ডাই পোস্ট - রঙিন পেপার দিয়ে ফুল তৈরি।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
প্রতিদিনের মতো আজ আমি আরও একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন পেপার দিয়ে সুন্দর ফুল তৈরি। রঙিন পেপার দিয়ে কিছু তৈরি করলে সেটা অনেক সুন্দর দেখায়। রঙিন পেপার দিয়ে বিভিন্ন ডাই তৈরি করতে আমার খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই প্রায় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন প্রকার ডাই তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সাথে রঙিন পেপারের যে ডাই তৈরি করে দেখাবো সেটা অনেক সিম্পল ভাবে তৈরি করেছি। ডাইটি তৈরি করার পর আউটপুট টা খুব সুন্দর এসেছে। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।
• গাম
• কেঁচি
• মার্কার
প্রথমে একটি গোলাপী কালারের কাগজ নিচের ছবি মত করে ভাঁজ করে নিব।
ভাঁজ করে নেওয়ার পর কেঁচির সাহায্যে দু সাইড ভি শেপ অনুযায়ী কেটে নেব।
এখন মাঝ বরাবর ভাঁজ করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব।
একই নিয়মে আমি মোট দুইটা বানিয়ে নিয়েছি।
এখন এই দুইটা একসাথে জোড়া লাগাবো আঠার সাহায্যে।
একটি হলুদ কালারের পেপার গোল করে কেটে নিব। তারপর মার্কারের সাহায্যে একটি হাসির ইমোজি আঁকবো। এখন আঠার সাহায্যে ফুলের মাঝখানে বসিয়ে দিব।
এখন সবুজ কালারের পেপার দিয়ে একটি স্টিক তৈরি করেছি এবং দুই পাশে দুটি পাতা লাগানোর জন্য পাতার মতো সেপ করে কেটে নিয়েছি।
স্টিক এবং পাতা আঠার সাহায্যে একসাথে জোড়া লাগিয়ে ফুলের সাথে পিছন সাইডে জোড়া লাগিয়ে দিব।এখন রঙিন পেপার দিয়ে ফুল তৈরির সম্পূর্ণ কাজ শেষ হলো।
আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্ট এর মাধ্যমে আশা করি আমাকে উৎসাহ দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
একদম ঠিক বলেছেন আপু রঙিন পেপার দিয়ে কিছু তৈরি করলে সুন্দর হয় এজন্যই আরো বেশি বানাতে ভালো লাগে । আমিও অনেক বানাই এগুলো তবে ইদানিং বানান হচ্ছে না সময় করে উঠতে পারছি না । আপনার রঙিন পেপারের তৈরি ফুলটি কিন্তু সুন্দর হয়েছে । মনে হচ্ছে ফুল দুটি হাসছে কালার দুটো সুন্দর হয়েছে ।
রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ভালো লাগলেও সময় লাগে অনেক। সেজন্য সময় বের করে সব সময় বানানো হয়ে ওঠেনা। ধন্যবাদ আপু ।
আপনার ডাই পোস্ট অনেক সুন্দর হয়েছে আপু।আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার ভাবে রঙিন কাগজের ফুল টির ধাপ গুলো শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার তৈরি রঙিন কাগজে ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুল গুলো দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফুলের ভিতর দুটো ইমোজি দেওয়ার কারণে দেখতে বেশি কিউট লাগছে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য।
রঙিন পেপার ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। দেখতে খুব সুন্দর লাগছে।প্রতিটা ধাপ সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
আমাকে শুভকামনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুল দুটি খুবই চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে এবং দেখছে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে ।আপনার ফুল গুলো দেখে মনে হচ্ছে যেন হাসছে। সত্যি চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে।
ফুল দুটো চমৎকার করে বানিয়ে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। আর আপনি আজকে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু আপনার তৈরী ফুল দেখে আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটি ফুল তৈরির প্রতিটা ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার তৈরি ফুল দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। এরকম অরিগামি গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার তৈরি অরিগামি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।
আপু,রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে বেশ বুঝতে পারছি, রঙিন কাগজ দিয়ে ফুল তৈরিতে আপনি বেশ পারদর্শী। যার কারণে আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরিটি খুবই আকর্ষণীয় লাগছে। রঙিন কাগজের কালার কম্বিনেশন সত্যিই চমৎকার হয়েছে। লাল ও গোলাপি রঙের কাগজ ব্যবহার করার কারণে ফুল দুইটি বেশ ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত উৎসাহমূলক কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো।
ফুলটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে। এখানে কাগজের ভাজ দেওয়া টাই আসল ব্যাপার। রঙিন পেপার দিয়ে ফুল টা চমৎকার তৈরি করেছেন আপু। বেশ সুন্দর লাগছে দেখতে। এবং প্রতিটা ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
জ্বী ভাইয়া, ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।