রং তুলির ছোঁয়ায় সুন্দর একটি রাতের পেইন্টিং।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ।
প্রতিদিনের মতো আজ আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি পেইন্টিং শেয়ার করব। পেইন্টিং করতে ভালই লাগে কিন্তু অনেক সময় লাগে জন্য বেশি একটা করা হয় না।অবশেষে সকল অলসতা কাটিয়ে এই পেইন্টিংটা আমি করেছি। তাই ভাবলাম আজ এটা আপনাদের সাথে শেয়ার করি। এই পেইন্টিংটা আমার রাতে করা হয়েছিল। রাতে পেইন্টিং করলে ছবি তুলতে খুবই ঝামেলা হয়।রুমের লাইটের ফোকাসে ছবিগুলো খুব একটা ভালো আসে না। আজকের এই পেইন্টিং এর প্রত্যেকটি ধাপের ছবি খুব কষ্ট করে তোলা হয়েছে। যাইহোক,চলুন কিভাবে আমি এই সুন্দর পেইন্টিংটি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি।
• আর্ট পেপার
• এক্রেলিক রং
• রং তুলি
পেইন্টিংটি করার জন্য কাগজটি সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি।কাগজটির উপর এখন কালো এবং নীল রং দিয়ে পেইন্টিংটি করেছি।
এখন নিচের অংশে হলুদ এবং মাঝের অংশে গোলাপি রঙ দিয়ে পেইন্টিংটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি।
আমি একটি ব্রাশের এর সাহায্যে পুরো পেইন্টিং এর উপর সাদা রং গুলো ছিটিয়ে দিয়েছি।এর ফলে মনে হচ্ছে রাতের আকাশে তারা গুলো খেলা করছে। যেহেতু আমি রাতের পেইন্টিং করছি তাই ছোট কিউট একটি চাঁদ আঁকিয়ে নিবো।
পেইন্টিং এর একদম নিচের অংশে দুটো নারিকেল গাছ আঁকিয়ে নিব। এতে পেইন্টিং এর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে।
খুব সহজেই আমার পেইন্টিংটি করা শেষ হয়ে গেল। এখন আর্টের ভিতর আমার একটি সিগনেচার করে নিব।
আমার আজকের পেইন্টিং টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে মন্তব্যে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোন নতুন পোস্ট নিয়ে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেকদিন ধরে জলরঙের কাজ করি না এবং আপনার পোস্টটি দেখে আমার আগ্রহ আরো বেড়ে গেল আমি খুব শীঘ্রই হাজির হবো।রং তুলির মাধ্যমে অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় কিন্তু ধৈর্য লাগে। আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবেন এবং আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যটি করার জন্য।।।
আপু আপনি রং তুলি দিয়ে মনে হচ্ছে চমৎকার একটি জোছনা রাতের পেইন্টিং ফুটিয়ে তুলেছেন। রং তুলির ছোঁয়ায় সুন্দর পেইন্টিংটি দেখতে অসাধারন লাগতেছে। আকাশের কালার কম্বিনেশন নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু। সুন্দর পোস্ট গুলো উপহার দেওয়ার জন্য।
প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনেক উৎসাহ পাই ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপু রং তুলি দিয়ে সুন্দর একটা রাতের পেইন্টিং তৈরি করছেন। আপনার আর্ট গুলো আমাকে খুবই ভালো লাগে। রাতের এই সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম। রাতের মধ্যে ছবি তুললেও ছবি গুলো দারুণ ভাবে তুলছেন।আর্টের প্রতিটা ধাপ দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে।চমৎকার একটি রাতের পেইন্টিং করেছেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। রাতের দৃশ্যটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার পেইন্টিং গুলো আপনার কাছে খুব ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। শুভকামনা আপনার জন্য।
আর্ট করার পাশাপাশি প্রত্যেক স্টেপের ফটো তোলা এটা খুব ঝামেলার কাজ! আর্টের মনোযোগ নষ্ট হয়ে যায়। যাক, আপনার পেইন্টিংটি দারুণ হয়েছে আপু 👌। রাতের আকাশে তারার মেলা, দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।
ঠিক বলেছেন ভাইয়া।কিন্তু কিছুই করার নাই। এটাই তো আমাদের কাজ।
জল রং দিয়ে এভাবে পেইন্টিং করলে সেগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে আজকে জল রং ব্যবহার করে রাতের দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার এই পেইন্টিং-এর দিকে।
জল রং দিয়ে মনোযোগ দিয়ে কোন পেইন্টিং করলে অনেক সুন্দর দেখায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার রাতের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে ।আমিও রাতের বেলায় আর্ট করতে বসি ।তবে আলো কম হলেও রাতের বেলা আর্ট করতেই বেশি ভালো লাগে। আপনার আজকের রাতের দৃশ্যটিও চমৎকার ছিল ।প্রতিটি ধাপের উপস্থাপন দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
আপনার মতো আমারও রাতের বেলায় আর্ট করতে বেশি ভালো লাগে আপু।
আপনি তো বেশ সুন্দর পেইন্টিং করেন আপু। রাতের দৃশ্যের পেইন্টিং টা চমৎকার করেছেন। একেবারে মনমুগ্ধকর। রাতের আকাশ সত্যি চমৎকার লাগে। এক অপরুপ সোভা ছড়ায়। আপনার পেইন্টিং এ সেই ব্যাপার টা ছিল। পাশাপাশি আপনার উপস্থাপনা টাও ভালো ছিল। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে এটা শেয়ার করে নেওয়ার জন্য।
এমন সুন্দর সুন্দর কমেন্ট দেখে অনেক উৎসাহ পাই ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে।
দিনে দিনে আপনার পোস্ট গুলো কিন্তু দারুন কোয়ালিটি সম্পন্ন হয়ে যাচেছ। আর আজ তো মনে হয় ফাটিয়ে দিলেন। দারুন একটি পেইন্টিং করেছেন। আপনার কালার ফুল পেইন্টিং দেখে আমি কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম। ভাবছি আমি কবে পারবো আপনাদের মত এত সুন্দর কালার ফুল পেইন্ট করতে। ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করার জন্য।
আপু,,, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
বেশ সুন্দর হয়েছে আপনার রাতের পেইন্টিংটি। আমার পছন্দের কাজের মধ্যে একটি আর্ট করা । কিন্তু সময় নিয়ে বসতে হয় বলে তেমন করা হয় না। তবে আপনি বেশ সুন্দরভাবে আর্ট করার ধাপ গুলো বর্ননা করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
জ্বী আপু,, ঠিক বলেছেন। এ ধরনের আর্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন। সেজন্য সব সময় বসা হয়ে ওঠে না আর্ট করতে।