সবখানেই সৌন্দর্যের ছোঁয়া।
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি চলে এসেছি কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। আমি কয়েকদিন আগে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানকার অনেকগুলো ফটোগ্রাফি ইতিমধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এগুলো আমার গ্যালারিতে অবশিষ্ট ছিলো তাই আজকে এগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন না অনেকগুলা পাতার মাঝেই সুন্দর একটা গোলাকার ফুল। এখানে পাতাগুলো অরজিনাল হয়েও গোলাকার ফুলটি হচ্ছে আর্টিফিশিয়াল। চারপাশে পাতা ও মাঝখানের এই গোলাকারের ফুলটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল সেজন্য আমি এই ছবিটি তুলেছিলাম।আর আমার ভাললাগা থেকেই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
এটি জারবেরা ফুল।এই ফুলটির অনেকগুলা পাপড়ি বিশিষ্ট এবং দেখতে একদমই টকটকে গোলাপি রঙের। জারবেরা ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। শাড়ি পড়া কোন মেয়ে এই ফুল খোপায় নিলে অনেক সুন্দর দেখাবে তাকে।
এই ফুলটির নাম আমি জানিনা। কিন্তু এটি দেখতে খুবই ছোট ছোট এবং গোলাপি রঙের হয়। আমি যে স্থানে ঘুরতে গিয়েছিলাম সেখানে এরকম অনেক ফুল ছিল। অনেকখানি এড়িয়া জুড়ে এই ফুল গাছ ছিল এবং সেখানে ফুল ফুটেছিল বলে দেখতে খুব সুন্দর লাগছিল।
এটি হলো মুনিয়া ফুল। আর ফুলটির উপর একটি বিরল প্রজাতির মাকড়সা বসে আছে। এমন মাকড়সা আমি আগে কোনদিনও দেখিনি। ফুলটির উপর মাকড়সা বসার কারণেই মূলত এটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। এই কারণেই মূলত আমার এই ছবিটি তোলা।
আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে এই সুন্দর কাঠের সেতু ছিল। সেতুটি দেখতে খুব সুন্দর লাগছিল। একটা পুকুরের উপর দিয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। সেতুটিতে বিভিন্ন রং দিয়ে কালার করার জন্য দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আমি তো ওই সেতুর উপর যেয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম।
ছবিগুলো তোলা: infinix hot30i
লোকেশন: YouTube Village
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট এবং রেসিপি শেয়ার করার জন্য। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি দারুণ একটা পোস্ট উপস্থাপন করেছেন আপু। আপনার তোলা সব গুলো ছবি দারুণ হয়েছে। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করতে পারেন। আমার কাছে সব গুলো ছবি ভালো লাগছে।তবে জারবেরা সব থেকে বেশি সুন্দর লাগছে।আপনি ছবি গুলোর সাথে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি ফটোগ্রাফি পোস্টের সুন্দর একটি ক্যাপশন দিয়েছেন আপু। আর মুনিয়া ফুলের নাম আমি আগে জানতাম না আবার মুনিয়া ফুলে যে মাকড়শাটা বসেছে এমন কোন মাকড়শাও আগে কখনো দেখি নি। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ভাবে বর্ণণা দিয়ে সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।
প্রথম ছবিটাই অনেক বেশি ভালো লাগছে। উপরে ন্যাচারাল পাতা আর মাঝে গোলাকার বলটি দৃশ্যটার প্রধান সৌন্দর্য হিসেবে ফুটে উঠেছে। তাছাড়া মুনিয়া ফুলটি বেশ সুন্দর লাগছে। হ্যাঁ এই ফুলে আমিও এক ধরনের মাকড়শা বসে থাকতে দেখেছি তবে অতটা গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আবার বিষয়টা ভালোভাবে দেখব।
এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
বাহ আপনি অনেক দারুন ফটোগ্রাফি করেছেন। প্রথম ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া ফুলের ছবিগুলো বেশ দারুন ছিল।
ধন্যবাদ ছোট্ট ভাইয়া।
মানুষ জন্ম গত ভাবে সৌন্দর্যের পুজারী। এই সৌন্দর্য সবাই অনেক ভালোবাসে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা দেখে তো আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। গুছিয়ে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
আপনি তো দেখছি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন। প্রথম ফটোগ্রাফিতে থাকা মাঝখানের এই ফুল টা আমার কাছে একেবারে বাস্তবিক মনে হয়েছে। সব ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করে করেছেন। সৌন্দর্যে ভরা এরকম কিছু ফটোগ্রাফি দেখলে যে কারোর ভালো লাগবে। এরকম সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি অনেক ভালো লেগেছে।
আপনার সুন্দর কমেন্টটি পড়ে আমারও খুব ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর লাগছিল। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
গঠনমুলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
এরকম জায়গায় ঘুরতে গেলে সবার কাছে অনেক ভালো লাগবে। এরকম জায়গা গুলোতে গেলে ফটোগ্রাফি তো অবশ্যই করতে হয়। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।