ফুল বাগানে ঘোরাঘুরি ও কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

ফুল বাগানে ঘোরাঘুরি ও কিছু ফুলের ফটোগ্রাফি

PhotoCollage_1688896976557.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে। আর সেই ঘুরা যদি হয় ফুল বাগানে তাহলে তো কোন কথায় নেই। আসলে আমরা কয়েক দিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম।আসলে তাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে। আর প্রতিটি ফুল গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যখন ফুল বাগানে ঘুরতে গিয়েছিলাম তখন অনেক ভালো লেগেছিল।সত্যি প্রায় অনেক দিন পরে এভাবে ফুলের রাজ্যে ঘুরার মতো সুযোগ পেলাম। আমার থেকে বাচ্চারা আরো বেশি আনন্দ অনুভব করেছে।তবে সব বাচ্চারা কিন্তু কিছু কিছু ফুল ও ছিড়েছে। যদিও ওনারা আমাদের অনেক ঘনিষ্ঠ আত্মায়ী তাই আর বাচ্চাদের কিছু বলে নি। বললো নেও ফুল কোন সমস্যা নেই। তবে আমি পরে বেশি নিতে দেয়নি।

20230704_155338.jpg

20230704_155330.jpg

20230704_155303.jpg

20230704_155248.jpg

ফুল সৌন্দর্যের প্রতীক ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা সবাই ফুলের সৌন্দর্যে মুগ্ধ। আমরা যে বাড়িতে গিয়েছিলাম আসলে বাড়ির চার পাশে দিয়ে শুধু ফুল দিয়ে ভরা। সত্যি বলতে গ্রাম এলাকায় চার পাশে এতো ফুল অনেক কম দেখা যায়। বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তার মধ্যে রঙ্গন ফুল গুলো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে।আসলে কয়েক ধরনের রঙ্গন ফুল রয়েছে। সাদা, লাল, গোলাপি দেখতে অনেক সুন্দর লেগেছে। আর রঙ্গন ফুল গুলো সারাবছর ফুটতে থাকে। বৃষ্টির জন্য মনে হচ্ছে ফুলের সৌন্দর্য ফিরে এসেছে।

20230704_155321.jpg

20230704_155228.jpg

তারপর আবার দেখতে পেলাম অনেক চেরি ফুল গোলাপি রঙের। আসলে চেরি ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে। বাগানের পাশ দিয়ে এভাবে ফুটে আছে দেখে অনেক ভালো লেগেছিল।আবার ছোট ঝাপসানো গাছের ফুল গুলো দেখতে বেশ ভালো লেগেছে। ওদের গেটের সামনে এই ছোট ফুল গুলো মনে কেড়ে নেই। যদিও ফুলের নাম গুলো আমার জানা নেই কিন্তু দেখতে বেশ কিউট ।

20230704_155219.jpg

20230704_155350.jpg

20230701_095434.jpg

এমন ফুল বাগানে ঘুরতে কার না মন চায়।আসলে অনেক দিন পরে সকাল ফুল দেখলাম। সকাল ফুল গুলো সকালে ফোটে আর সন্ধ্যায় শুকিয়ে যায়। আমরা অনেক সময় ফুল বাগানে ঘুরাঘুরি করেছি ও বেশ কিছু ফটোগ্রাফি করেছি।আমাদের এই বাগান থেকে আসতেই ইচ্ছে করেনি কিন্তু কি আর করা আসতে তো হবেই। আসলে সব কিছু ভালো লেগেছে তবে একটু গরম বেশি হওয়ার জন্য আরো তারাতাড়ি চলে আসলাম। আর এমন বিভিন্ন ধরনের ফুল দেখে সত্যি মন প্রাণ জুড়ে যায়। আশাকরি আপনাদের কাছে আমদের ফুল বাগানে ঘুরা অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। এরকম ফুলের রাজ্যে ঘুরতে আমার কাছেও বেশ ভালো লাগে। আর ফুলের ফটোগ্রাফি করতে ও ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুলবাগান ভ্রমণ করে অনেক সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন।
ফুলের ফটোগ্রাফি গুলা সত্যি অসাধারণ দেখতে।
অনেকগুলো ফুলের সৌন্দর্য উপভোগ করলাম।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া ফুল গুলো সত্যি অনেক সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ফুল বাগানে ঘোরাঘুরি ও ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া ফুলগুলো মুগ্ধ হওয়ার মতো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমারও মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে হারিয়ে গেলাম। যাইহোক বাচ্চাদের বেশি ফুল নিতে দেন নাই ভালো করেছেন। কারণ ফুল গাছে বেশি সুন্দর। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 3 years ago 

জি আপু ফুল গুলো অসাধারণ ছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর ফুল বাগান দেখেই তো মন ভরে গেল। সত্যি কথা বলছেন আপনি ফুলের বাগানে ঘুরতে অনেক ভালো লাগে। একদিকে বিয়ের দাওয়াত খেতে গেলেন এবং বিয়ের দাওয়াত শেষ করে ফুল বাগানে ঘুরতে গেলেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন দুইটা কাজ এক সাথে হয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল ফুল বাগান দেখেই সুন্দর মনে হচ্ছে।

 3 years ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া মুশকিল। কমবেশি সবাই পছন্দ করে। এরকম ফুলের বাগানে ঘুরতে বেশ ভালই লাগে। ফুলের বাগান দেখে মন ভরে গেল। আর বাচ্চারা এরকম ফুলের বাগান দেখলে তো ফুল নিতেই চাইবে। দেখে বুঝা যাচ্ছে ফুলের বাগানে ঘুরতে বেশ ভালই লেগেছে আপনাদের।

 3 years ago 

আপনি তো দেখছি ফুল বাগানে বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছিলেন। আপনার ফুলবাগানে কাটানো মুহূর্তটা এবং ফটোগ্রাফি গুলো দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে ফুলের হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে। এরকম ফুলবাগান গুলো থাকলে বেশ ভালোই লাগে দেখতে। আপনার কাটানো মুহূর্ত এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

বাহ্ বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে চমৎকার সব ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। ফুল আমি বরাবরই ভীষণ পছন্দ করি। বাচ্চাদের কি দোষ বলুন সুন্দর জিনিস দেখলে তারা তো নিতে চাইবেন। যাইহোক ফুলের ছবিগুলো এবং বর্ননা ভালো ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুল বাগানে ঘুরে ঘুরে অনেক রকম ফুলের ফটোগ্রাফি করলেন। সেই সাথে বাগানে ঘুরার দারুন অনুভূতি শেয়ার করেছেন। এমন পরিবেশে থাকলে পারলে আর প্রকৃতি পেলে আর কিছু লাগে না। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61368.35
ETH 1616.94
USDT 1.00
SBD 0.41