ডাটাশাক ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

ডাটাশাক ভাজি রেসিপি

PhotoCollage_1685946721151.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে গরমে যে অবস্থা, কোনকিছু দিয়ে খেতে ভালো লাগে না। তাই বেশকিছু দিন আগে আমি বৃষ্টি হওয়ার পরে আমি কিছু শাকের বিচি বুনেছিলাম। তবে বৃষ্টি না হওয়ার জন্য তেমন বড় হতে পারেনি।কিন্তু শাক গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তাই দেখে খেতে ইচ্ছে করলো, তাই সকাল সকাল আমি গিয়ে বেশকিছু ডাটা শাক এনেছি। আসলে এমন জালি শাক দেখে লোভ সামলানো মুশকিল। তাই সকালে কেটে ধুয়ে রান্না করলাম অনেক মজা হয়েছিল। সত্যি এমন শাক সব সময় তো আর খেতে পারা যায় না। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

20230605_091011.jpg20230605_081939.jpg

১.ডাটাশাক
২.পিঁয়াজ
৩.কাঁচামরিচ
৪.রসুন কুঁচি
৫.লবন
৬.তেল
৭.শুকনো মরিচ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

20230605_082029.jpg20230605_082400.jpg

প্রথমে আমি কিছু ডাটা শাক তুলে এনেছি তারপর শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি।

ধাপ-২

20230605_091053.jpg20230605_092208.jpg

এখন শাকগুলো ভালো করে ধুয়ে চালনে রেখে দিয়েছি। তারপর চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম।

ধাপ-৩

20230605_092218.jpg20230605_100128.jpg

এখন ধুয়ে রাখা শাকগুলো কড়াইয়ে ভিতরে দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা মরিচ ও পিঁয়াজ দিয়ে দেব। এখন লবন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।

ধাপ-৪

20230605_100318.jpg20230605_100927.jpg

এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশকিছু রান্না করে নেব। এভাবে হয়ে আসলে তেলে দেওয়ার জন্য নামিয়ে নেব।

ধাপ-৫

20230605_101140.jpg20230605_101155.jpg

এখন সেই কড়াইয়ে ভিতর তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দুটি শুকনো মরিচ দিয়ে দেব।

ধাপ-৬

20230605_101227.jpg20230605_101322.jpg

তারপর রসুন কুঁচি দিয়ে দেব। এখন রসুন ও মরিচ ভাজা এভাবে হওয়ার পর সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব।

ধাপ- শেষ

20230605_101350.jpg20230605_103520_HDR.jpg

শাকগুলো দিয়ে আরো কিছু ক্ষণ রান্না করে নেব।এখন একটি প্লেটে তুলে পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

ডাটা শাক ভাজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তাজা শাক খাওয়ার মজাটাই আলাদা। নিজের হাতে লাগানো হলে তো কথাই নেই। আপনার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে এরকম শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু গরম ভাতের সাথে এমন শুকনো মরিচ দেখেতে অনেক মজা লাগে ধন্যবাদ।

 3 years ago 

নিজের হাতে লাগানো শাক খেতে একটু বেশিই মজার হয় আপু।ডাটা শাক আমার ও খুব পছন্দ। এই শাক বেশি করে পেঁয়াজ, রসুন দিয়ে ফোঁড়ন দিলে খেতে খুব মজার হয়।ধন্যবাদ আপু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু নিজের হাতে লাগানো শাকের মজাই আলাদা, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডাটাশাক ভাজি রেসিপি। অনেক সবজির মধ্যে ডাটা আমার বেশ পছন্দের একটি সবজি। ডাটা রান্না খেতে ও বেশ ভালো লাগে আমার কাছে। ভাজি হলে তো গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

ডাটা শাক ভাজির দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এভাবে শাক ভাজি যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে সেটা খুবই ভালো লাগে।

 3 years ago 

ডাটা শাক আমারও বেশ পছন্দের আমিও কিছুদিন আগে রান্না করেছিলাম এভাবে ভাজা করে খেতে অনেক ভালো লেগেছিল। আপনি লাল মরিচ ভাজা করেছেন ডাটা শাক খাওয়ার জন্য খেতে অনেক ভালো লাগবে। বেশ মজা রেসিপিটি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

জি আপু অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডাটা শাক ভাজি খেতে দারুণ লাগে। ২/৩ দিন আগে এই রেসিপিটা বাসায় খেয়েছিলাম। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব মজা লাগবে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু ডাটাশাক ভাজি রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এই শাকগুলোর মধ্যে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে খেতে অনেক মজাই লাগে। আর গরম ভাতের সাথে ডাল দিয়ে এই শাকগুলো খেলে খেতে খুব ভালোই লাগে। এই শাকগুলো আমিও মাঝেমধ্যে ভাজি করে থাকি। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এবং রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জি আপু শাকগুলো খেতে অনেক মজা, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ভাবে ডাটা শাক রান্না করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর একটি রেসিপি আমাকে মুগ্ধ করেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি ধাপে ধাপে রান্নার কার্যক্রম উপস্থাপন করেছেন দেখে। আর আরো বেশি ভালো লাগলো এটার জন্য যে প্রয়োজনে উপাদান গুলো খুব সুন্দর ভাবে আপনি তালিকা বদ্ধ ভাবে সাজিয়ে দেখিয়েছেন তাই।

 3 years ago 

ভাইয়া আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রথম থেকেই যে কোন শাক আমার খুব প্রিয় খাবার। আমাদের ঘরে শাক রান্না করলে মন চাই একা একাই সব খেয়ে ফেলি। আপনার শাকের কালারটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38