জেনারেল রাইটিং :সময়ের মূল্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট:
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না মানুষ তার সংক্ষিপ্ত জীবনের মধ্যে বহুতর কর্ম উদযাপন চায়।কিন্তু সময় তা মঞ্চুর করে না।কর্ম উদযাপনের আগেই তার বিদায়ের ডাক এসে পড়ে। সময় চলেই যায় নদীর স্রোতের মতো।
মাঝখানে শুধু একটুখানি চোখ মেলে চাওয়ায় জীবন। জীবনের এই সীমাবদ্ধতার জন্যই সময় এত আদরের, এত মূল্যবান।আর বরার্ট ব্রাউন বলেছেন একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। তাই সময়ের গুরুত্ব সম্পর্কে যথার্থ সচেতন থাকা প্রয়োজন।জীবনের সংক্ষিপ্ত সীমায়তনের মধ্যে যে পরম মূল্যবান সময় আমরা হাতে পাই, সেই দুর্লভ সময় যদি আমরা অবহেলা করি, আলস্যভাবে কাটিয়ে দিই, তাহলে তা হবে সময়ের নিবোর্ধ অপচয় মাত্র। আর এই সময়ের অপচয় আমাদের জীবনে একদিন মর্মান্তিক দুঃখ নিয়ে আসবে।
সময়ের মূল্যবোধ হলো, যে সময়ের যে কাজ, তা সেই সময়ে সম্পাদন করা। যে তা করে না, যে করে সময়ের অমর্যাদা এবং পরাজয়ই হয় তার জীবনের চরম পরিণতি। যে কৃষক সময় মতো জমিতে ফসল বপন করে না, সে কিন্তু ঠিক ভালো ফসলের আশা করতে পারে না।মানবজীবনে ও সেই একই কথা। জীবনে যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন অলস্য ভাবে কাটালে শেষ বয়সে তার দুঃখই পেতে হয়। আসলে মানুষের টাকা পয়সা ইত্যাদি হারিয়ে গেলে পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়ের গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সময়ের মূল্যবোধের অভাবের পিছনে আছে মানুষের আলস্য, উদাসীনতা একই অদৃশ্য সময়ের নিঃশব্দ অনন্ত যাত্রা। আসলে সময়কে চোখে দেখা যায় না, ছোয়া যায় না, তাই মানুষ মনে করে সময় স্হির থাকে।কিন্তু সময় সেই অলস কর্মবিমুখদের আলস্য ও কর্মবিমুখীদের রক্ষা করে না।শৈশবের কর্মজীবনে প্রবেশের তোরণদ্বার। এই সময়ই জীবনের প্রস্তুতি কাল।এই সময়ই জীবনের প্রস্তুতির কাল ভবিষ্যতে কর্মজীবনের সব দায়িত্বভার বহনের যোগ্যতা এই সময়েই অর্জন করতে হয়। সময়ানুবর্তিতা জীবনে সাফল্যলাভের চাবিকাঠি একং সময়ানুবর্তিতার মাধ্যমে কল্যাণপূত কর্মেই জীবনের চরম সার্থকতা।সময়ের অবচয় একটা বড় অপরাধ। আর যারা সময় নষ্ট করে তারা জীবনে উন্নতি লাভ করতে পারেনা। তাই প্রত্যেককো সময়ের মূল্য সম্বন্ধে সচেতন হওয়া এবং তার সদ্ব্যবহার করা উচিত। তবেই জাতি পাবে গতি,দেশ হবে সমৃদ্ধ, জীবন হবে আনন্দময়।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| বিষয় | "সময়ের মূল্য" |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আপু খুব সুন্দর বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সময়ের মূল্য দিতে পারে সেই জীবনে উন্নতি করতে পারে। যে সময় আমাদের জীবন থেকে চলে যায় তা আর কখনোও ফিরে আসেনা। তারজন্য সময়ের কাজ সময়ে করা ভালো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রশংসনীয় মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি খুব সুন্দর একটা জেনারেল রাইটিং পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আসলে মানুষের মুখে মুখে এই কথাটি সব সময় থাকে "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না"। আর আমরা কেউই সময়ের মূল্য দিতে জানি না। সময়ের কাজ সময়ে করাটাই ভালো। আজকের কাজ কালকে করব বলে সেই জিনিসটা ফেলে রাখা একেবারেই উচিত না আমার মনে হয়। সময়কে গুরুত্ব দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার মনে হয়। আমাদের কাছ থেকে যে সময়টা চলে যায় সেই সময়টা আমাদের জীবনে আর কখনো ফিরে পাওয়া যাবে না। যাইহোক ভালোই লিখেছেন সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু খুবই সুন্দর একটি জেনারেল পোস্ট লিখে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে এবং পড়ে খুবই ভালো লাগলো। আমাদের সবাইকে সময়ের মূল্য দিতে শিখতে হবে তাহলে জীবনের সফল হওয়া যাবে। সুন্দর একটি জেনারেল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সত্যি ভাইয়া আমাদের সবারই সময়ের মূল্য দিতে হবে, তাহলেই জীবনে উন্নতি লাভ করা যাবে। ধন্যবাদ আপনাকে।
সময়ের মূল্য দেয়া খুব গুরুত্বপূর্ণ। যারাই সময়ের মূল্য দিয়েছে তারাই সফলকাম হয়েছে।সময়ের কাজ আমাদের সময়েই করা জরুরী।তবেই জাতি,দেশ সমৃদ্ধি লাভ করবে।ধন্যবাদ আপু।
আপনাকে অনেক ধন্যবাদ আপু
আমাদের জীবনে সময় এমন একটা জিনিস যার মূল্য সবাই দিতে পারে না। সময় আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার মনে হয় আমাদের সবার উচিত সময়ের মূল্য দেওয়া। তাহলেই তো সবাই জীবনে উন্নতি করতে পারবে। আপনি সময়ের গুরুত্ব নিয়ে খুবই সুন্দর একটা জেনারেল রাইটিং পোস্ট লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি জেনারেল পোস্ট লিখেছেন আপনি। আজ আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে সময় কারো জন্য অপেক্ষা করে না। যে সময়ের যথার্থ মূল্য দিতে পারবে সে জীবনে সফলতা অর্জন করবে। জীবন থেকে টাকা পয়সা বা সম্পদ হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যায়। কিন্তু সময় একবার চলে গেলে তা কখনো ফিরিয়ে পাওয়া সম্ভব নয়। তাই আমি মনে করি যে সময়ের কাজ সময়ে করা ভালো। আমাদের সকলের উচিত সময়ের মূল্য দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি আপু আমাদের সকলের উচিত সময়ের মূল্য দেওয়া, ধন্যবাদ আপু।