একটি পেপার কাটিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? নিশ্চয়ই,, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে পেপার কাটিং ডিজাইন শেয়ার করব। এর আগেও আমি দুই তিনটা পেপার কাটিং ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। আগে পেপার কাটিং গুলো করতে তেমন বেশী কষ্ট এবং সময়েরও প্রয়োজন হয়নি। কিন্তু আজ আমি যে পেপার কাটিং আপনাদের সাথে শেয়ার করব এটি তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছের এবং সময়ও লেগেছে। আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে । কারণ পেপারটা মোটা ছিল এবং ভাঁজ দেওয়ার ফলে আরও বেশি মোটা হয়ে গিয়েছিল তাই কাটতে অনেক অসুবিধা হয়েছে। কাটতে অসুবিধা হওয়ায় আজকের পেপার কাটিংটির ফিনিশিং খুব একটা ভালো আসে নাই। তাই ডিজাইনটি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তাও কষ্ট করে যেহেতু বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। তাহলে চলুন আজকের পেপার কাটিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20231030_172044_594~2@-1869670132-01.jpeg

উপকরণ :

• লাল পেপার
• কেঁচি
• পেন

IMG_20231030_165739_353.jpg

স্টেপ-১

প্রথমে A4 সাইজের পেপার দৈর্ঘ্য প্রস্থ সমান মাপ করে কেটে নিয়েছি।

IMG_20231030_170219_741~2.jpg

স্টেপ-২

এখন মাঝ বরাবর করে দুইবার ভাঁজ দিয়েছি।

IMG_20231030_170300_412.jpgIMG_20231030_170323_956~2.jpg
স্টেপ-৩

এরপর কোনাকুনি ভাঁজ দিবো।

IMG_20231030_170412_288.jpgIMG_20231030_170504_495~2.jpg
স্টেপ-৩

কোনাকুনি ভাঁজ দেওয়ার পর বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কেটে ফেলবো।

IMG_20231030_170634_778.jpg

স্টেপ-৪

এখন ভাঁজ করা কাগজটির উপর একটি পেনের সাহায্যে ডিজাইন আঁকিয়ে নিব।

IMG_20231030_170956_772.jpg

স্টেপ-৫

ডিজাইন ফলো করে কেঁচির সাহায্যে কাগজটি কেটে নিব।

IMG_20231030_171900_273.jpg

স্টেপ-৬

কাটিং করার শেষ হলে কাগজটি সাবধানে ছাড়িয়ে নিব। কাগজটি ছড়ানোর পর সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে।

IMG_20231030_171948_274@-1799666363-01.jpeg

IMG_20231030_172026_576@-300563872-01.jpeg

এটাই আমার আজকের পেপার কাটিং এর মূল ডিজাইন। আপনাদের কাছে আজকের পেপার কাটিং ডিজাইন টি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দিবেন আশা করি। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইন-শা-আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

আপু আপনার পেপার কাটিং টি বেশ চমৎকার লাগছে। তবে কাগজের কালার ডিপ হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তবে এই কাজগুলো করা সহজ হলেও যখন কাগজটি মোটা হয়ে যায় তখন কাটতে বেশ অসুবিধা হয় ।আর একটু ভুল হলেই পুরো জিনিসটি নষ্ট হয়ে যায় । যাই হোক আপনার পুরো কাজটি বেশ ভালো হয়েছে। ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন,, কাগজটি মোটা হয়ে গিয়েছিল বলে কাটতে খুব অসুবিধা হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

পেপার কাটিং এর জন্য সব সময় পাতলা পেপার নিতে হয়। না হলে পেপার মোটা হওয়ার পর কাঁটা বেশ কঠিন হয়ে যায়। তাইতো আপনার হাত ব্যথা পড়েছে আপু। পেপার কাটিং দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু,, পাতলা পেপার দিয়ে কাটিং করতে সুবিধা হয় এবং কষ্ট হয় না। এখন থেকে আর মোটা পেপার দিয়ে করবো না।

 3 years ago 

পেপার কাটিং এর ক্ষেত্রে পেপার ও কাঁচি বিশেষ ভূমিকা পালন করে।আপনার কাঁচিটি ছোট হওয়াতে কাটতে কস্ট হয়েছে।তবে ডিজাইনটি কিন্তু বেশ সুন্দর হয়েছে।আমার বেশ ভালো লাগেছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাঁচিটি ছোট হওয়াতে কাটতে কস্ট হয়েছে।

ঠিক বলেছেন আপু। আমার হাতটা একদম ব্যাথা হয়ে গিয়েছিল। ধন্যবাদ আপু মূল্যবান মতামত দেয়ার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। এই ডিজাইনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখে শিখিয়ে নিয়েছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মতামত দিয়েছেন জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এগুলো কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ঠিকই বলেছেন এই পেপারগুলো ভাজ করার পর মোটা হয়ে যাওয়ায় কাটার সময় হাত ব্যথা হয়ে যায়। আপনার ডিজাইনটি দেখে বোঝা যাচ্ছে এটি কাটিং করতে খুব কষ্ট হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এর আগেও আপনি তিনটা পেপার কাটিং ডিজাইন দিয়েছিলেন। বেশ ভালো লাগছিল আর আপ পেপার কাটিং কাজ একটু ধৈর্য সহকারে ভালোভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজে এটা তৈরি করা যায়। আপনি দারুণ দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এটি কিভাবে তৈরি করতে হয়। পর্যায়ক্রমে আপনি আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন। অনেক ভালো লাগলো।

 3 years ago 

সবলীল ভাষায় সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার মাঝে মাঝে করা পেপার কাটিং গুলো অনেক সুন্দর লাগে আমার কাছে।আজ ও দারুন একটি নকশা আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পেপার কাটিং গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আজ চমৎকার পেপার কাটিং শেয়ার করলেন আপু।কাগজ নির্বাচন দারুন হয়েছে। কালারটার জন্য নকশাটিও চমৎকার লাগছে।এ ধরনের কাটিংগুলো খুব সাবধানে কাটতে হয়।একটু এদিক-সেদিক হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।আপনি খুব সুন্দরভাবে ই নকশাটি কেটে শেয়ার করলেন। ধন্যবাদ আপু সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই পেপার কাটিং টি তৈরি করতে আমার খুবই কষ্ট হয়েছে। তারপরও আপনাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ।

 3 years ago 

দেখেই বুঝা যাচ্ছে আপু, কাটতে যে আপনার কষ্ট হয়েছে। আর ডিজাইনটাও কিন্তু ভালো হয়েছে। আপনার কষ্টটা স্বার্থক হলো।

 3 years ago 

প্রথমে রঙিন কাগজের উপরে ডিজাইন অঙ্কন করে নিয়েছেন এবং পরবর্তীতে সেটা ফলো করে কেটে নিয়েছেন আর সর্বশেষে চমৎকার একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38