বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি পোস্ট। ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে। তাই তো মানুষ শখ করে বিভিন্ন রকম ফুলের সমাহারে বাগান তৈরি করে থাকে। বিভিন্ন রকম ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। এই ফুলগাছ গুলো আমার একটা কাজিন নিয়ে এসেছে নার্সারি থেকে কিনে । তার অনেক শখ ফুলবাগান করার। তাই সে প্রায়ই অল্প কিছু সংখ্যক করে ফুল গাছ কিনে নিয়ে আসে। প্রত্যেকটা ফুলগাছই অনেক সুন্দর লাগছিলো। সেই ফুলগুলো নিয়েই আমার আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে আজকের ফটোগ্রাফি পোস্টটি খুবই ভালো লাগবে।



আলোকচিত্র-১

IMG_20240213_170941_745@689333055-01.jpeg

এই ফুলটি দেখতে খুবই কিউট। এই ফুলের নামটি আমার জানা ছিল না। গুগল থেকে জানতে পারলাম এই ফুলকে নাকি চায়না পিঙ্ক বলা হয়। ফুলগুলো গাড়ো গোলাপি রংয়ের এবং চারপাশে সাদা রঙের হওয়ার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে।



আলোকচিত্র-২

IMG_20240213_171118_562@1410866297-01.jpeg

এই ফুলের নাম টি ও আমার জানা নাই। সম্ভবত উপরের ফুল এবং এই ফুলটি একই জাতের। উপরে গোলাপী ফুলটি দেখতে যেমন ভালো লাগছে এই সাদাটা দেখতেও কিন্তু কোনো অংশে কম নয়। আসলে ফুল গাছের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয়।



আলোকচিত্র-৩

IMG_20240213_171232_617@-2070311651-01.jpeg

এই ফুলের নামটিও সঠিকভাবে আমার জানা নাই। ফুলগুলো দেখতে হলুদ রঙের। ফুলসহ গাছটি দেখতে খুবই সুন্দর লাগছিল। এ ধরনের ফুল গুলো বাগানের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দেয়।



আলোকচিত্র-৪

IMG_20240213_171312_063@-69871823-01.jpeg

এই ফুলটির সৌন্দর্য্য ও কোন অংশে কম নয়। গাড় গোলাপি রঙের চমৎকার এই ফুল দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এই ধরনের ফুল গুলো ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় লাগিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য অনেক গুনে বৃদ্ধি পায়।



আলোকচিত্র-৫

IMG-20231227-WA0006-01-01.jpeg

এটাকে বলে কাটা মুকুট ফুলের গাছ। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। লাল রঙের উপর হলুদ ছোপ ছোপ দাগ থাকে এই কাটা মুকুট ফুলে ।



এই ছিল আমার আজকের ফুলের ফটোগ্রাফি পোস্ট। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


পোস্টফটোগ্রাফি@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনযশোরবাংলাদেশ
আজ:বুধবার১৪-০২-২৪


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

খুব সুন্দর ভিন্ন রকম কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে এক নং ফটোগ্রাফি ও দুই নং ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ফুলের ফটোগ্রাফি গুলা ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ 🧡

 2 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন তো। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে সব থেকে ভালো লেগেছে শেষের ফটোগ্রাফি টা। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম।

আমি তো নিজেই এই ফুলগুলোর সিওর নাম জানি না।

 2 years ago 

আপু আপনার উপরের ফুলের নামটি হচ্ছে ডায়াস্হাস ফুল।আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু এমন ফুল গুলো দেখলে বাগান করার শখ সবারই জাগে। আপনি প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার উপরের ফুলের নামটি হচ্ছে ডায়াস্হাস ফুল।

হতে পারে আপু। আমি সিউর জানি না এই ফুলগুলোর নাম। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সত্যি বলতে আমি নিজেও ফুল ভীষণ ভালোবাসি। চায়না পিঙ্ক এই ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল সম্পর্কে এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দেখে তো একদম বাস্তব ফু্লের মতো মনে হচ্ছে আপু। নার্সিরিতে গেলে এমন ফুল চোখে পরে। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন 🌼

 2 years ago 

এগুলা বাস্তব ফুলেরই ফটোগ্রাফি ভাইয়া।

 2 years ago 

এত সুন্দর করে আপনি ভিন্ন ভিন্ন রকমের বেশ কয়েকটা ফুলের ফটোগ্রাফি করেছেন যে, সবগুলো ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। ১,২ এবং ৪ নাম্বারে যে ফুল রয়েছে এই ফুল গুলোর নাম হচ্ছে ডায়ান্থাস। আর ৩ নাম্বারে থাকা হলুদ এই সুন্দর ফুলটার নাম হচ্ছে জিনিয়া। আপনি অনেক সুন্দর করে সুন্দর সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। আপনার ফটোগ্রাফির প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

আপনার কমেন্টের মাধ্যমে ফুলগুলোর নাম জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39