প্রকৃতির মাঝে ঘোরাঘুরি মূহুর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি মূহুর্ত

8JZgqAUREegurSqQGveKpRqsFnJ.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো সত্যি অনেক ভালো লাগে। আর প্রকৃতির মুগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দেয়। তাই তো সময় পেলেই প্রকৃতির মাঝে ঘুরতে যায়।দুইদিন দিন আগে আমি মেয়েদের নিয়ে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আসলে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে তারা নানু ও খালামনিদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য অস্হির হয়ে উঠে।যদি তাদের বাসায় যেতে আধাঘন্টা সময় লাগে। তাই আমি ও চেষ্টা করি বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য। বোনের বাসায় যাবার পর পরই অনেক বৃষ্টি। যদিও কখনো গিয়ে থাকা হয় না তবে এবার গিয়ে দুই দিন ছিলাম। তাই ওদের বাসার পাশে খোলা মাঠে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। সত্যি এমন প্রকৃতির মাঝে ঘুরতে পেরে অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।তো চলুন দেখে আসি আমার আজকের পোস্ট।

20230815_093905.jpg

20230815_093853.jpg

সবুজে ঘেরা চারপাশ।সত্যি প্রকৃতি যে এতো সুন্দর কাছ থেকে না দেখলে তা বুঝা মুশকিল। আমার বোনের নতুন বাড়ি করেছে তাই কিছু গাছ লাগিয়েছে।গাছ গুলো তেমন বড় না হলেও দেখতে বেশ ভালো লাগে। এমন সবুজে ঘেরা অরণ্য সত্যি অসাধারণ।

8UPjeNnDuOlDHlaIvFsTrTZWpIG.jpg

8EbfWbOUaYjPyiyAXxkQcERFCLV.jpg

8CWORKByVrDJSQZQsuAseMfEKpL.jpg

আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম খোলা জায়গায়।আসলে কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য সব জমিতে পানি হয়েগেছে। যদিও বৃষ্টি হয়ে কৃষকের অনেক ভালো হয়েছে কারণ এই সময় কৃষকেরা ধান লাগাবে। আর ধানের জন্য পানি অনেক প্রয়োজন।আসলে কথায় আছে না কৃষক বাঁচলে জাতি বাঁচবে।কৃষক ভালো ফসল জন্মালে আমরা ভাত খেতে পারব।সত্যি আমরা কখনো ভেবে দেখি না কৃষকের কথা।আমরা কৃষকদের সঠিক মূল্যায়ন করি না।তবে কয়েক দিনের বৃষ্টিতে অনেক পানি হয়েছে মাঠে।অনেক দিন পরে মাঠে পানির ভিতরে ঘুরলাম।

83wOsoMeMRnEMcxMCmmQHQEZAqD.jpg

8CBbqCXrhSqZNJLCwDkTDUKwMZM.jpg

আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়েছিলাম। আসলে আবহাওয়া ঠান্ডা ছিল তারপর আবার প্রকৃতির মৃদু হাওয়া কার না ভালো লাগে।তবে জায়গায় জায়গায় পানি জমে থাকার জন্য ঘুরতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু বৃষ্টির পানির ভিতরে এভাবে হাঁটতে অনেক ভালো লেগেছে। সত্যি প্রকৃতির ভালোবাসার সাথে তুলনা হয় না।আমার অনেক সময় মন ভালো না থাকলে আমি প্রকৃতির সাথে সময় কাটায়। আবার ভালো থাকলেও সময় কাটায়।যাইহোক প্রকৃতি হলো সুখ দুঃখের সাথী।সব সময় আমাদের পাশে থাকে।তবে এখানে আমার কাছে বেশি ভালো লেগেছে ধান ক্ষেত। এভাবে কাছ থেকে অনেক দিন পরে ধান ক্ষেত দেখলাম। আসলে শশুর বাড়ি থেকে তো আর মাঠে যাওয়া হয় না তাই আর দেখা হয় না।তবে অনেক ধান ক্ষেত পানিতে ভরে গেছে। যদিও বৃষ্টি কমলেই পানি কমে যাবে। তবে পানিতে সময় কাটাতে অনেক ভালো লেগেছে।

