মসুরি ও খেসারি ডালের মিক্স পিয়াজু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

মসুরি ও খেসারি ডালের মিক্স পিয়াজু রেসিপি

20230812_180813.jpg

20230812_180810.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে যতই ব্যস্ত থাকি না কেনো আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে না আসলে ভালো লাগে না। যাইহোক আজ কয়েক দিন ধরে ভালোই বৃষ্টি নামছে। আর বৃষ্টির ভিতরে প্রায় সবাই ঘরে বসে থাকে। খুব প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হয় না। আর বন্ধুরা বোঝেনিতো ঘরে বসে থাকেলে বারবার এটা ওটা খেতে মন চায় আরকি। আপনাদের চায় কি না আমার জানা নেই তবে আমাদের পরিবারে সবারই খেতে মন চায়।যাইহোক গতকাল মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখন আপনাদের ভাইয়া বলল এখন যদি গরম গরম পিয়াজু হতো তা হলে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগতো।কি আর করা তারতাড়ি করে কিছু মসুরির ও খেসারির ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আধাঘন্টা পরে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিলাম। তারপর শুরু হলো বানানো।সত্যি অনেক মজা হয়েছিল। সত্যি এমন বৃষ্টির দিনে এমন খাবার সবারই অনেক পছন্দ। তবে আমি মসুরি ও খেসারি ডাল দিয়ে আলাদা করে পিয়াজু বানিয়েছি, দুটি এক সাথে এই প্রথম বানালাম অনেক মজা। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন। অনেক মজা লাগবে, বিশেষ করে বৃষ্টির দিনে।যাইহোক তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে দুই ডালের মিক্স পিয়াজু বানিয়েছি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1691901344841.jpg

উপকরণপরিমাণ
মসুর ও খেসারি ডাল১ বাটি করে
রসুনের কোয়া৫ টি
চালের গুঁড়ো১/২ বাটি
হলুদের গুঁড়ো১ চামচ
কাঁচামরিচপরিমাণ মতো
লবনস্বাদ মতো
পিঁয়াজ কুঁচি৫টি
তেলপরিমাণ মতো

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1691918657185.jpg
প্রথমে আমি কিছু মসুর ও খেসারি ডাল নিয়েছি। তারপর দুই ডাল এক সাথে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছু ক্ষণ।

ধাপ-২

20230812_174708.jpg

20230812_174720.jpg
ডাল গুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডারের ভিতর দিয়েছি। তারপর কিছু রসুন কোয়া করে ধুয়ে ব্লেন্ডারের ভিতর দিয়েছি।

ধাপ-৩

20230812_174731.jpg

20230812_174826.jpg
এখন কিছু কাঁচামরিচ বেন্ডারের ভিতরে দিয়েছি।তারপর সামান্য একটি পানি দিয়ে দেব।

ধাপ-৪

20230812_175334.jpg

20230812_175407.jpg
এভাবে কয়েক মিনিট ব্লেন্ডার করে নেব। তারপর একটি বাটিতে ঢেলে নেব।

ধাপ-৫

20230812_175752.jpg

20230812_175817.jpg
এখন ব্লেন্ডার করা ডালের ভিতরে পেঁয়াজ কুচি ও চালের গুড়া দিব।

ধাপ- ৬

20230812_175858.jpg

20230812_175910.jpg
তারপর হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দেব।

ধাপ-৭

20230812_180010.jpg

20230812_180049.jpg
সবকিছু দিয়ে এভাবে মিশিয়ে নেব। তারপর চুলাই একটি কড়ায় বসিয়ে তেল দিয়ে দেব।

ধাপ-৮

20230812_180314.jpg

20230812_180530.jpg
তেল গরম হয়ে আসলে পেঁয়াজু গুলো দিয়ে দি। এখন পিয়াজু গুলো দিয়ে এভাবে এভাবে দু'পাশ ভেজে নেব। এভাবে আমি সবগুলো পিয়াজু ভেজে নেব।

