ডিম দিয়ে চিচিঙ্গা বা কুশি ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। রেসিপি পোস্ট শেয়ার করতে আমার খুব ভালো লাগে। প্রায় প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ডিম দিয়ে চিচিঙ্গা বা কুশি ভাজি।এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় খেতে। যেমন সুস্বাদু লাগে খেতে তেমনি খুব সহজেই ঝামেলা বিহীন ভাবে রান্না করা যায়। গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি খেতে অনেক মজাদার হয়। এই রেসিপিটি আমি আমার আম্মুর থেকে শিখেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।



ডিম দিয়ে চিচিঙ্গা বা কুশি ভাজি

IMG_20231128_144818_560@-1950184969-01.jpeg



উপকরণ :

• চিচিঙ্গা বা কুশি
• একটি ডিম
• কাঁচামরিচ ফালি
• পেঁয়াজ কুচি
• রসুন কুচি
• লবণ
• হলুদ
• তেল


IMG_20231128_125028_895.jpg

IMG_20231128_133120_977~2.jpgIMG_20231128_131904_556~2.jpg


ধাপ-১

প্রথমে চিচিঙ্গাগুলো চিকুন করে কেটে নিব। আর এই সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে তাই কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এতে এক্সট্রা পানি বের হয়ে যাবে। ফলে ভাজি করতে সুবিধা হবে এবং খেতে অনেক মজা হবে।

IMG_20231128_131841_252.jpg

IMG_20231128_132425_833.jpgIMG_20231128_133105_859.jpg
ধাপ-২

এখন একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি এবং রসুন কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিব।

IMG_20231128_133159_863.jpg

ধাপ-৩

তারপর দিয়ে দিব চিচিঙ্গা কুচিগুলো।

IMG_20231128_133300_183~2.jpg

ধাপ-৪

এখন মিডিয়াম আঁচে ভালো করে নাড়তে থাকবো।

IMG_20231128_133526_166~2.jpg

IMG_20231128_134530_388~2.jpgIMG_20231128_135154_022~2.jpg
ধাপ-৫

যখন চিচিঙ্গা ভাজি করা প্রায় ৭০ শতাংশ মতো হয়ে যাবে তখন প্যানের এক সাইড ফাঁকা করে ডিমটা ভেঙে দিয়ে তার উপরে একটু লবণ ছিটিয়ে দিব।

IMG_20231128_135502_153@-1556380083-01.jpeg

ধাপ-৬

এখন ডিমটা ঝুড়িঝুড়ি করে ভাজির সাথে মিক্সড করে নিব। ভাজি করা শেষ হয়ে গেলে চুলা অফ করে দিব।

IMG_20231128_135635_663~2@1497445382-01.jpeg

ধাপ-৭

এখন একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি।

IMG_20231128_145208_154@1287202322-01.jpeg

IMG_20231128_145119_889~2@-2073192114-01.jpeg



আমার আজকের এই সিম্পল রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

ডিম এবং চিচিঙ্গার সমন্বয়ে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। এটি অনেক ইউনিক একটা রেসিপি। দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং চেষ্টা করব এরকম একটি রেসিপি তৈরি করার জন্য।

 3 years ago 

অবশ্যই আপু,, বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে রেসিপিটি খেতে।

 3 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ।রেসিপিটা দেখেই জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চিচিঙ্গা আমার খুবই পছন্দের। আপনি কিন্তু আপনার আম্মুর কাছ থেকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করা শিখেছেন। এই মজাদার রেসিপি টা আমি নিজেও তৈরি করি বেশিরভাগ সময়। রুটি অথবা পরোটা দিয়ে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার ইচ্ছে করছে আপনার তৈরি করার রেসিপি নিয়ে আসি এবং দুইটা পরোটা নিয়ে বসে যাই খাওয়ার জন্য। যাই হোক রেসিপিটা কিন্তু সত্যি অনেক বেশি লোভনীয় ছিল এটা বলতেই হচ্ছে।

 3 years ago 

আপনিও বেশিরভাগ সময় এই রেসিপিটা তৈরি করেন জেনে ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

চিচিঙ্গাকে আপনাদের দিকে তাহলে কুশি ও বলে আপু! এটা নতুন শুনলাম। তবে এটার ভাজি খেতে মজাই লাগে। ডিম দিলে আলাদা রকমের মজা লাগে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন আপনি।

 3 years ago 

জ্বী ভাইয়া, যশোরের এদিকে চিচিঙ্গা কে কুশি বলে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির খুব সুন্দর একটি রেসিপি। আপনারা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেসিপিটা সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমারো ভীষণ পছন্দের একটি খাবার। আপনি বেশ ভালো করে সবগুলো ধাপ উপস্থাপন করেছেন। আমিও একই পদ্ধতিতে রান্নাটি করি। তবে তেলে সবার প্রথমে সামান্য একটু কালোজিরা ফোড়ন দিয়ে নেই আমি। এতে করে আমার কাছে খুবই মজা লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আপনারও খুব পছন্দ জেনে খুশি হলাম আপু। নেক্সট বার তাহলে আমিও কালোজিরা ফোড়ন দিয়ে খেয়ে দেখব।

 3 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা বা কুশি ভাজি রেসিপি এটা আবার কেমন আজকে তো নতুন দেখলাম 🫠চিচিঙ্গা ভাজি খেয়েছি কিন্তু ডিম দিয়ে কখনো খাওয়া হয় নাই। আজকে দারুন কিছু দেখতে পেলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে।

 3 years ago 

আমি চিচিঙ্গা খুব কম পছন্দ করি। তবে আপু আমি কিন্তু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে জমিয়ে খাই। এই খাবারটি আমার পছন্দের। এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। অনেক সুন্দর করে রেসিপির ধাপ গুলো দেখিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,, গরম ভাতের সাথে এই রেসিপিটি খেলে অনেক মজা লাগে।

 3 years ago 

আপু আপনি আজ আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করলেন। এভাবে চিচিঙ্গা ও ডিম দিয়ে ভাজি আমি প্রায় সময় করে থাকি। আমিও আপনার মত আমার মার কাছ থেকে এই রেসিপিটি শিখেছি। আপনার রেসিপিটি দেখতে এত লোভনীয় লাগছে যে খুব খেতে ইচ্ছে করছে। আমার বাসা যদি আপনার বাসার সামনে হতো তাহলে যেয়ে খেয়ে আসতাম। ধন্যবাদ আপু বেশ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাসা যদি আপনার বাসার সামনে হতো তাহলে যেয়ে খেয়ে আসতাম।

আপনার বাসা আমার বাসার সামনে হলে আপনাকে প্রতিদিন দাওয়াত করে খাওয়াতাম আপু।

 3 years ago 

ডিম মিশ্রিত চিচিঙ্গা ভাজার রেসিপি তৈরি যেটা দারুন খাবার। আমার খুবই পছন্দের। আজকে আপনার মাধ্যমে সেই পছন্দের রেসিপিটি দেখতে পেলাম। ঠিকই বলেছেন গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ভালোই উপভোগ করেছেন আজকের এই রেসিপিটি সেটা দেখে বুঝতে পারলাম। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38