8JZgqAUREegurSqQGveKpRqsFnJ.jpg

826UhFMXdQEXZFKLEaUCsAlMeZW.jpg

8OleSwVqIWzdDTZNDwXzloUKPFV.jpg

তারপর আর একটু সামনে এগিয়ে দেখলাম শুধু পানিতে ভরে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম এই পানি গুলো কি বৃষ্টির, সেখানকার লোকজন বলল হুম। তবেমাঝে একটা পুকুর ছিল,পুকুরে আগে থেকে বেশ পানি ছিল । সেখানে কিছু মাছ ছেড়েছিল।আসলে বৃষ্টির কারণে মাছ গুলো পুকুর থেকে বের হয়েছে। সত্যি বৃষ্টিতে এভাবে পানি হবে এরা ভাবতে পারেনি।যাইহোক এই জায়গায় ঘুরতে আমার অনেক ভালো লেগেছে। আমার মনে আপনাদের কাছে ও ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপু আপনি দেখছি প্রকৃতির মাঝে ঘোরাঘুরি মূহুর্ত শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি এবং লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। এখন তো বৃষ্টির দিন আবহাওয়া খুব ভালো থাকে। এমন সময় ঘুরতে বের হলে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

জি ভাইয়া আবহাওয়া ঠান্ডা তাই ঘুরতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতির অনেক সুন্দর দৃশ্য আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। প্রকৃতি তো এমনিতেই সুন্দর। তারপরে আবার একটানা কয়েক দিন বৃষ্টি হল এতে গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে । যার কারনে সবুজ গাছপালা গুলো আরো সতেজ হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেই খাল বিল পানিতে ভরে গেছে এবং সেখানে অনেকে মাছ দিয়েছে। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রকৃতি তার নিজস্ব রূপে সবসময়ই সেজে থাকে যা দেখে আমরা প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। আমারও প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক ভালো লাগে।বর্ষাকালে প্রকৃতি যেনো তার পুরো রূপ ফিরে পায়। বিশেষ করে গ্রামে গেলে প্রকৃতির সৌন্দর্য দ্বিগুণ উপভোগ করা যায়। আপনি আপনার বোনের বাসায় গিয়ে খুবই ভালো সময় কাটিয়েছেন যা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার কাটানো কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু বর্ষাকালে প্রকৃতি তার রূপ পায়, ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। সেই সাথে প্রকৃতি নিয়ে দারুন অনুভূতি শেয়ার করেছেন। আর নতুন বাড়িতে গাছ লাগালে,সেই গাছ তারাতারি বড় হয়ে যায়। আপনার বোনের বাড়িতে অনেক প্রকার গাছ দেখলাম। ধন্যবাদ।

 3 years ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি তো দেখছি ইদানিং খুব সুন্দর সুন্দর ঘুরাফেরা করেন প্রাকৃতিক পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো লাগে দেখে। আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বের হয়ে ঘোরাফেরা করাতে হয় তাহলে মন অনেক ফ্রেশ থাকে। খুব সুন্দর সময় কাটালেন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলে। প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু মাঝে মাঝে ঘুরলে অনেক ভালো লাগে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাঝেমধ্যে এদিক-সেদিক ঘুরতে আমারও বেশ ভালো লাগে আপু। তাইতো আমিও প্রকৃতির মাঝে থেকে অনেক অনেক ফটোগ্রাফি করে থাকি, সুযোগ পেলে তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

প্রকৃতির মাঝে ঘুরাঘুরির মুহূর্তগুলো আসলেই অনেক ভালো লাগে।আপনি সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন।ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগছে।আসলেই আমাদের জন্মভূমি যেন সৌন্দর্যে ভরপুর।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপা আমাদের জন্মভূমি সৌন্দর্যে ভরপুর। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38