||সিম্পল কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



IMG_20231216_164319_425@-1981372323-01.jpeg

প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আমি এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করব। যদিও তেমন একটা বাইরে বের হই না তাই খুব ভালো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তারপরও আশেপাশে যেগুলা দেখি সেগুলোরই কিছু ফটোগ্রাফি করে রাখি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আস্তে আস্তে চেষ্টা করবো ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য।আজ আমি আপনাদের সাথে সিম্পল কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করব। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।



আলোকচিত্র-১

IMG_20231216_164437_995@-213486600-01.jpeg

IMG_20231216_164442_627@1471236856-01.jpeg

এটা হল পেঁপে গাছ। পেঁপে গাছ যখন বড় হয় তখন দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। পেঁপে গাছে যখন প্রচুর পরিমাণে পেঁপে ধরে তখন পেঁপে গাছের সৌন্দর্য বহু অংশে বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক পরিমাণে পেঁপে ধরেছে। যার ফলে পেঁপে গাছটি দেখতে অনেক সুন্দর লাগছে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য পেঁপে গাছটির ছবি আমি আমার ফোনে ক্যাপচার করেছিলাম।


আলোকচিত্র-২

IMG_20231217_161700_628~2@-1934431180-01.jpeg

এটি হলো একটি প্রজাপতি।কয়েকদিন আগে আমি আরো একটি প্রজাপতির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটি অন্যরকম ছিল। এটা তার ব্যতিক্রম। বিভিন্ন ধরনের প্রজাপতি আমরা দেখতে পায়। এক একটা প্রজাপতির সৌন্দর্য একেক রকম। প্রজাপতিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ফোনে একটি ছবি ক্যাপচার করে নিয়েছিলাম।


আলোকচিত্র-৩

IMG_20231216_164340_868@183610036-01.jpeg

বর্তমানে আমি গ্রামে আমার আম্মুদের বাড়িতে আছি। বিকালে মাঝে মাঝে হাঁটতে বের হই। যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন এই ছবিটি আমি ক্যাপচার করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল এই ছবিটি তুলতে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন ।


আলোকচিত্র-৪

IMG_20231216_164233_323@787993489-01.jpeg

বিভিন্ন প্রকারের গাছ সহ বিশাল আকাশের ছবি তুলতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝেই আমি এমন ছবিগুলো তুলে থাকি। আর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করি।


আলোকচিত্র-৫

IMG_20231214_162334_630@634860214-01.jpeg

IMG_20231214_162405_762@-1404766917-01.jpeg

এটা হল আমাদের বাড়িতে লাগানো আপেল কুল গাছ। গাছটি আমার আব্বু লাগিয়েছে। আমাদের বাড়িতে অনেক প্রজাতির বরই গাছ লাগিয়েছে আমার আব্বু। এটা তার মধ্য থেকে একটি।বরই গাছগুলোতে প্রচুর পরিমাণে বরই ধরেছে। যখন এই কুল বরই গুলো বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর খেতে তো অনেক মজা লাগবে।



এই ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আজকের পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



পোস্টফটোগ্রাফি@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনযশোরবাংলাদেশ
আজ:শুক্রবার২২-১২-২৩
আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করবেন জেনে ভালো লাগলো।ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে সূর্য ডোবার ফটোগ্রাফি এবং বরইয়ের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সূর্য ডোবার ফটোগ্রাফি এবং বরইয়ের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু।

 3 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। সত্যিই অসাধারণ ,বিশেষ করে বিকেলের সূর্যের ছবিটি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিকেলের সূর্যের ছবিটি তুলতে আমার খুব ভালো লেগেছিলো। অনেক ধন্যবাদ আপু, মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি সিম্পল কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করলেও, ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। বলতে গেলে সিম্পলের উপর গর্জিয়াস ফটোগ্রাফি ছিল। যেহেতু এখন গ্রামে রয়েছেন তাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমি তো বেশিরভাগ সময় আমাদের ঘর থেকে বের হয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করি। কারণ আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপনি‌। আর আমার তো বড়ই এর ফটোগ্রাফি দেখে বড়ই খেতে ইচ্ছে করতেছে।

 3 years ago 

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলা করতে যেমন ভালো লাগে, দেখতেও অসাধারণ লাগে আপু। সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আপনার কাছে সিম্পল মনে হলেও আমার কাছে অসাধারণ লাগলো। বিশেষ করে বড় পেঁপে গাছের ফটোগ্রাফি দেখে অবাক হয়ে গেলাম। আপনি এমনি তেও সব সময় সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। তাছাড়া সূর্যের ছবিটিও বেশ চমৎকার দেখাচ্ছে। আবার প্রতিটি ছবি মনে নাও অনেক সুন্দরভাবে আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করলেন।

 3 years ago 

চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।বিশেষ করে আপেল কুলের ফটোগ্রাফিগুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার
করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।।

 3 years ago 

আপনি কিন্তু দুর্দান্ত ফটোগ্রাফি করেন ভাইয়া এর মত এবং প্রথমেই সূর্যাস্তর ফটোগ্রাফিটা আমাকে মুগ্ধ করলো এবং পেঁপে গাছটি অনেকদিন পর দেখলাম। অনেক পেঁপে দেখতে পারতেছি ও প্রজাপতির ফটোগ্রাফিটা মুগ্ধ করলো। দারুন ছিল প্রজাপতির ফটোগ্রাফি ও বর্ণনা প্রকৃতির ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আপনার জন্য শুভেচ্ছা রইলো

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম । ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দেখে খুবি ভাল লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago (edited)

কে, কে বলেছে আপনি ভালো ফটোগ্রাফি শেয়ার করতে পারেন না? আমি তো দেখি আপনি বেশ ভালো ভালো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেন। আজকের প্রকৃতির ফটোগ্রাফিটি তো দারুন ছিল। বিশেষ করে গাছের বড়ই ‍গুলো। আমার না খুব বড়ই খেতে মন চাইছে ভাবী। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু বরই গুলো বড় হলে আপনাকে দাওয়াত দিবো।

 3 years ago 

আপনি কিন্তু ভালোই ফটোগ্রাফি করেছেন আপু! গ্রামে তো অনেক রকমের ফটোগ্রাফি করা যায়। আশা করি এখন থেকে ফটোগ্রাফি দেখতে পাবো। যাক সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল 🌼

 3 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করবো, আর আপনাদের সাথে শেয়ার করবো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এক কথায় জাস্ট অসাধারন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। পেঁপে গাছ, প্রজাপতি, সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি, গাছসহ আকাশ এবং বরই এর ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি যত দেখছিলাম আমার কাছে ততই ভালো লাগছিল। বরইগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি বড় হয়েছে। খাওয়ার সময় হলে অবশ্যই আমাদের জন্য পাঠিয়ে দিবেন।

 3 years ago 

বরই গুলো খাওয়ার উপযোগী হয় নাই এখনো। এই বরই গুলো অনেক বড় হয়। খাওয়ার উপযোগী হলে আপনাকে দাওয়াত দিবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39