ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল শীতকালীন সবজি দিয়ে মাছের একটি মজাদার তরকারি। শীতকালে এ ধরনের রেসিপি গুলো খেতে খুবই মজা লাগে। তাহলে চলুন রেসিপিটি তৈরির উপকরণ এবং পদ্ধতিসমূহ আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।



IMG_20231111_145127_799@-721734917-01.jpeg



উপকরণ সমূহ :

• তেলাপিয়া মাছ
• ফুলকপি
• আলু
• কাঁচাকলা
• টমেটো
• ধনিয়াপাতা
• কাঁচামরিচ
• পেঁয়াজ
• রসুন
• জিরা গুড়া
• ধনিয়ার গুড়া
• লবণ
• হলুদ
• তেল

IMG_20231111_123048_632@-1862367689-01.jpegIMG_20231111_123126_801~2@1109126416-01.jpeg
IMG_20231111_123209_012@1024950650-01.jpegIMG_20231111_123222_917~2@379004915-01.jpeg


ধাপ-১

প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে একটি প্যানে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট হালকা ভাবে ভেজে নিব।

IMG_20231111_123847_827@205373606-01.jpegIMG_20231111_124054_931@-628327693-01.jpeg
IMG_20231111_124126_582~2@-618918939-01.jpegIMG_20231111_124513_891@854629812-01.jpeg
ধাপ-২

এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, মরিচ বাটা এবং রসুন বাটা। সেই সাথে দিয়ে দিব গুঁড়া মশলা গুলো।

IMG_20231111_124753_225@-457124393-01.jpeg

ধাপ-৩

এখন হালকা পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিব।তারপর দিয়ে দিব সবজি গুলো।

IMG_20231111_124818_993@200756031-01.jpegIMG_20231111_124924_415~2@1487987476-01.jpeg
ধাপ-৪

সবজি গুলো হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে সবজিগুলো কষিয়ে নিবো।

IMG_20231111_125003_608@-451156835-01.jpegIMG_20231111_125418_185@390832629-01.jpeg
IMG_20231111_125430_270~2@-2074251908-01.jpegIMG_20231111_130214_607~2@-935167080-01.jpeg
ধাপ-৫

এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।

IMG_20231111_130306_927~2@1701636349-01.jpegIMG_20231111_130354_834@876285821-01.jpeg
ধাপ-৬

এখন ঝোল ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিব।

IMG_20231111_130603_098@-59172134-01.jpeg

ধাপ-৭

রেসিপিটি হয়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিব টমেটো এবং ধনিয়ার পাতা।

IMG_20231111_131134_637@-1074905827-01.jpeg

ধাপ-৮

তারপর কিছুক্ষণ রান্না করে চুলা অফ করে দিব।

IMG_20231111_131458_165@-1262213576-01.jpeg

সর্বশেষ ধাপ

IMG_20231111_145103_599@831135287-01.jpeg

IMG_20231111_145133_207@1614541624-01.jpeg



এই ছিল আমার আজকের মজাদার রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

শীতের সবজির মধ্যে ফুলকপি আমার বেশ পছন্দের। আলু মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তবে ফুলকপির সাথে কাঁচা কলা দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি ।আপনার রেসিপিটা দেখেই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু❤️

 3 years ago 

ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্নার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলকপির তৈরি রেসিপি গুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। আর ধনিয়া পাতা ব্যবহার করার ফলে এটা আরো সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।

 3 years ago 

ধনিয়া পাতা শীতের সবজিতে দিলে খেতে অনেক মজা লাগে।

 3 years ago 

তেলাপিয়া একটি সুস্বাদু ও জনপ্রিয় মাছ।আর শীতকালীন সবজি ফুল কপি দিয়ে মজাদার লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। এভাবে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে চমৎকার লাগে খেতে। ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি তৈরি পদ্ধতি শেয়ার করেছেন । ধন্যবাদ সুন্দর লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের মজাদার রেসিপি দেখেই খুবি মজাদার মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি দেখে খুবি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফুলকপি, আলু, কাঁচাকলা ও টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্নার চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন প্রকারের মসলাগুলো প্রস্তুত করে নেওয়াটা। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রান্নার আগে সকল মসলা রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয়। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঠিক বলছেন আপু শীতকালীন সবজি দিয়ে যেকোন রেসিপি করলে খেতে খুব ভালো লাগে। আপনি শীতকালীন সবজি ফুলকপি এবং টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলেন। রেসিপি কালার কম্বিনেশন এবং উপস্থাপনা দারুন ছিল। আপনি খুব সুন্দর ভাবে ধাপ গুলো আমাদের সাথে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রান্না সম্পর্কে এমন প্রশংসা শুনতে খুব ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতকালীন সবজি দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন। তেলাপিয়া মাছ খেতে আমার কাছে দারুন লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। এধরনের রেসিপি খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তৈরির ধাপ গুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটা সত্যিই অনেক সুস্বাদু হয়েছিলো খেতে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের কম্বিনেশনে যে রেসিপি গুলো হয় সেগুলো সত্যি দারুণ হয় আপু। আমার কাছে বেশ ভালো লাগে এই ধরনের রেসিপি গুলো। আর শীত আসলে ফুলকপি তো যেনো জাতীয় সবজি হয়ে উঠে। ভালো লাগে রেসিপি গুলো।

 3 years ago 

আমার কাছেও এটাই মনে হয়, ফুলকপি শীতকালের জাতীয় সবজি।

 3 years ago 

তেলাপিয়া মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে।আর শীতের এতো মজার মজার সবজি দিয়ে যদি রেসিপি করা হয় তবে খেতে আরও দারুন লাগে।আপনি ফুলকপি,কাঁচাকলা,আলু ও টমেটো দিয়ে খুব সুন্দরভাবে মাছের রেসিপিটি শেয়ার করলেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। খেতেও খুব মজার হয়েছে আশাকরি।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী আপু,, রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিলো।

 3 years ago 

শীতের সবজিগুলো দিয়ে এখন যে কোন রেসিপি করলেই খেতে বেশ ভালো লাগে। আর দেখতেও ভালো লাগে ।বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি দেখে ।তবে শেষের দিকে টমেটো দেয়াতে সালাদের কাজ হয়ে যাবে যেহেতু টমেটো গুলো সিদ্ধ হবে না। বেশ ভালো লাগলো রেসিপিটি ।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

টমেটো গুলো শেষে দিলে পুরোপুরি সেদ্ধ হয় না, একটু শক্ত থাকে। টমেটো শক্ত থাকলে আমার কাছে খেতে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63036.76
ETH 1783.98
USDT 1.00
SBD 0.38