ডাই — রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটি ডাই পোস্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে একটি সূর্যমুখী ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছিল। এ ধরনের ফুল অনেকগুলো তৈরি করে ফুলদানিতে করে রুমে রেখে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। সূর্যমুখী ফুলের একটা স্টিক আমি তৈরি করেছি। তারপরও অনেক সময় ব্যয় হয়েছে এই ফুল তৈরির পেছনে। আসলে রঙিন পেপার দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে সুন্দর লাগলেও তার পেছনের খাটনি কিন্তু অনেক বেশি করতে হয়। তাহলে চলুন রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুলটি কিভাবে তৈরি করা হয়েছে সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20240307_175355_710@207099631-01.jpeg

IMG_20240307_175523_339@1628168917-01.jpeg



উপকরণসমূহ :

• রঙিন পেপার
• কেঁচি
• কলম
• আঠা


IMG_20240307_151619_223.jpg



ধাপ-১

প্রথমে হলুদ রঙের পেপার দৈর্ঘ্য প্রস্থ একই মাপের করে কেটে নিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ একই মাপের হলেও তিনটি পেপার কিন্তু তিন সাইজ অনুযায়ী কাটিং হবে।

IMG_20240307_152359_696.jpg

ধাপ-২

এখন হলুদ পেপারগুলো নিচের ছবিটা যেভাবে দেখতে পারছেন ঠিক সেভাবেই ভাঁজ করে কেঁচির সাহায্যে কাটিং করে নিতে হবে।

IMG_20240307_152838_581.jpgIMG_20240307_153137_379.jpg
IMG_20240307_153259_594.jpgIMG_20240307_154921_052.jpg
ধাপ-৩

এখন কাগজটির ভাঁজ খোলার পর দেখব খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে।

IMG_20240307_155337_110.jpgIMG_20240307_155351_064.jpg
ধাপ-৪

একই নিয়মে আমি মোট তিনটি ফুল তৈরি করে নিয়েছি। একটি বড়, একটি মাঝারি এবং একটি ছোট্ট।

IMG_20240307_161014_716.jpg

ধাপ-৫

এখন বড় ফুল থেকে ছোট ফুল পর্যন্ত পর্যায়ক্রমে আঠা দিয়ে খুব সুন্দর ভাবে লাগিয়ে নিব।

IMG_20240307_161246_735.jpgIMG_20240307_162923_310.jpg
ধাপ-৬

এখন কালো একটি পেপার ভাঁজ করে একসাইড চিকন করে কেটে আঠা দিয়ে পেঁচিয়ে নিব। এটি মূলত সূর্যমুখী ফুলের ভেতরের অংশ।

IMG_20240307_164109_084.jpgIMG_20240307_164451_739.jpg

IMG_20240307_165957_080.jpg

ধাপ-৭

এখন সবুজ একটি পেপার নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে একটি স্টিক তৈরি করে নিয়েছি।

IMG_20240307_163036_583.jpgIMG_20240307_163233_539.jpg
ধাপ-৮

সবুজ পেপার দিয়ে দুইটি পাতা এবং পাতার ডাল তৈরি করে নিলাম।

IMG_20240307_170618_712.jpgIMG_20240307_171024_659.jpg

IMG_20240307_171139_433.jpg

ধাপ-৯

সকল অংশ তৈরি করা কমপ্লিট। এখন ফুলের সাথে স্টিক আঠা দিয়ে লাগিয়ে নিব এবং পাতা ও ডাল একই সাথে লাগিয়ে নিব।

IMG_20240307_171536_826.jpg

IMG_20240307_171711_574.jpg

সর্বশেষ ধাপ


IMG_20240307_175442_830@678819853-01.jpeg

IMG_20240307_175534_521@1363190992-01.jpeg



এই ছিল আমার আজকের ডাই পোস্ট। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে । আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন। সূর্যমুখী ফুল দেখে খুব ভালো লাগলো ‌ । আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার তৈরি সূর্যমুখী ফুল দেখে আপনার বেশ ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কালো রঙ্গের পেপার চিকন করে কেটে সূর্যমুখী ফুলের ভিতরের অংশটি তৈরি করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপু আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নতুন নতুন ডাই পোস্ট করে যাচেছন। আজও কিন্তু বেশ সুন্দর করে একটি সূর্যমুখী ফুলের ডাই পোস্ট শেয়ার করলেন। বেশ দারুন ছিল আজকের ডাই পোস্ট। আর ডাই পোস্টের প্রতিটি ধাপ বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,, চমৎকার ভাবে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আসলেই এ ধরনের রঙিন কাগজ দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করে যদি রুমের মধ্যে ফুলদানি তে রেখে দেওয়া হয়,তাহলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে দারুন একটা সূর্যমুখী ফুলের স্টিক তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। বোঝাই যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাগজের তৈরী সূর্যমুখী ফুল টি একেবারে তাজা ফুল মনে হচ্ছে। এত সুন্দর করে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আমার কাছে অসাধারণ লাগছে।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এ ধরনের মন্তব্য গুলো পেলে খুবই উৎসাহ পাই আপু। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপু আপনার এই ফুল তৈরি করা দেখে। খুব সুন্দর করে আপনি ফুল তৈরি করেছেন। আর ফুল তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রমের বিশেষ বিশেষ অংশ তুলে ধরেছেন। সবকিছু দেখে অনেক ভালো লাগলো আর তারই মধ্য দিয়ে সুন্দর একটি ফুল তৈরি কাজ সম্পন্ন হল। আর এরই মধ্য দিয়ে কিন্তু আমিও ধারণা পেয়ে গেলাম ফুল তৈরি করার।

 2 years ago 

গুছিয়ে দারুণ একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যেমন দেখতে সুন্দর হয় তেমনি খাটনিও আছে এর পিছনে। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন। দেখতেও সুন্দর লাগছে আপু।

 2 years ago 

খাটনি না করলে কোন কিছুই দেখতে সুন্দর হয় না ভাইয়া। অনেক ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এমন ধরনের সূর্যমুখী ফুল অনেকগুলো ফুলদানি করে ঘরে রেখে দিলে অনেক সুন্দর দেখায় ।হলুদ কালার পেপার এর কারণে সূর্যমুখী ফুলটি দেখে মনে হচ্ছে অরজিনাল সূর্যমুখী ফুল ।আপনার কাজের দক্ষতা আছে বলতে হয় ।ধন্যবাদ এত সুন্দর ফুল মাঝে মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অরিজিনাল ফুলের মতোই তৈরী করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে সেটা দেখতে অনেক সুন্দর হয়। আপনি চমৎকার একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন আর এই সূর্যমুখী ফুলটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা ফুলটি দেখে মনে হচ্ছে, এটি যেন বাস্তবের একটি সূর্য মুখী ফুল। আসলে রঙ্গিন পেপার ব্যবহার করে বেশ কিছু জিনিস পত্র তৈরি করা যায়। আপনি রঙ্গিন পেপার দিয়ে একটি সূর্য মুখী ফুল তৈরি করেছেন, আপনার তৈরি করা ফুলের ডাই পোস্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ সময় নিয়ে এই ফুলের কাজটি সম্পন্ন করেছেন।

 2 years ago 

জ্বী ভাইয়া,, রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যা দেখতে বাস্তব মনে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38