এলোমেলো ফটোগ্রাফি পোস্ট ||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

PhotoCollage_1677506322509.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো এলোমেলো ফটোগ্রাফি পোস্ট। সত্যি বলতে আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই তো কোথাও গেলে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না। আসলে শুধু যে পোস্ট লিখবো তার জন্য কিন্তু করি না,আমার অনেক ভালো লাগে। আসলে আমি সব সময় চেষ্টা করি সপ্তাহে একদিন দিন হলেও ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি গতকাল নদীর পাড়ে ঘুরতে গিয়ে ও পাশের বাড়ির চাচার বাগান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

ফটোগ্রাফি -১

20230226_172559.jpg

এই ফুল গুলো হয়তো আমরা যারা গ্রামে থাকি তারা সবাই চিনি।এটি হচ্ছে শিমুল ফুল। এখন অনেক শিমুল ফুল ফোটেছে। আমাদের পাশের বাড়ির শিমুল গাছটাই অনেক ফুল ধরেছে। ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি -২

PhotoCollage_1677499891803.jpg

এই ফুলটি আমরা সবাই হয়তো চিনি না। এই ফুলটি বিনা যত্ননে বেড়ে উঠে।আমি বাচ্চাদের নিয়ে নদীর পাড়ে গিয়ে দেখি এভাবে অনেক ফুল ফোটে আছে। আমার মেয়ে বলে দেখ আম্মু ফুল গুলো কতো সুন্দর। ভালো করে তাকিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর। তাই ফটোগ্রাফি করে নিলাম।

ফটোগ্রাফি -৩

20230226_173150.jpg

এটি হচ্ছে কলাই এর ফুল। আমাদের নদীর পাড়ে অনেক কলাই বোনা হয়েছে। এখন মাত্র ফুল ধরেছে। আরো কিছু দিন সময় লাগবে ফল ধরতে কিন্তু ছোট ছোট ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

ফটোগ্রাফি -৪

PhotoCollage_1677483112092.jpg

এটি হচ্ছে শীতের সবজি বা ফল আমরা যাই বলি না কেনো খেতে অনেক মজা। বিশেষ করে যেকোনো তরকারি দিয়ে খেতে অনেক মজা। আর সালাদ করে খেতে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি -৫

PhotoCollage_1677483057044.jpg

এই বরই গুলো সবাই অনেক পছন্দ করে। আমার মেয়ের অনেক পছন্দ করে, আসলে টক মিষ্টি ওদের অনেক পছন্দ। পাশের বাড়ির এক ভাইয়ার গাছে অনেক বরই ধরেছে।ভাইয়া বরই পেরে বাজারে বিক্রি করে। তাই আমরা বরই কিনতে গিয়ে দেখি অনেক বরই পেরেছে, আমি কিছু বরই কিনে এনেছি।

ফটোগ্রাফি -৬

PhotoCollage_1677483008234.jpg

এই সবজির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আসলে শীতের সময় এ সবজটি আমার কাছে অনেক ভালো লাগে।আমার পাশের বাগানে চাচার অনেক সিম ধরেছে। চাচা যখন তুলে এনেছে তখন আমি কিছু সিম কিনে এনেছি। সিম গুলো দেখতে এতো সুন্দর লাগছে তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি -৭

20230226_172320.jpg

20230226_172253.jpg

আমরা সবাই ঘুরতে অনেক পছন্দ করি। তাই গত কাল বিকেলে বাচ্চাদের নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছি। আমাদের নদীতে ব্রিজ হচ্ছে হয়তো আপনারা অনেকেই জানেন।নদীর মাঝে এভাবে সবাই পাড় হয়ে যাতায়াত করে। তাই আমরাও একটু পাড় হলাম। দেখতে অনেক সুন্দর লাগছে তাই আমি ছবি তুলে নিয়েছি।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনলিংক

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

এমনিতেই আপনি খুবই চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। আমার নিজেরও এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। আপনার ৪ নাম্বার আর ৬ নাম্বার ফটোগ্রাফিটা যদি আরেকটু ক্লিয়ার হবে তাহলে আরো ভালো হতো। এমনিতেই বাকি ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। নদীর ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নদীর পাড়ে ঘুরতে গিয়ে এবং পাশের বাড়ির চাচার বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি । টমেটো গুলোকে দেখতে অনেক সহজে এবং মসৃণ মনে হচ্ছে । শিমুল ফুল ফাল্গুন মাসে বেশি দেখা যায় । বর্তমানে আমাদের এদিকে শিমুল ফুল দেখা যায় না বললেই চলে । বরইগুলো অনেক বড় আকারের দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে । আপনার মত আমার নিজেরও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে । অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনার এলোমেলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে নদীর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

সত্যি বলেছেন আপু নদীর ফটোগ্রাফি আসলে সুন্দর, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি আজ কিছু এলোমেলো কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার সবথেকে বেশি ভাল লেগেছে ফুল এবং টমেটোর ফটোগ্রাফি টা। আপনি খুব সুন্দর করে বর্ণনাও করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের চারপাশে এমন অনেক ফুল আছে যেগুলো অযত্নে গড়ে ওঠে। কিন্তু দেখতে ভালো লাগে। শিমুল ফুল দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়া সাদা রঙের ফুলটি দেখতেও বেশ সুন্দর। বড়ইগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। নদীর পাড়ের ফটোগ্রাফি গুলোও দারুন ছিল।

 3 years ago 

আপু আপনাদের ভালো লাগলে আমার কাছের স্বর্থকতা, ধন্যবাদ আপু।

 3 years ago 

শিমুল ফুলের ছবি গুলো অনেক সুন্দর লাগছে আপু।ছবি গুলো স্পষ্ট হলে বেশি সুন্দর দেখায় যেমন ৪ এবং ৬ নং ফটোগ্রাফি টা একটু অস্পষ্ট।তার পরেও আপনার তোলা বাকি ছবি গুলো অনেক সুন্দর লাগছে। সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবি ভালো লেগেছে।

 3 years ago 

আপনাদের ভালো লাগলে আমার ফটোগ্রাফি করা স্বার্থক,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই ছিলো আপু ৷ অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বিভিন্ন কিছুর ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। আপনি ছবির নীচে বর্ননা তুলে ধরেছেন, তাই আরো বেশি ভাল লেগেছে। শীতের সবজি দেখলে বেশ ভালোই লাগে। বরই আমারও খুব পছন্দ আপনার মেয়ের মত।সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু শীতের সবজি সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38