ধাপ শেষ

20230812_180813.jpg
ব্যাস এভাবে আমার তৈরি হয়ে গেল আমার পিয়াজু।এখন গরম গরম পরিবেশন করব । খেতে অনেক মজা হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

মসুর ডাল ও খেসারি ডালের মিক্স পেয়াজু রেসিপিটি অসাধারণ হয়েছে। বিকেল বেলার নাস্তায় পেয়াজু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাকে ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

এই বৃষ্টি ভেজা দিনে দুই রকমের ডালের মিক্স পিয়াজু দেখে ভীষণ ভালো লাগলো। বাসায় বানানো খাবার সব সময়ই আমার খুব পছন্দ। বৃষ্টির দিনে এই পিয়াজু করে খাওয়ার মজাই অন্য রকম। আপনি খুব সুন্দর করে পিয়াজু রেসিপি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন বৃষ্টির দিনে পিঁয়াজু খাওয়ার মজাই আলাদা, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মসুরি ও খেসারি ডালের মিক্স পিয়াজু রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে এরকম রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করে। আপনার রেসিপি ধাপগুলো দেখে খুব সহজে আমরা শিখতে পেরেছি। বিশেষ করে এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বৃষ্টির দিন মানেই ভাজাপোড়া খাওয়ার দিন।বৃষ্টির দিনে একটু ভাজাপোড়া হলে বিকেল টা জমে যায়।মসুরের ডাল ও খেসারির ডাল দিয়ে বানানো পেঁয়াজু গুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু।চায়ের সাথে এরকম পেঁয়াজু হলে আর কিছু লাগবে না।অনেক লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি বলেছেন আপু চায়ের সাথে এমন পিয়াজু হলে আর কিছুই লাগে না, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মসুরি ও খেসারি ডালের মিক্স পিয়াজু তৈরি করার দারুণ একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমার বাড়িতেও মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো তৈরি হয় । আমারও খেতে খুব ভালো লাগে এগুলো।

 3 years ago 

বৃষ্টির দিনে গরম গরম পিঁয়াজু খেতে বেশ ভাল লাগে। আর সাথে এক কাপ চা। জাস্ট অসাধারন। আমিও এভাবে পিঁয়াজু বানাই। চালের গুড়া ব্যবহার করায় পিঁয়াজু বেশ মুচমুচে হয়। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু চালের গুঁড়ো ব্যবহার করলে অনেক মুচমুচে হয়,ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাটাই আলাদা। তবে মসুর ডাল এবং খেসারি ডাল দুটো এক সাথ করে কখনো রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। পেঁয়াজু গুলো দেখে খেতে ইচ্ছে করছে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। সুস্বাদুও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

জি আপু একদিন অবশ্যই তৈরি করবেন অনেক মজা লাগবে,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মসুর এবং খেসারি ডাল মিশ্রণ করে মজাদার পিয়াজু তৈরি করেছেন আপু। যা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে।পিয়াজু খেতে আমি খুব পছন্দ করি। আপনার তৈরি পিয়াজু দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।

 3 years ago 

জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিকেল বেলায় পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। আপনি বেশ মজার করে মসুর ডাল এবং খেসারির ডাল মিক্স করে পেঁয়াজু তৈরি করলেন খেতে ভীষণ ভালো লাগবে। এই ধরনের মচমচে পেঁয়াজুর সাথে যদি কাঁচা মরিচ হয় তাহলে আরো দারুন হয়। আমার মনে হয় দিই ধরনের ডাল মিক্স করার কারণেই অনেক ভালো ছিল খেতে।

 3 years ago 

জি আপু দুই ধরনের ডালের জন্য বেশি স্বাদ হয়েছিল, ধন্যবাদ আপু।

 3 years ago 

মসুরি ও খেসারি দিয়ে আপনি খুবই সুন্দর পিয়াজু তৈরি করেছেন। যেকোনো ভাজাপোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি আবার খুবই পছন্দের একটি খাবার তৈরি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভাইয়া ভাজাপোড়া খেতে আমার মনে হয় সবারই ভালো লাগে। যাইহোক ভাইয়া আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42