পেপার কাটিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ।

আমার আজকের পোস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেপার কাটিং ডিজাইন। পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে আমার খুব ভালো লাগে। পেপার কাটিংগুলো ধৈর্য, সময় এবং সাবধানে করলে অনেক সুন্দর ডিজাইন তৈরি হয়। যা দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আজ আমি আপনাদের সাথে যে পেপার কাটিংটি শেয়ার করব এটি খুব সিম্পল এবং অনেক সুন্দর। আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন আজ আমি পেপার কাটিং করে কিভাবে ডিজাইন তৈরি করেছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20231010_111635_564-01.jpeg

প্রয়োজনীয় উপকরণসমূহ :

• একটি পেপার
• কেঁচি
• কলম

IMG_20231010_105405_686.jpg

স্টেপ-১

প্রথমে A4 সাইজের একটি পেপার কোনাকুনি ভাঁজ করে নিয়ে বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কেটে নিয়েছি।

IMG_20231010_105606_815.jpgIMG_20231010_105722_745.jpg
স্টেপ-২

এখন এই কোনাকুনি কাগজটি নিচে ছবির মতো করে আবারও ভাঁজ দিবো।

IMG_20231010_105833_124~2.jpgIMG_20231010_110038_263~2.jpg
স্টেপ-৩

একইভাবে উল্টা সাইডে আরো একটি ভাঁজ দিব।

IMG_20231010_110307_226.jpg

স্টেপ-৪

এখন এই কাগজটি মাঝ বরাবর আবারও ভাঁজ করব।

IMG_20231010_110409_465.jpg

স্টেপ-৫

এখন কাগজটি সমান করে কেঁচির সাহায্যে কেটে নিয়েছি।

IMG_20231010_110510_801~2.jpg

স্টেপ-৬

এবার কলম দিয়ে আমি কাগজটির উপর একটি ডিজাইন এঁকেছি এবং যেটুকু আমি কেটে ফেলে দেবো সেটার উপর অনেকগুলো মার্ক করে নিয়েছি।

IMG_20231010_110840_677.jpgIMG_20231010_110949_752.jpg
স্টেপ-৭

কেঁচির সাহায্যে বাদ দেয়া অংশটুকু কেটে দিবো।

IMG_20231010_111142_266.jpg

স্টেপ-৮

এখন কাগজটির ভাঁজ খুলে দিলে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে।

IMG_20231010_111707_630~2-01.jpeg

IMG_20231010_111649_284-01.jpeg

এ ধরনের পেপার কাটিং করতে সুন্দরভাবে ভাঁজ দেওয়া এবং কাটিং করাটাই মেইন কাজ। এই দুইটা ঠিকভাবে করলে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে। আমার আজকের পেপার কাটিং ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোন নতুন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে এই পেপার কাটিং গুলো খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করে ফেলা যায় । তারপরে দেখতেও বেশ আকর্ষণীয় দেখায়। শুধু কাঁটার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলেই হয়। দেখে ভালো লাগলো আপু ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী আপু, পেপার কাটিং গুলো খুব সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে।

 3 years ago 

রঙিন কাগজ কেটে খুবই চমৎকার একটা নকশা তৈরি করে আজকে আপনি আমাকে শেয়ার করেছেন। ধরনের নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো তৈরি করতে কম সময় লাগলেও দেখতে অনেক সুন্দর লাগে।

 3 years ago 

আপনি অনেক ধৈর্য, সময় এবং দক্ষতার সাথে এই কাজটা করেছেন যা দেখে বুঝতে পারছি। পেপার কাটিং ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। এই কাগজগুলো কাটার সময় অনেক সাবধানে কাটা লাগে। কারণ কাটার সময় যদি একটু এলোমেলো হয়ে যায়, তাহলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার কাজ আমি সব সময় অনেক পছন্দ করি। তেমনি এটিও অনেক ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

আমার কাজগুলো আপনি পছন্দ করেন জেনে খুব খুশি হলাম আপু। এভাবে পাশে থাকবেন।

 3 years ago 

খুবই সুন্দর করে একটা কাগজ কেটেছেন এবং পেপার কাটিং তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। কাগজটা অনেক সুন্দর করে কাটার কারণে ডিজাইনটা বেশ দারুন লাগছে। আপনি এই ডিজাইনটা তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কাজ শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।।।।

 3 years ago 

অনেক সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন করেছেন। এরকম ডিজাইন গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনারটাও অনেক ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

বেশ চমৎকারভাবে আপনি আজকে আমাদের মাঝে কাগজ কেটে নকশা তৈরি করে দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই পেপার কাটিং। আমি এই জাতীয় পেপার কাটিং গুলো খুবই পছন্দ করে থাকি। দারুন হয়েছে আপনার এই কাটিং এর কাজ।

 3 years ago 

আমার পেপার কাটিং টি আপনার কাছে ভালো লাগছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করছেন। কাগজের ডিজাইনগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। ডিজাইনগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এত সুন্দর একটি ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ডিজাইনগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়।

জ্বী আপু, একদম ঠিক। ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য।

 3 years ago 

পেপার কাটিং ডিজাইন টা অসম্ভব সুন্দর হয়েছে। আপনি অনেক সময় নিয়ে এবং ধৈর্য সহকারে তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাকে দিয়ে দিবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আচ্ছা,, পাঠিয়ে দিবো 😅

 3 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো খুব সিম্পল খুব সহজেই তৈরি করা যায়। অবশ্য সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার তৈরি কি যে নকশার ডিজাইনটি অসাধারণ হয়েছে।

 3 years ago 

বাহ আপু খুব চমৎকার একটি নকশা বানিয়েছেন রঙিন কাগজ কেটে। এ ধরনের নকশা বানানোর ক্ষেত্রে কাটিংয়ের প্রতি অনেক বেশি নজর রাখতে হয়। কারণ কাটিং ভুল হলে পুরো কাগজটাই বৃথা যায় আবার বানাতে হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

এ ধরনের নকশা বানানোর ক্ষেত্রে কাটিংয়ের প্রতি অনেক বেশি নজর রাখতে হয়।

ঠিকই বলেছেন ভাইয়া,,, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38