মেঘযুক্ত এবং মেঘমুক্ত আকাশের সৌন্দর্য ।
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই??
আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেগুলো আমি নিজেই ফটোগ্রাফি করেছি।যদিও আমি খুব ভালো ফটোগ্রাফার নই।তারপরও মাঝে মাঝে টুকটাক ছবি উঠায় নিজের ভালোলাগা থেকে।আজকের ছবিগুলো হলো শুধুই আকাশের।আকাশের এই ছবিগুলো আমার বিভিন্ন সময়ে ক্যাপচার করা।আমার তোলা ছবিগুলো খেয়াল করলে দেখতে পাবেন কিছু আকাশে ঘন কালোমেঘ আচ্ছন্ন হয়ে আছে। আবার কিছু আকাশ একদম পরিষ্কার বা মেঘমুক্ত। সব মিলিয়ে আমার আজকের পোস্টটির বিষয়বস্তু হলো মেঘযুক্ত এবং মেঘমুক্ত আকাশের কিছু সৌন্দর্য।
অল্প কয়েকদিন আগেই মূলত আমার এই ছবিটি তোলা হয়েছিলো।ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফানুস বিশাল আকাশে উড়ে যাচ্ছে । ফানুসটি মূলত আমার একটা কাজিন তৈরি করেছিল ইউটিউব দেখে।ফানুস রাতে উড়ালেই বেশি সুন্দর দেখায়। কিন্তু এই ফানুসটি দিনের বেলাতেই উড়িয়ে দিয়েছিল যেটা আমরা খুব উপভোগ করছিলাম। সুন্দর ঐ আকাশটার সাথে ফানুসটি উড়ে যাওয়া দৃশ্যটা খুব মনমুগ্ধকর ছিল। তাই আমি ছবিটি তুলেছিলাম।
টাওয়ারের সাথে আকাশের একটি সুন্দর ছবি। ছবিটিতে শিমুল তোলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে।যা ছবিটির সৌন্দর্যে বাড়িয়ে তুলেছে।
এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম মেঘ মুক্ত একটি আকাশ। এই আকাশটা একদমই স্বচ্ছ দেখাচ্ছে। সবুজ প্রাকৃতির সাথে এই আকাশটার ছবি আমি আমার নিজের ভালোলাগা থেকেই তুলেছিলাম।
আপনারা এই ছবির আগের ছবিতে দেখতে পাচ্ছেন একদমই মেঘ নেই। কিন্তু এই ছবিটাতে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ। এই দুইটা ছবি মূলত এক স্থান থেকে তোলা। কিন্তু একটিতে মেঘযুক্ত এবং একটিতে মেঘমুক্ত। কারণ আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ ছিলাম। আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন ঐ প্রথম ছবিটি তোলা হয়েছিল। কিন্তু পরক্ষণে সন্ধ্যা নামার সাথে সাথে আকাশে খুব মেঘ জমা হয়ে আসছিল । আর সে মুহূর্তেই এই ছবিটি ধারণ করা।
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ। আস্তে আস্তে অনেক মেঘ ঘনিয়ে আসছিল। পুরা আকাশ কালো হয়ে গিয়েছিল মুহূর্তের ভিতর । সন্ধ্যা টাইমে এমন মেঘ যুক্ত আকাশ দেখতে খুবই ভালো লাগছিল।
এটা আরো একটি মেঘ যুক্ত আকাশের ছবি। এই ছবিটিও সন্ধ্যার কিছুক্ষণ আগেই তোলা। ছবিটিতে খড়ের ছাউনিওয়ালা কিছু ঘর দেখা যাচ্ছে। খড়ের ছাউনিযুক্ত ঘর এবং মেঘ যুক্ত আকাশ সবমিলিয়ে অনেক সুন্দর।
একদিন বিকালে এই ছবিটি তুলেছিলাম আমাদের বাড়ির উঠান থেকে।ছবিটি বেশি দিনের নয় এক-দেড় মাস আগের তোলা। এই আকাশে ছিলনা কোন মেঘের আনাগোনা। কিন্তু ছোট ছোট তুলার মত কিছু মেঘ ভাসছিল।
এই ছবি দুইটা অনেকদিন আগের উঠানো। আমরা নৌকাতে পরিবারের সবাই মিলে নদীতে ঘুরতে গিয়েছিলাম।আমরা সেদিন অনেকক্ষণ ধরে নৌকাতে ঘুরে ছিলাম। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় নৌকাতে বসে আকাশ দেখতে অনেক সুন্দর লাগছিলো।সূর্যি মামা ডুবে যাওয়ার সময় এই ছবি দুইটি আমি তুলেছিলাম।
সকালের একটি ফ্রেশ আকাশ। সকাল বেলার আকাশে একটি অন্যরকম সৌন্দর্য আছে। সকালে উঠে ফ্রেশ মনে ফ্রেশ একটি আকাশ দেখতে কার না ভালো লাগে। তাইতো কিছু সবুজ গাছপালার সাথে সুন্দর এই আকাশের ছবি আমি আমার মোবাইলে ধারণ করেছিলাম।
আল্লাহ হাফেজ
| ফটো ক্যাপচার By | ডিভাইস | ডিভাইস মডেল | লোকেশন |
|---|---|---|---|
| @oisheee | মোবাইল | infinix hot 30i | কুষ্টিয়া |
| 📷 | 📷 | 📷 | 📷 |
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট এবং রেসিপি শেয়ার করার জন্য। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কিছু মেঘলাচ্ছন্ন ও কিছু পরিষ্কার আকাশের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। রাতের আকাশে ফানুস একটু বেশি ভালো লাগে কিন্তু দিনের বেলায় এত ভালো লাগবে তা বুঝিনি। কারণ আকাশ সুন্দর হওয়ার কারণেই দিনের বেলায় ফানুস বেশ ভালই লেগেছে। আর যে ফটোগ্রাফিতে মেঘ একদম ঘনিয়ে আসছে সেটি দেখে একটু বেশি মুগ্ধ হয়েছি।
ধন্যবাদ আপু, আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য।
আপনার তোলা ছবিগুলো খুব চমৎকার হয়েছে আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর ছবি উপহার দিবেন আমাদেরকে।
বিভিন্ন সময়ে তোলা আপনার আকাশের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আকাশের বিভিন্ন রুপ আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরছেন,যা বেশ ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফিই বেশ সুন্দর লাগছে। তবে নৌকা থেকে তোলা সুর্যাস্তের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর ও গঠনমুলক মন্তব্য করার জন্য।
মেঘ যুক্ত ও মেঘমুক্ত আকাশের সৌন্দর্য টা অনেক বেশি। তবে মেঘ যুক্ত ও মেঘমুক্ত আকাশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে সেগুলো বোঝা যাচ্ছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য
আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু মেঘমুক্ত আকাশের সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সত্যি দেখতে বেশ অসাধারণ ছিল। সত্যি বলতে ফটোগ্রাফি গুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের বাড়ির উঠান থেকে তোলা আকাশের ফটোগ্রাফিটি। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গুছিয়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের মনোনীত করে থাকে।প্রকৃতির সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার অনুভূতি ও ফটোগ্রাফি গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।