগলো।
তা অবশ্যই ঠিক বলেছেন আপু এক সাথে দুটি কাজ হয়ে যায়,তবে ছোটটা বড়টার কোন কিছু পরতে চায় না।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু শীতকাল আসলেই বাচ্চাদের জন্য অনেক কাপড়-চোপড় লাগে।আমিও চিন্তা করছিলাম এই শীতের মধ্যে কোন কাপড় চোপড় কিনবো না কিন্তু ওদের বাবা আমাকে না বলেই নিয়ে এসেছে।বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে গেলে যা হয়রানি হতে হয় বলার মতো না।তবে সামনে বিয়ের দিন নতুন কাপড় না কিনলে কি ভালো লাগবে! ভালো করছেন আপনি নতুন জামা কাপড় কিনছেন।আপনি খুব সুন্দর কেনাকাটা করেছেন দেখে অনেক ভালো লেগেছে।
সত্যি আপু বাবারা এমনি হয় আমি ছোট মেয়ের জন্য না কিনতে চাইলে ও তার বাবার জন্য কিনা লাগে। ধন্যবাদ আপু।
এই সময়ে বাচ্চাদের কাপড় প্রতিবছর কেনা লাগে। কারণ ওরা প্রতিনিয়ত বাড়তে থাকে। আপনার ভাইয়ের বিয়ে এবং শীতকে কেন্দ্র বেশ ভালোই কেনাকাটা করেছেন। আসলে আপু শীত আসলে সবারই কেনাকাটার প্রয়োজন হয় এটা সত্যি।।
জি ভাইয়া বাচ্চারা বাড়তে থাকে তাই প্রতি নিয়ত তাদের জন্য কিছু কেনাকাটা করতে হয়, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে আপু এখন শীতকাল খুবই কম দিন থাকে। তাই আগের কাপড়-চোপড় গুলো দিয়ে হয়ে যায় ।তবে কোন উৎসব হলে ভিন্ন কথা যেহেতু আপনার ভাইয়ের বিয়ের সামনে তাহলে নতুন কিছু তো কেনাকাটা করতেই হবে ।সেজন্য আপনি আপনার বাচ্চাদের জন্য শীতের কাপড় চোপড় কিনেছেন দেখে অনেক ভালো লাগলো।
জি আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
আপনার ভাইয়ের বিয়ে তাই নতুন কিছু কেনাকাটা করা সত্যি ই খুব জরুরী।দুই মেয়ে বা দুই ছেলে থাকলে বড় ভাই বা বোনের কাপড় ছোট জন পরতে পারে।শুধু বড় মেয়েকে কিনে দিলেই হয়।কিন্তু ছোটগুলো এটা মানতে নারাজ।তাদের নতুন লাগবেই।আপনি খুব সুন্দর করে কেনাকাটার বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দেখে অনেক ভাল লাগলো। বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তাই আমি একসাথে অনেক কিছু কিনিও না।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
জি আপু ছোট গুলোর জন্য সব কিছু আগে কিনে দিতে হয়, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।