||এলোমেলো কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



IMG_20231202_132206_212@643952152-01.jpeg

প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো।আমি আপনাদের সাথে খুব কম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। কারণ আমি তেমন একটা বাইরে যায় না। আর বাইরে বের হলেও ফটোগ্রাফি করতে মনে থাকে না এবং ভালোও লাগে না। আসলে ফটোগ্রাফি করার অভ্যাসটা আমার খুব কমই আছে। তাই তেমনভাবে ফটোগ্রাফি পোস্ট করা হয়ে ওঠে না।কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। বেশ অনেকদিন আগেই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তাই আজ অনেকদিন পর আপনাদের সাথে আরো একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে আসলাম। আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না। তারপরও নিজের ভালোলাগা থেকে সামান্য কয়েকটি ফটোগ্রাফি নিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছি। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।



আলোকচিত্র -১

IMG_20231202_132128_739@-1360758367-01.jpeg

IMG_20231202_132230_710@-1845059406-01.jpeg

লোকেশন : ঢাকা

এটা হল একটি প্রজাপতির ফটোগ্রাফি। আমি বিভিন্ন রকম ডিজাইনের প্রজাপতি দেখেছি। এই প্রজাপতির ওপরেও কত সুন্দর করে নকশা করা। মহান সৃষ্টিকর্তার কত সুন্দর সৃষ্টি। আমি সেদিন আমাদের বাসার জানালায় এই প্রজাপতিটি দেখেছিলাম। দেখে খুব ভালো লেগেছিল জন্য প্রজাপতিটি আমার ফোনে ক্যাপচার করে রেখেছিলাম।



আলোকচিত্র -২

IMG_20231210_205035.jpg

লোকেশন : কুষ্টিয়া

এই ছবিটা নদীর তীর থেকে তোলা। নদীর তীরে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। সেই সাথে আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশ।



আলোকচিত্র -৩

IMG_20231210_205023.jpg

লোকেশন : যশোর

এটি পুঁইশাক পাতার ফটোগ্রাফি । এই পুঁইশাক গাছটি আমার আম্মু নিজ হাতে লাগিয়েছে। বৃষ্টি হওয়ার পর পুঁইশাকের সবুজ পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সেই মুহূর্তেই এই ছবিটি ক্যাপচার করা হয়েছিল।



আলোকচিত্র -৪

IMG_20231210_204904.jpg

লোকেশন : ঢাকা

বৃষ্টি ভেজা ব্যস্ত নগরী ঢাকার শহর।বৃষ্টি ভেজা সেদিনের ঢাকার শহরটা অনেক সুন্দর ছিল।আকাশটা মেঘের জন্য অন্ধকার হয়েছিল।বৃষ্টির দিনে এভাবে বাইরে বের হয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করতে খুবই ভালো লাগে।



এই ছিল আমার আজকের সামান্য কিছু ফটোগ্রাফি দিয়ে সাজানো একটি সিম্পল পোস্ট । আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না । কোন ভুল করে থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।



আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

কোথাও ঘুরতে গেলে সেই সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করতে পারা যায়। আসলে বাইরে না গেলে ফটোগ্রাফি করা যায় না। যাইহোক, অনেকদিন পর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন। প্রজাপতির ফটোগ্রাফিটি খুবই সুন্দর ছিল প্রজাপতি দেখতে অনেক কিউট। তাছাড়া নদীর তীরে দৃশ্যটি অসাধারণ এই জায়গাটি আমার খুবই পছন্দের। ভালো লাগলো বৃষ্টি ময় শহরের দৃশ্য দেখে‌।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি তাই,, প্রজাপতিটি দেখতে খুবই কিউট ছিল।

 3 years ago 

কীটপতঙ্গের ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। প্রজাপতির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গতকাল আমি এই প্রজাপতির ভিডিওগ্রাফি শেয়ার করেছি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রজাপতির ভিডিওগ্রাফিটি আমি দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল আমার কাছে। ধন্যবাদ ভাইয়া,, আমার ফটোগ্রাফি পোস্ট দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে আমারো ভীষণ ভালো লাগে। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে নদীর তীরের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। ঠিক বলেছেন আপু আপনি এটি আসলেই দেখতে ভিন্ন ডিজাইনের প্রজাপতি মনে হচ্ছে। তবে প্রজাপতির ফটোগ্রাফিটি অসাধারণ ভাবে আপনি ক্যামেরায় বন্দি করেছিলেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রজাপ্রতিটি স্থির থাকায় খুব সহজেই আমি সুন্দর ফটোগ্রাফিটি করতে পেরেছিলাম।।।

 3 years ago 

কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না ।চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে প্রজাপতির ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু,, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।৷।

 3 years ago 

অসাধারণ ছিল প্রজাপতির ছবি প্রজাপতি ডিজাইনগুলো দুর্দান্ত ছিলাম, এছাড়াও কুষ্টিয়ার নদীর পাড় কিংবা ঢাকা শহরের তীব্র যান্ত্রিক জ্যাম প্রত্যেকটা ছবির কালার এবং টাইমিং খুব অসাধারণ পারফেক্ট ছিল।

 3 years ago 

মূল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ্ চমৎকার তো আপু। বৃষ্টি, প্রজাপতি সবগুলো কিন্তু আমার বেশ প্রিয়। আপনি দারুন সুন্দর করে অনেকগুলো ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক দারুন ছিল। আমার কিন্তু বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করে সর্বদা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।

 3 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে প্রজাপতি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। প্রজাপতির ফটোগ্রাফি করতে বেশ ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। কারণ প্রজাপতি কোথায় স্থির হয়ে বসে থাকে না‌। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এই প্রজাপ্রতিটি এক জায়গায় স্থির ছিল, তাই আমি খুব সহজেই প্রজাপতিটির ফটোগ্রাফি করতে পেরেছিলাম।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে না বলেই হয়তো আমরা আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতে পাই না। কিন্তু কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না। আমি তো দেখছি আপনার ফটোগ্রাফি খুবই চমৎকার হয়। আজকের প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রজাপতির মতো পতঙ্গের কত সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমি তুলতে গেলে তো উড়ে যেতো। এছাড়া বৃষ্টি ভেজা শহর, পুঁইশাক আর নদীর ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রজাপতিটি এক জায়গায় বসে ছিল আপু, তাই আমি খুব সহজেই ছবিটি তুলতে পেরেছিলাম।

 3 years ago 

আরে আপনিও তো চমৎকার ফটোগ্রাফি করতে পারেন। তবে এই ফটোগ্রাফি পর্বে প্রজাপতির দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলেই সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা মুগ্ধকর সেটা বলে শেষ করা যাবে না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যিই তাই সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর। যা প্রশংসা করে শেষ করা যাবেনা ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38