সুন্দর একটি সকালের মনোরম প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সিম্পল একটি পেইন্টিং পোস্ট। নিশ্চয় টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন, আজ আমি আপনাদের কি আর্ট করে দেখাবো। আজ আমি এক্রেলিক রং দিয়ে সুন্দর একটি সিনারি এঁকেছি। আমার আজকের সিনারিতে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছি। আর সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এ ধরনের আর্ট আমার আজ দ্বিতীয়বার করা হলো। এই ধরনের পেইন্টিং করার জন্য প্রয়োজনীয় অনেক উপকরণ আমার এখনো কেনা হয় নি। কিন্তু আমার কাছে বর্তমানে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই চেষ্টা করেছি পেইন্টিং টা করার জন্য। ভালোই লাগে এই ধরনের পেইন্টিং করতে। কিন্তু প্রচুর সময়ের ব্যাপার এই ধরনের পেইন্টিং করার জন্য। আশা করি, সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টা আপনাদের কাছে ভালো লাগবে।
• এক্রেলিক রঙ
• রঙ তুলি
• পানি
প্রথমে একটা সাদা কাগজে নীল এবং সাদা কালার মিক্সড করে ব্রাশের সাহায্যে পেইন্ট করে নেব।
এরপর মাটির স্তূপ এবং কিছু ঘাসপালা আঁকাবো কালো রঙের সাহায্যে।
এখন একটা বড় গাছ আঁকিয়ে নেব।
পানিতে গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এভাবে করে একটি গাছ আঁকিয়ে নেব পানির ভিতর।
এখন কিছু পাখি আঁকিয়ে নেব। আমি মোট চারটা পাখি আঁকিয়ে নিয়েছি। পাখি আঁকানোর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পাবে।
প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আরো কিছু অংশ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
এখন পেইন্টিং এর নিচে আমার একটি সিগনেচার করে নিব এবং সম্পূর্ণ পেইন্টিং করা শেষ করলাম।
জানিনা আজকের এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে। পেইন্টিং ব্যাপারে খুব একটা জানি না এবং পেইন্টিং তেমন একটা পারিও না। আজকের এই পেইন্টিংটা সামান্য একটু চেষ্টা করে করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে আপনাদের মতামত জানাবেন। আজ আর বেশি কিছু লিখছি না। দেখা হবে পরবর্তী কোনো নতুন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার প্রথম আর দ্বিতীয় নেই আপনি দারুন সুন্দর আর্ট করেন এটা আর বলার অপেক্ষা রাখে না । আপনার আর্টগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয় আপু ।প্রয়োজনীয় উপকরণগুলো যেটুকু আছে সেটুকু দিয়েই এত ভালো আঁকেন আরো কিনতে আরো সুন্দর আঁকতে পারবেন । অসাধারণ হয়েছে আজকের আর্টটিও ।
উৎসাহমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু। আশা করি, এভাবে পাশে থাকবেন।
এর আগে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তখন আপনার প্রকৃতির সৌন্দর্যের আর্ট দেখেছিলাম। আজকে দিতীয় বারে মতো প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পানির মধ্যে নীল আকাশ এবং গাছের ছায়া দেখা যাচ্ছে সত্যি অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আমার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার আর্ট আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে সহ দুবার আপনার আর্ট দেখেছিলাম। আর্ট এর কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনাকে। উৎসাহ মূলক কমেন্ট করার জন্য।
আপনি আজকের পোষ্টের মাধ্যমে খুব সুন্দর স্নিগ্ধ একটি সকালের ছবি শেয়ার করেছেন। আর্টটি দেখে বেশ ঠান্ডা একটা পরিবেশের কথা মাথায় আসছে, যেখানে শান্ত- ঠান্ডা বাতাস বইছে... দিনের কোলাহল যেখানে এখনো শুরু হয় নি, কান পাতলে কেবল হরেক রকম পাখির ডাক শোনা যাবে.... আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান কমেন্টটি পেয়ে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
আপু, অংকনের উপর আপনার দক্ষতা অনেক অনেক বেশি, সে কথা নতুন করে বলার কিছুই নেই। কেননা আমরা সকলেই জানি আপনি এবারের অংকনের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। যাইহোক আপু আজ আপনি সুন্দর একটি সকালের মনোরম প্রাকৃতিক দৃশ্য খুবই আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছেন। আপনার আঁকার দক্ষতা বেশ প্রশংসনীয়। আপনার অঙ্কিত প্রাকৃতিক দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল আপু।
জল রং দিয়ে আঁকা পেইন্টিং বেশ দুর্দান্ত হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে। আপনার পেইন্টিং দেখে সত্যি খুব ভালো লাগলো । সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এত সুন্দর আর্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার পেইন্টিং টি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। সব সময় এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপু আপনার আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়। আজকে বর্ষার সময় সুন্দর একটি সকালের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখলাম। আপনি এত নিঁখুত ভাবে আর্ট করেছেন যে পানির মধ্যেও সেই চিত্রটা ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া, গঠনমূলক মন্তব্য করার জন্য।।
সকালের মনোরম একটি পরিবেশের দৃশ্য আপনি পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন।যা দেখতে খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং উপস্থাপন করার জন্য।
আমার পেইন্টিং দেখে আপনি সুন্দর মন্তব্য করেছেন জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলেই মনোরম একটি দৃশ্য, পুকুর পাড়ে গাছ আর গাছের পাশ দিয়েই এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে দৃশ্যটা সত্যি ভালো লেগেছে। রান্নার পাশাপাশি আপনি ভালো আর্ট করতে পারেন সেটা এখন বুঝতে পারছি।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।কমেন্ট টি পেয়ে খুবই ভালো লাগলো।